নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগর বাউল

আমি আপনাদের গান শুনাবো

নগর বাউল

যান্ত্রিক নগরে আমি এক নগর বাউল

নগর বাউল › বিস্তারিত পোস্টঃ

আমি বাংলায় গান গাই

০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৯

আমি বাংলায় গান গাই।

আমি বাংলার গান গাই।

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন।

আমি বাংলায় বাঁধি সুর।

আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতোটা দূর।



বাংলা আমার জীবন আনন্দ,

বাংলা প্রাণের সুখ।

আমি একবার দেখি, বার বার দেখি

দেখি বাংলার মুখ।।



আমি বাংলায় কথা কই।

আমি বাংলার কথা কই।

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি

বাংলায় জেগে রই।

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার

আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি

বাংলায় চিৎকার।

বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্র তীর-ধণুক

আমি একবার দেখি, বার বার দেখি

দেখি বাংলার মুখ।।



আমি বাংলায় ভালোবাসি।

আমি বাংলাকে ভালোবাসি।

আমি তারি হাত ধরে সারা পৃথিবীর

মানুষের কাছে আসি।

আমি যা কিছু মহান স্মরণ করেছি বিনম্র শ্রদ্ধায়।

মেশে তের নদী সাত সাগরের জল

গঙ্গায় পদ্মায়।

বাংলা আমার তৃষ্ণার জল,

রিক্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বার বার দেখি

দেখি বাংলার মুখ ।।









গায়কঃ প্রতুল মুখোপাধ্যায়

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২০

বিষাক্ত মানুষ বলেছেন: ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৪

নগর বাউল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভাইয়া :)

০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৪

নগর বাউল বলেছেন:
বিষাক্ত মানুষকে উতসর্গ করলাম এই পোস্ট

২| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: গানের লিংকটা দিলাম

০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:২৫

নগর বাউল বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৬

মদনবাবু বলেছেন:
আমি বাংলায় দেখি স্বপ্ন।
আমি বাংলায় বাঁধি সুর।
আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতোটা দূর।

আহ্‌ । বুকটা জুড়াইয়া যায় । বাউল । ধন্যবাদ ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৪০

তৌফিক বিষাদ বলেছেন:
বাউলকে অনেক ধন্যবাদ

৫| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৩

শেখ জলিল বলেছেন: সর্বকালের ভালোলাগা গান। সুন্দর পোস্ট।

৬| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:২১

নাদান বলেছেন: প্রিয় গান। ধন্যবাদ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০৮

নগর বাউল বলেছেন:
সবাই কমেন্ট করেছেন।আিম খুব খুশি।:

৮| ০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৮

মদনবাবু বলেছেন:
মাটির গান । প্রাণের গান । এর তৃপ্তিই অন্যরকম ।

০৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:২২

নগর বাউল বলেছেন:
মদনবাবুকে অনেক অনেক ধন্যবাদ ঃ)

৯| ০৯ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:২৫

নগর বাউল বলেছেন:
এই পোস্টটা আমার সব প্রিয় ব্লগারদের উতসর্গ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.