| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পবিলাসী স্বপ্ন
আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা
গ্রীক পর্বত অলিম্পিয়াসে দেবরাজ জিউস এবং দেবী হেরার ঘরে জন্ম নেয় হারকিউলিস ।
ছোটবেলা থেকেই হারকিউলিস ছিলো বেশ শক্তিশালী , তার বাল্যকালের একমাত্র বন্ধু ছিলো পাখাওয়ালা ঘোড়া পেগাসাস।
সকল দেবতা হারকিউলিসকে খুব পছন্দ করতো , শুধু ব্যাতিক্রম ছিলো জিউসের ভাই হেডস । হেডস জিউসকে ঘৃণা করতো । হেডস জিউসের মত অলিম্পিয়াসের রাজা হতে চেয়েছিলো , অলিম্পিয়াসের রাজা হওয়ার জন্য হেডস তিন ভাগ্যদেবীর (ক্লোতো , ল্যাচেসিস ,এট্রোপোস) সাহায্য চায় ,
![]()
সেই তিন ভাগ্যদেবী যারা কিনা অতীত ,বর্তমান এবং ভবিষ্যত জানতেন। কিন্তু ভাগ্যদেবীরা তাকে জানায় ১৮ বছর পরে , টাইটান নামক এক দৈত্য দ্বারা জিউসকে হত্যা করা গেলেও , হারকিউলিস সেই দৈত্যকে হত্যা করবে ।
এর পর হেডস বিকল্প ভাবতে লাগলেন , হেডস হারকিউলিসকে হত্যার জন্য একধরনের বিষ তৈরী করেন , কিন্তু তিনি হারকিউলিসকে সেই বিষ সম্পূর্নরূপে পান করাতে ব্যার্থ্য হন ।
পরবর্তীতে হারকিউলিস , তার পালিত পিতা মাতার (আনফিট্রাইয়ন ও আলকেমিন) কাছে বড় হন।
ছোটবেলা থেকে হারকিউলিস মোটামুটি নিঃসঙ্গ ছিলো , এবং তার শক্তি ছিলো তার অন্যতম সমস্যা , সে যা কিছুই ছুয়ে দেখার চেস্টা করতো সেটাই ভেঙ্গে যেত ![]()
হারকিউলেস একাকীত্ব এবং অন্যান্য সমস্যা তার পালিত মা বাবা বুঝতে পারে , এবং তাকে সত্য বলে দেয় , তাকে বোঝানো হয় সে দেবতার ঘরে জন্ম নেওয়া এজন্যই সে অন্যদের থেকে ভিন্ন রকম ।
হারকিউলিস তার জন্মের রহস্য উন্মোচনের জন্য সে জিউসের মন্দিরে যায় , এবং সেখানে গিয়ে সে অবাক হয় যখন সে দেখতে পায় জিউসের এবং হেরার মূর্তি জীবিত হয়ে গেছে । এবং জিউস এবং হেরা স্বীকার করে যে তারাই তার আসল পিতামাতা।
হারকিউলিস , তার আসল পিতামাতার কাছে থেকে যেতে চায় , কিন্তু জিউস তাকে বলে “এখানে শুধু দেবতারাই থাকতে পারবে , তুমি যদি কোনদিন নিজেকে এই পৃথিবীর সত্যিকারের বীরে পরিনত করতে পারো , তবেই তুমি এখানে থাকতে পারবে” ।
হারকিউলিস নিজেকে সত্যিকারের বীরে পরিনত করার জন্য তার বাবার কথা অনুযায়ী , বীর তৈরীর শিক্ষক ফিলোকটেসের কাছে যায় ,তার কাছে দীক্ষিত হবার পর জীবনের প্রথম পরীক্ষার জন্য থেবসের দিকে রওনা হয় ।
পথিমধ্যে সে দেখতে পায় অর্ধমানব এবং অর্ধ ঘোড়ার সংমিশ্রনে এক দৈত্য একটি সুন্দরী মেয়ে আক্রমন করছে ।
হারকিউলিস , ঐ দৈত্যটা বধ করে মেয়েটিকে উদ্ধার করে । মেয়েটির নাম ছিলো মেগার । হারকিউলিস মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায় ।
এদিকে হেডস (জিউসের ভাই ), হারকিউলিসকে হত্যা করার জন্য একের পর এক দানব পাঠাতে থাকে । হারকিউলিস সবগুলিকে পরাজিত করে , পৃথিবীর অন্যতম শক্তিশালী বীরে পরিনত হয় ।
