| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আব্দুল হাদী আল নাফী খান
জল সন্ধানী।
মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ায় আমি একরকম খুশিই হয়েছি বলা চলে। কারণটা হলো যে, এর আগ পর্যন্ত ভারতের সাথে অস্থির কূটনীতির প্রভাবে যারা ঝামেলা পোহাচ্ছিল, তা নিয়ে জাতীয় পর্যায়ে কোন মাথা ব্যথা ছিল না।
ভোগান্তির মাঝে যারা রয়েছে, তাদের বিশাল একটা ভাগ হচ্ছে প্রবাসে শিক্ষাজীবন শুরুর আশায় থাকা ছাত্র কিংবা ইউরোপে চাকুরীপ্রত্যাশী। আমাদের দেশে অনেক দেশের দূতাবাস না থাকায় ভারতে যেতে হয়। যদিও কিছু ছাগল বা পাগল বলেছিল, ইউনূস ম্যাজিকে দূতাবাস আমাদের দেশে চলে আসবে, তাদের উল্লম্ফনের কারণে ভিসা জটিল হওয়া ছাড়া আর কোন লাভ হয়নি। যাই হোক, ভারতের ভিসা কঠিন হওয়ার কারণে, তারা এখনো চাকুরী বা শিক্ষাজীবন শুরু করতে না পেরে বিশাল ক্ষতির মুখে রয়েছে। সরকারের এ নিয়ে কোন মাথা ব্যথা রয়েছে বলে মনে হয়নি। অতীতের অন্য সরকারের মতই কিংবা আরও বাজেভাবে তারা এই নাগরিকদের বাতিলের খাতায়ই রেখেছে।
এক খেলা কাভার করা ইউটিউবার দেখলাম, মুস্তাফিজের আর্থিক ক্ষতিপূরণের জন্য বিসিবিকে এগিয়ে আসতে বলেছে। সরকারও কিছু ব্যবস্থা নিয়েছে তড়িঘড়ি করে। কই, শিক্ষা কিংবা চাকুরীর ক্ষেত্রে যারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা নিয়ে তো কোন মাথাব্যথা দেখলাম না, না সমাজ থেকে, না সরকার থেকে- তাদের দুর্ভাগা কপাল, তাদের ক্ষতি কেউ দেখার নেই, শুধু রেমিটেন্স খাওয়ার তালে আছে।
যে আইপিএল সমাজে জুয়া ছড়িয়ে দেবার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখে, তা নিয়ে সমস্যায় আমরা আকুল- কিন্তু শিক্ষা, মানুষের রুটি-রুজি, আমাদের ভাবায় না।
©somewhere in net ltd.