নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট ছানা.....

একটু চেষ্টা লেখালেখির

নায়না জামান

ব্লগার নয় .একটু লিখার চেষ্টা........

নায়না জামান › বিস্তারিত পোস্টঃ

বাকরুদ্ধ আমি .........।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

বাকরুদ্ধ হওয়ার মতই একটা পোষ্ট :

আমার মা আজ ৪২ বছর পর আমার

সাথে কথা বলেছে

আমি ঠিক জানিনা কে আমার বাবা

আমার মা-বাবার বাসর রাত্রির পরের দিন

রাজাকার হায়ানারা আমার

মুক্তিকামী বাবাকে হত্যা করে

বাবাকে গলা জবাই করে হত্যা করেই ক্ষান্ত হয়নি

তারা আমার মায়ের উপর চলায় পাশবিক নির্যাতন

তখন ডাক্তারী পরীক্ষা করানো সম্ভব ছিলনা

তাই আমার জন্মের পর মা জানতনা ঠিক কে আমার

বাবা

শহীদ মুক্তিযোদ্ধা নাকি দোসর রাজাকারেরা

এই দুখ বুকে চাপা নিয়ে আমার মা ৪২ বছর আমার

সাথে কথা বলেনি

আমার কাছে আমার মা ছিল বোবা

আজ আমি আমার মাকে বললাম মা আমি আজ

শাহবাগে যাচ্ছি

জনতার মহাজাগরণে শরিক হতে

মা আজ আমার সাথে এই প্রথম কথা বলে উঠল

খোখা আমিও যাব তোর সাথে

আজ আমি আমার মাকে সাথে করে এখানে নিয়ে এসেছি

আমার মাকে কেউ কখনো বীরাঙ্গনা উপাধি দেয়নি

আজ আমি আমার মাকে এই লাখ জনতার

সামনে বলছি

মাগো তোমার ছেলের বাবা যদি রাজাকার হয়ে থাকে

তাহলে তুমিই শুরু কর প্রথম এই জনতার আদালতে

আমাকে ফাঁসি দিয়ে রাজাকারের বংশকে নিরুৎপাত

করে দিয়ে

আর যদি আমার বাবা সেই শহীদ মুক্তিযোদ্ধা

তাহলে আজ এই জনতাকে বলছি

আমাকেও আপনারা সাথে করে নিন

সারে সাত কোটি বাঙালি যেমন নয় মাস যুদ্ধ করে

দেশ স্বাধীন করার আগে ঘরে ফেরেনি

তেমনি আজকের পনের কোটি বাঙালি

প্রয়োজনে নয় বছর অপেক্ষা করব

তবুও ঘরে ফিরবনা যতক্ষণ না

ফাঁসি আদায় হয়

জয় বাংলা......

< সংগৃহিত >

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

স্বপ্নখুঁজি বলেছেন: +++

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

আরজু পনি বলেছেন:

গৌরবোজ্জ্বল অতীতের সাথে কি ভয়ংকর চাপা কষ্ট!

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ...জানিনা এটা কোন সত্যি কাহিনীর ভিত্তিতে লেখা কি না, তবে এমন অনেক কাহিনীই চেপে অনেকেই বছরের পর বছর পার করছেন চাপা কষ্ট নিয়ে...দীর্ঘশ্বাস নিয়ে........

সেই মায়ের কসম, এই বাঙলার মাটিতেই সেইসব হাযেনাদের বিচার হবেই হবে।

জয় বাংলা।।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


এক কেজিতে আধা কেজি
এক ছটাকে কাচ্চা
জামাত শিবির পাকিস্তানী
রাজাকারের বাচ্চা।

এক কেজিতে আধা কেজি
এক ছটাকে কাচ্চা
জামাত শিবির পাকিস্তানী
মীর জাফরের বাচ্চা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.