কিন্তু তারপরও সমস্যা থেকে যায় , হারকিউলিস অমরত্ব পায়না , পারেনা অলিম্পিয়াসে গিয়ে তার পিতা মাতার সাথে থাকতে । হারকিউলিস তার পিতাকে জিজ্ঞেস করে , সে এত দৈত্য বধ করার পরেও কেনো অমরতে পাচ্ছেনা জিউস তাকে বলে তুমি যত সাহসী হও না কেনো যতদিন তোমার হৃদয়ে কোন দুর্বলতা থাকবে ,ততদিন তুমি অমরত্ব পাবেনা ।
হারকিউলিস খুজতে থাকে তার আসল দুর্বলতা কোথায় , অবশেষে হারকিউলিস বুঝতে পারে তার একমাত্র দুর্বলতা মেগারা ।
হেডস এই কথা জেনে যায় , এবং বুদ্ধি করে মেগারাকে বন্দী করে ।
অবশেষে মেগারাকে মুক্ত করার জন্য হারকিউলিস একদিনের জন্য তার শক্তি সমর্পন করতে রাজী হয় । এইসময় হেডস সাইক্লোপস নামক এক চোখা দৈত্যকে পাঠায় হারকিউলিসকে হত্যা করার জন্য ,
কিন্তু হারকিউলিস ফিলোকটেসের সহায়তায় সাইক্লোপসকে হত্যা করে , কিন্তু সাইক্লোপ্সের যুদ্ধের সময় মেগারা আহত হয় । ফলে হেডসের সাথে চুক্তি অনুযায়ী হারকিউলিস তার শক্তি ফিরে পায় , কারন শর্ত ছিলো মেগারাকে সম্পূর্ন অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।
এদিকে হেডস টাইটান নামক এক দৈত্যকে অলিম্পিয়াসে পাঠায় , দেবতা জিউসকে হত্যা করার জন্য। হারকিউলিস আহত মেগারাকে ফিলোকটেসের কাছে রেখে ,জিউসকে রক্ষা করতে চায় । হারকিউলিস কোন অস্ত্র ছাড়াই টাইটানকে হত্যা করে , তার পিতাকে রক্ষা করে ।
যখন হেডস দেখলো , তার কোন পরিকল্পনা কাজে আসছে না , তখন সে হারকিউলিসকে বললো , মেগারা মারা গেছে , এই কথা শুনে হারকিউলিস ভেঙ্গে পড়ে এবং সেই সাথে মেগারার সাথে সহমরনের ইচ্ছা জানায় এবং একই সাথে মেগারার আত্মা যেখানে থাকবে সেখানে যেন তার আত্মা রাখা হয় সেই দাবী জানায় ।
অবশেষে , ভালোবাসার জন্য এই আত্মাহুতির ইচ্ছার জন্য হারকিউলিস দেবতাদের কাছে সত্যিকারের বীরের মর্যাদা পায়, এবং হারকিউলিস এবং মেগারা অমর হয়ে দুজনে একসাথে পৃথিবীতে বসবাস করতে লাগলো ।
**********************************
গ্রীক ট্রাজেডীঃ ইকারুসের ডানা
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:১১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: তারা অতঃপর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ,এটা বোঝাতেই শেষের ছবিটা ব্যবহার করেছি
২|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫২
বিডিস্পোর্টসনিউজডটকম বলেছেন: এখনও পৃথিবীতে বসবাস কর্তেসে? কোথায়? ![]()
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:১৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: জানিনা , তবে জিউসের মন্দিরে মূর্তি আকারে থাকতে পারে
৩|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫৪
রাতুল_শাহ বলেছেন: পড়ে পড়ব। পিসিতে সেভ করে রাখলাম।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:১৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কুতায় হারকিউলিস!!
