নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান ও ধর্ম বোঝার চেষ্টায় আছি। আর সেই সাথে ভাবি মানুষের মনস্তত্ত্ব নিয়ে।

আব্দুল হাদী আল নাফী খান

জল সন্ধানী।

আব্দুল হাদী আল নাফী খান › বিস্তারিত পোস্টঃ

বিরহ বরফ

০৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

হঠাৎ করে মনে হচ্ছে -
বিশ্ব চরাচরে আমি একা।
যখন আমার বুকের ভিতর হাহাকার,
প্রেমের দুর্ভিক্ষে আমি উন্মাদপ্রায়-
আমায় ভালোবাসে- এই দাবি করা ভদ্রমহিলা
নাকে মৃদু তরঙ্গ তুলে
মশারীর বাইরে অপেক্ষমাণ শত সহস্র চোখের জীবকে
পাল্টা গান শোনাচ্ছে!
আর বাইরে তুষারের মাঝে তাকে ছাড়া
পা ফেলব না বলে,
আমি নিজেকে আবদ্ধ রেখেছি
বিষাদের ঘেরাটোপে ---

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ২:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যখন আমার বুকের ভিতর হাহাকার,
প্রেমের দুর্ভিক্ষে আমি উন্মাদপ্রায়-

...............................................................
কথায় আছে ,
ভাবিয়া করিও কাজ
করিয়া ভাবিও না ।।

১৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:৪৪

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: ঠিক বলেছেন। এরপরো কিছু জিনিস এড়ানোর উপায় থাকে না, কিংবা হয়তো থাকে, আমরা বুঝতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.