নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান ও ধর্ম বোঝার চেষ্টায় আছি। আর সেই সাথে ভাবি মানুষের মনস্তত্ত্ব নিয়ে।

আব্দুল হাদী আল নাফী খান

জল সন্ধানী।

আব্দুল হাদী আল নাফী খান › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবের গতিপ্রকৃতি

১৭ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

আওয়ামী লীগের মাফিয়া শাসন যখন জেঁকে বসেছিল, আমি তখন বলতাম রক্তদান করার মত নৈতিক ভিত্তি ছাড়া এদেরকে সরানো যাবে না। বিএনপির এটা নেই, কারণ তারা নৈতিক কারণে দেশকে ভালোবাসে না কিংবা তাদের রাজনীতির পেছনে মহান কোন আদর্শ নেই। ফলস্বরূপ তিনটা ভুঁইফোড় নির্বাচন দিয়েও লীগ টিকে ছিল। এরপর লীগ সরকার নিজেই উপলক্ষ্য তৈরী করে দেয়, দেশের সব মানুষকে ছোট করে। অনেক সাধারণ মানুষই তখন ক্ষণিকের জন্য রক্ত দিতে তৈরী হয়ে যায়। তারা মারমুখী হতে পেরেছিল। আর লীগ! এত বছর ধরে দেশের সব শুষে নিয়ে যে মোটা ভুঁড়ি বানিয়েছে তা নিয়ে আর নড়তে পারেনি- কোন আদর্শ বা নৈতিক বল তাদের ছিলোনা- ওই আগুয়ান জনতাকে থামানোর জন্য।

আর জনতা! তারা বুঝতে পারেনি যে, দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কোন নিঃস্বার্থ নেতৃত্ব আর অবশিষ্ট নেই। যে স্বপ্ন সবাই দেখেছিল, তা যে নব্য মাফিয়া দিয়ে বেহাত হতে পারে- তা অনেকের হিসেবে থাকে না। নাহ! কোন দেশপ্রেমিক নেতৃত্ব এগিয়ে আসেনি, আর আমরাও হারালাম সভ্য নাগরিক তৈরির সুযোগ। হাসিনার উন্নয়নের বয়ানের মতই- রাজার অদৃশ্য পোষাকের গল্পের মতই - পরের সরকারগুলোও মেতে থাকবে তাদের আত্মবন্দনায় আর নিজ শত্রুকে জনশত্রু দেখিয়ে বিচার করার নোংরা খেলায়।

হাজার হাসিনা মরুক- আমাদের ভেতরের হাসিনা মরবেনা- কর্কট কোষের মতই জেগে উঠবে বারবার।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৫ ভোর ৫:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তিনটা ভুঁইফোড় নির্বাচন দিয়েও লীগ টিকে ছিল।
..............................................................................
কারন হলো আমাদের সৎ
নেতার অভাব আছে ।

২১ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৯

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: জ্বি! নেতার অভাব। সেই সাথে মূল্যবোধসম্পন্ন মানুষেরও অভাব যাদের প্রতিফলন সমাজ তথা দেশের নেতৃত্বের মাঝে দেখা দিচ্ছে।

২| ২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৮

মোঃআশরাফ উদ্দিন খান বলেছেন: আপনি কি একজন লেখক? জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আপনি আপনার লেখাগুলো এক জায়গায় ভেরিফাইড লেখক পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন। এতে থাকবে লেখক আইডি, যা আপনার Bio, CV বা বই—সব জায়গায় ব্যবহারযোগ্য। পাশাপাশি পাবেন লেখার কপিরাইট সুরক্ষা এবং আপনার পেজ এর ফ্রী প্রমোশন।

ফেসবুকে লেখাগুলো কপি হওয়ার আশঙ্কা, কিংবা আইডি ডিজেবল হলে লেখা হারিয়ে যাবে,কিন্তু এক কেন্দ্রিক প্ল্যাটফর্মে প্রকাশ করলে সব লেখা নিরাপদ ও সুসংগঠিত থাকে। বিভিন্ন সাইটে ছড়িয়ে থাকা লেখার কারণে প্রমাণও দুর্বল হয়—আপনি কীভাবে দেখাবেন যে লেখাটি আসলেই আপনার? এক কেন্দ্রিক প্ল্যাটফর্ম যেকোনো লেখা স্ক্যান করে মূল লেখকের পরিচয় শনাক্ত করতে পারে। এমনকি আপনার লেখা কপি হলেও, পাঠক লেখাটি স্ক্যান করে সরাসরি আপনার কাছে আসবে এবং ফলো করবে।

এমন সুযোগ মিস করতে না চাইলে “ই-নলেজ আইডিয়া” লিখে সার্চ করুন, অথবা idea .enolej .com ভিজিট করে এখনই নিবন্ধন করুন, আর গোছিয়ে নিন আপনার লেখালেখির যাত্রা সুশৃঙ্খলভাবে!

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.