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:২২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: জানিনা ![]()
আছে হয়তো কোন গ্রীক মন্দিরে
৫|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫৮
হাসান মাহবুব বলেছেন: দারুণ এক কাহিনী। চমৎকার উপস্থাপনা।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:২৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: উপস্থাপনা নিয়ে একটু টেন্সিত ছিলাম ।
আপনার মন্তব্যে একটু সাহস পেলাম
অসংখ্য ধন্যবাদ
৬|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫৯
বাউন্ডুলে শিকু বলেছেন: প্রিয়তে রাখলাম ।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৩৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৭|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫৯
চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, অ্যানিমেশন মুভিটার রিভিউ দিয়ে দিলেন। আমার খুবই প্রিয় এইটা, এখনো চান্স পাইলেই দেখি। ফিলোকটেসকে দেখলেই মজা লাগে। আচ্ছা গেমসটাও কি ডিসনি'র তৈরি??
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৪০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলে আনিমেশন মুভিটা দেখার সুযোগ হয়নি । কাহিনী হালকা পাতলা জানতাম , আর নেটে একটু ঘাটাঘাটি করেই পোস্টটা দেই ।
আর গেমসটা ছোটবেলায় খেলেছিলাম , তবে আমি শিউর না এটা কার তৈরী ।
ধন্যবাদ
৮|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫৯
আন্না০০৭ বলেছেন: সুন্দর।
পোস্ট পড়ার পরে মনে পড়ল এইবার বইমেলা থেকে এডিথ হ্যামিল্টন এর মিথলজি বইটা কেনা হইসিলো কিন্তু এখনো পড়া হয় নাই পড়া দরকার।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৪২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: পড়ে ফেলুন , সেখান থেকে সুন্দর গল্পগুলো আমাদের সাথে শেয়ার করুন ।
এই প্রত্যাশা রইলো
ধন্যবাদ
৯|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:১০
মো: আবু জাফর বলেছেন: ভাল
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৪৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১০|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:১২
ঈষাম বলেছেন: আজগুবি!
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৪৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: যেহেতু পুরান সেজন্য আজগুবি হবেই , তবে পড়তে ভালো লাগে
ধন্যবাদ
১১|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:২১
মামুন হতভাগা বলেছেন: ওয়াও
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৪৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু , ![]()
১২|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৩০
ম্যাভেরিক বলেছেন: পুরাণের ডালপালার শেষ নেই, কিন্তু মূল ধারার পুরাণের সঙ্গে বেশ কিছু পার্থক্য পাওয়া যাচ্ছে আপনার বর্ণনায়, যেমন হেরা আসলে হারকিউলেসের মা না, হেরার শাপেই হারকিউলেস পাগল হয়ে মেগারাকে মেরে ফেলেছিল আগেই। যা হোক, পুরাণ তো পুরাণ, নতুন পুরাণ শুনতে অবশ্য ভালোই লাগল বেশ। ![]()
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৪৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি যেখান থেকে তথ্য পেয়েছি ,সেখানে শুধু এতটুকু বলা ছিলো জিউস আর হেরার সন্তান হারকিউলিস । আর আপনি মেগারাকে হত্যার কথা বললেন ,এটা আমি জানিনা ।
ধন্যবাদ
আপনার মন্তব্য আমাকে সবসময় উৎসাহ যোগায়
১৩|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৩২
মামুন মুনতাসীর০০০ বলেছেন: এইজন্যই বলি আমার গায়ে এত শক্তি কোত্থেকে এলো !!!!
কেমনে যে নিজের পিচ্চিকালের কথা ভুলে গেছিলাম!!!!!!!!!
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১১:৫৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আবার মনে করতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো ।
১৪|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৩৩
বেঈমান আমি বলেছেন: হ্যাপি এন্ডিং
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:০০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বেশীরভাগ গল্পের শেষটা এরকই হয় ।
১৫|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ২:৪৮
মোঃমোজাম হক বলেছেন: সিনেমা দেখেছিলাম।এতোটা বুঝিনি,ধন্যবাদ
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৬|
০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৪:৩১
মুনসী১৬১২ বলেছেন: চলুক
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চেস্টা করবো
ধন্যবাদ
১৭|
০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৫:৫১
দুঃখ বিলাসি বলেছেন: প্লাস লন।
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
১৮|
০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৬:৫১
হুবাস্ট্যাঙ্ক বলেছেন: খুব ভাল লাগল। আপনারা ই সামুকে আবার তার হারানো ঐতিহ্য ফিরিয়ে দিচ্ছেন.।
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনার মন্তব্যে সন্মানিত বোধ করছি ।
ধন্যবাদ
শুভকামনা রইলো
১৯|
০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৬:৫৯
কালীদাস বলেছেন: আপনার লেখাগুলো চমৎকার, আমার ভাল লাগে। হারকিউলিসের প্রতি আগ্রহ সবসময়ের, আপনার উপস্হাপনা ভাল লেগেছে যথারীতি।
একটা অনুযোগ- এরকম গভীর রাতে দিলে আমার মত অনেক পাঠকই মিস করবে পোস্ট, আপনি পিক টাইমে দিলে সবচেয়ে বেশি পাঠক পড়তে পারবে বলে আমার মনে হয় (রিপোস্ট ব্লগের সবচেয়ে বড় সমস্যা, পিক টাইমে একটা পুরান কোন পোস্টের রিপোস্ট; মাত্র পোস্ট করা একজন লেখকের জন্য সুইসাইড ট্র্যাপ)। আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আশা করি
![]()
ভাল থাকবেন।
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য ।
আসলে কি বলবো , আসলে একসময় পিক টাইমে পোস্ট দেয়ার চেস্টা করতাম , কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে ঐ সময়ে পোস্ট দিলে , উর্ধ্বে ১০-১২ মিনিট প্রথম পাতায় থাকে , কস্ট করে একটা পোস্ট লিখলাম অথচ সেটা যদি এত কম সময় প্রথম পাতায় থাকে , তখন খুব খারাপ লাগে । এজন্যই একটু রাতে দেই যেন একটু বেশী সময় প্রথম পাতায় থাকে ।
এরপর থেকে চেস্টা করবো , আরও একটু আগে দেয়ার।
ধন্যবাদ
২০|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ৯:৩৭
নাফিজ মুনতাসির বলেছেন:
দারুণ লাগলো.............বরাবরের মতই দারুণ আগ্রহ নিয়ে পড়লাম আপনার লেখা.................
সাধারণ জ্ঞান বাড়াচ্ছি আপনার লেখা পড়ে..........কাজে লাগবে............
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
আপনাদের মন্তব্য সবসময় পোস্ট লিখতে উৎসাহ যোগায়
২১|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১০:১২
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: হারকিউলিসের মা আক্লমিনা একজন মানুষ। জিউসের সন্তান হবার জন্য হারকিউলিসের জীবনের শেষ পর্যন্ত হেরা তাকে কখনই ক্ষমা করেননি। হারকিউলিস যখন শিশু তখনই হেরা তাকে হত্যা করার জন্য দুটি সাপ পাঠান। ঘুমন্ত শিশু হারকিউলিস ঘুম থেকে জেগে উঠলো এবং শিশু হওয়া সত্তেও ঐ ভয়ঙ্কর প্রাণীর দুটির গলা ধরে মেরে ফেললো। তখনই সে বুঝল, এই ছেলে সহজ কেউ না। হেরার শাপেই হারকিউলেস পাগল হয়ে মেগারাকে মেরে ফেলেছিল আগেই।
হারকিউলিসের মৃত্যু হয়েছিল সেন্টরের রক্তমাখা জামা পরার কারণে। মৃত্যুর আগে এক সেন্টর মিথ্যা করে হারকিউলিসের দ্বিতীয় স্ত্রীকে নিজের রক্তমাখা জামা দিয়ে বলে, এটা পরিধান করলে তোমার স্বামী তোমাকে ছাড়া আর কোন মেয়েকে ভালবাসবে না।
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনার দেয়া তথ্য জেনে ভালো ,লাগলো । এবং আপনার তথ্য আমার পোস্টকে সমৃদ্ধ করলো ।
হারলিউলেস মৃত্যুর ব্যাপারে জানতাম , এবং এই গল্প নিয়ে আরেকটা পোস্ট দেয়ার ইচ্ছে আছে।
ধন্যবাদ
শুভকামনা রইলো
২২|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১০:২৫
রিফাত হোসেন বলেছেন: আমি বিটিভিতে নিয়মিত হারকিউলিস দেখতাম ,,,,,,,,,,
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৩২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমিও , আমার খুব পছন্দের একটি সিরিয়াল
ধন্যবাদ
২৩|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১১:২৫
পোষ্টপেইড বলেছেন: আমার পছন্দের ক্যারেক্টার ![]()
০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হারকিউলিস সিরিয়ালটা দেখে ,আমি হারকিউলিসের ফ্যান হয়ে গেছিলাম । এবং হারলিউলিস আমারও অন্যতম পছন্দের চরিত্র।
ধন্যবাদ
২৪|
০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: আচ্ছা হেরা কি হারকিউলিসের সৎ মা নয়? হারকিউলিসের আসল মা তো পৃথিবীর এক মানবী! নাকি আমি ভুল জানি!
০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনার প্রশ্নের উত্তর পোস্ট পেইড দিয়ে দিছে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য
২৫|
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫২
রিয়াল রিফাত বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন:
২৬|
০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:২৮
পোষ্টপেইড বলেছেন: @রেজো খালা, হারকিউলিস, পারসিউয়াস, থেসেরাস এদেরকে "ডেমি গড" বলা হয়, হাফ গড, হাফ হিউম্যান। এদের বাবা অথবা মা কেউ একজন মানুষ আর একজন গড হয়। হারকিউলিসও জিউস (গড) আর এলক্যামেন (হিউম্যান) এর ছেলে।
০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু ![]()
২৭|
০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৪
মামুণ বলেছেন: +++++++++++++
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
২৮|
০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪০
রাহি বলেছেন: ভাল লাগল। পিলাচ
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ![]()
২৯|
০২ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫২
প্রীিত ওয়ােরছা বলেছেন: ভাল লাগল।
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৮:০২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ , কস্ট করে পড়ার জন্য
৩০|
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৬
শায়মা বলেছেন: হারকিউলিস কি তারা হয়ে আকাশে জ্বলে?
এমন কি যেন শুনেছিলাম।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৮:০৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হ্যা ,আপনি ঠিকই শুনেছেন।
ধন্যবাদ
৩১|
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
নেক্সাস বলেছেন: ছোট বেলায় বাবার পুরোনো বইতে পড়েছিলাম কাহিনীটা। দেবরাজ জিুসের পূত্র হারকিউলিস। তার বোন আফ্রোদিতি প্রমের দেবী। হারকিউলিস শক্তির দেবতা। হারকিউলিস মেঘের আড়াল থেকে বান মারতে পারতেন...
ভাল লাগলো লিখাটি
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৮:০৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইলো
৩২|
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার।
আমি একসময় মিথ নিয়ে সিরিজ লেখা শুরু করেছিলাম, দুই পর্ব লিখে আর কন্টিনিউ করা হয় নি। আপনি চালিয়ে যান ভাইয়া, দারুন হচ্ছে।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৮:৪২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আরও বেশ কয়েকটা গ্রীক পুরানের গল্প মাথায় আছে । চেস্টা করবো চালিয়ে যাওয়ার ।
ধন্যবাদ
৩৩|
০২ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
মাহমুদা সোনিয়া বলেছেন: সুন্দর উপস্থাপনা!! শুভ কামনা রইল অনেক অনেক।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:৩৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু আপু ![]()
৩৪|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:২২
আরজু পনি বলেছেন:
দারুণ লাগলো! সত্যিই ডুবে গিয়েছিলাম।
আমি কোন দিন অমরত্ব পাবো না
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১০:০৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অমরত্ব পাবেন না কেনো , অবশ্যই পাবেন । হতে পারে আপনার নশ্বর দেহ একদিন মাটিতে মিশে যাবে । কিন্তু আপনার কাজ কখনো মরবে না । এমন কিছু করুন যেটা চিরকাল এই পৃথিবীর মানুষ মনে রাখে ।
আর একটা উপায় , আপনি আপনার প্রেমিকের জন্য আত্মাহুতি জানানোর ইচ্ছা পোষন করতে পারেন
(সত্যি সত্যি হৃদয় থেকে), যেমনটি করেছিলো হারকিউলিস ,মেগারার জন্য । দেবরাজ জিউস আপনাকে হতাশ করবেনা।
৩৫|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:২৩
নাহুয়াল মিথ বলেছেন: ৯৭ মিনিট ফিল্ম দেখেন... পপকর্ন সামু দিবে
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১০:৫০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মডু কই , পপকর্ন নিয়া আসে না কেনো?
না আসলে সিনেমা দেখা শুরু করতে পারছি না
৩৬|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ৯:৫১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোস্টে প্লাস!! দীর্ঘদিন ধরে মিথ নিয়ে পোস্ট দেখছিলাম না, চলতে থাকুক এভাবেই ![]()
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১১:০৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি চেস্টা করবো ।
ধন্যবাদ
শুভকামনা রইলো
৩৭|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১০:০৪
নেক্সাস বলেছেন: লিখাটি চমৎকার।
এমন লিখাভাল লাগে।
হারকিউলিস সম্পর্কে আমার জানাটা একটু ভিন্ন।
হারকিউলিস যে হেরাক্লিস নামেও পরিচিত।
হারকিউলিস দেবরাজ জিউস এবং তার স্ত্রী আলকমিনার সন্তান।
হিরা হারকিউলিসের সৎ মা।
সৎ মা হারকিউলিস কে পছন্দ করতেন না।
তাই হিরা হারকিউলিস কে হত্যা করার জন্য তার দোলনাতে দুটি বিষধর সাপ দিয়ে আসেন। কিন্তু অবাক কান্ড যে শিশু হারকিউলিস সাপ দুটিকে গলা টিপে হত্যা করে।
পুরানের কাহিনী নানা ভাবে বর্নিত হতেই পারে।
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১১:৪৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনি যে কথা বললেন সেটা আমিও শুনেছি , হারকিউলিসের জন্মের ব্যাপারে অনেক তথ্যই প্রচলিত আছে ।
এখন সত্যি বলতে পৌরানিক কাহিনীর সত্য মিথ্যা বিচার করা বড় কঠিন।
ধন্যবাদ
৩৮|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১১:০২
শাহনেওয়াজ লতিফ বলেছেন: +
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১২:২৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৩৯|
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১২:০৮
জাতির নানা বলেছেন:
বরাবরের মত পিলাচ+++++++
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১২:৪৩
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: থ্যাঙ্কু ![]()
৪০|
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৩:৫৫
কামরুল হাসান শািহ বলেছেন: ++++
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:৫০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪১|
০৩ রা এপ্রিল, ২০১২ ভোর ৪:২৫
ফারজুল আরেফিন বলেছেন: ২২ তম ভালোলাগা।
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:২৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৪২|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৩
জুন বলেছেন: গ্রীক মিথ সবসময়ই প্রিয়। সুন্দর লিখেছেন হারকিউলিস কাহীনি।
+
০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৪:১১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ , আপনার সুন্দর মূল্যায়নের জন্য
৪৩|
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৮:২৮
শিপু ভাই বলেছেন:
এই পর্যন্ত ৫ বার এই পোস্টে ঢুকছি কিন্তু পড়তে পারি নাই। হয় বিদ্যুত যায় নয় বাইরে যাইতে হয় নয় নেট থাকে না!!!!
এখন ঢুকছি- বৌ ফোন দিয়া কয় -"বাসায় আসো, ডড় করে!!"
বুকমার্ক কইরা রাখলাম। কালকা পরুম!!!
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:১১
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মনে হইতেছে ,আমি নিজেই কুফা ।
কালকে পইড়া কেমন লাগলো , জানাইয়েন কিন্তু
৪৪|
০৩ রা এপ্রিল, ২০১২ রাত ৯:১৭
মিরাজ is বলেছেন: সুন্দর পোষ্ট।
হারকিউলিস এনিমেশন মুভিটা দেখেছি সুন্দর।
ভালো লাগলো।
০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ৭:৫৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইলো
৪৫|
০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ১১:৩৮
শিশিরের শব্দ বলেছেন: চমৎকার পোষ্ট....
খুউব ভালো লাগলো
০৪ ঠা এপ্রিল, ২০১২ দুপুর ১:০৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইলো
৪৬|
০৪ ঠা এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৩
শিপু ভাই বলেছেন:
হারকিউলিস ও মেগারা অমর হলে এখন তারা কোথায় আছে। দেখা কর্তে মঞ্চায়!!!
দুঃখের কথা মনে পইরা গেল- বিটিভি তে হারকিউলিস দেখা নিষেধ ছিল। ঐটা নাকি পুলাপাইনের দেখার মত না।
হারকিউলিস গেমটাও ভাল লাগে।
সুন্দর পোস্টে++++++++++
০৪ ঠা এপ্রিল, ২০১২ দুপুর ১:৩৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হারকিউলিসের অমরত্ব পরবর্তীতে কেরে নেয়া হয় , সে অন্য গল্প । ঐটা নিয়া পরবর্তীতে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে ;।
আপনার জন্য দুঃখ হয়, চ্রম একটা সিরিয়াল মিস করছেন ।
আপনার জন্য সমবেদনা সহকারে ধইন্যা
৪৭|
০৪ ঠা এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৩
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: হেরা হারকিউলেসের মা? কোথাও ভুল হচ্ছে মনে হয়।
পোষ্ট ভালো লেগেছে।
০৪ ঠা এপ্রিল, ২০১২ বিকাল ৩:১২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হারকিউলেস মা নিয়ে ,আমি ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছি ।
এটা নিয়ে আমিও একটু কনফিউসড।
ধন্যবাদ
৪৮|
০৪ ঠা এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৫
জুল ভার্ন বলেছেন: অসাধারন সুন্দর উপস্থাপনা!
গ্রীক পুরাণ পড়েছিলাম ছাত্র জীবনের শেষ অধ্যায়। ভালোবাসার দেবীকে দেখার জন্য একই সময়ে গ্রীস ভ্রমন করেছিলাম। ওদের অনেকগুলো স্ট্যাচুর(শ্বেত পাথরের মূর্তি) ছবিও তুলেছিলাম......
একটি কথা নাবললেই নয়, তাহচ্ছে- মূল ধারার পুরাণের সঙ্গে বেশ কিছু পার্থক্য দেখছি আপনার বর্ণনায় ............ অবশ্য পুরাণের কাহিনীতেও ভিন্নতা লক্ষণীয়।
শুভ কামনা।
২৮তম প্লাস।
০৪ ঠা এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বর্ননা লেখার সময় ,আমি যেসব যায়গা থেকে তথ্য পেয়েছি ,সেখানেও ভিন্নতা ছিলো । আর আমি পৌরানিকতা ছাড়িয়ে মোটামুটি গল্প আকারে উপস্থাপন করার জন্য ,অনেক কিছু এড়িয়ে গেছি ।
ধন্যবাদ
৪৯|
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ৮:৫২
ক্ষুধিত পাষাণ বলেছেন: ভাল লাগল।
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১০:১৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৫০|
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬
দূর্যোধন বলেছেন: দারুন পোস্ট,তেমনই তার মন্তব্যসমূহ।অজানাকে জানালেন আপনি ও আপনারা সবাই।
সবাইকেই ধন্যবাদ ![]()
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলেই , আমার পোস্টটা অনেকের কারনেই তথ্যসমৃদ্ধ হয়েছে ।
ধন্যবাদ
৫১|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১২:২৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন:
৫২|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৮
হিবিজিবি বলেছেন: ছোটবেলায় হারকিউলিকস দেখতাম নিয়মিত।
চমৎকার উপস্থাপনা। ভালো লাগলো!
০৫ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৭
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ,আপনার মূল্যায়নের জন্য
৫৩|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩২
চাটিকিয়াং রুমান বলেছেন: গ্রীক মিথ পড়তে ভালোই লাগে।
আপনার চমৎকার উপস্থাপনার জন্য ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৪৮
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫৪|
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৩
জিসান শা ইকরাম বলেছেন:
এর আগে অনুবাদ পড়েছি , অনুবাদ এতটা ভালো লাগেনি ........
খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন .........
শুভকামনা সবসময়ের জন্য.......
০৬ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:২২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ, আপনার মূল্যায়ন আমাকে উৎসাহিত করলো
৫৫|
০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৬
আকাশটালাল বলেছেন: কই হারাইলেন? প্রেমে পড়ছেন নাকি ![]()
০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৫
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: হারাই নাই ভাই , হারাইতে চাইলেও হারাইতে পারিনা
৫৬|
১০ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:১২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সো সুইট!
১০ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৪৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন সতত
৫৭|
০৩ রা জুন, ২০১২ সকাল ১০:০৪
একা স্বপ্নীল পথিক বলেছেন: খুব ভালো লাগলো, সামনে আরো লেখা আশা করছি .
০৪ ঠা জুন, ২০১২ রাত ১২:৪৯
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি চেস্টা করবো
ধন্যবাদ
৫৮|
০৩ রা জুন, ২০১২ দুপুর ১২:৫৬
কাউসার রুশো বলেছেন: একটু খাপছাড়া লাগলো লেখাটা। হারকিউলিস কীভাবে পৃথিবীতে আসে সেই অংশটা পরিষ্কার করে লেখা নেই।
++++
০৪ ঠা জুন, ২০১২ রাত ১:১০
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: এখনো , ভালো লেখক হতে পারি নি
আমি চেস্টা করবো , ভবিষ্যতে আরও ভালো করে লেখার
ধন্যবাদ
৫৯|
০৩ রা জুন, ২০১২ দুপুর ১:০৬
ফেলুদার চারমিনার বলেছেন: ভালো লাগলো ![]()
০৪ ঠা জুন, ২০১২ দুপুর ১২:৪৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
৬০|
১০ ই জুলাই, ২০১২ রাত ৯:০৭
টুকিঝা বলেছেন: চমৎকার। আমার ছোট্ট বেলায় দেখা প্রিয় কার্টুনের কথা মনে পরে গেল!
১০ ই জুলাই, ২০১২ রাত ৯:২২
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে নস্টালজিক করতে পেরে খুশী হলাম।
ভালো থাকুন সতত
৬১|
০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১:২২
েরাজানা বলেছেন:
০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১২ রাত ১:৫২
জলমেঘ বলেছেন: ভালো লাগলো, কিন্তু শেষের ছবিটা কেন?