নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছু চলে যাবে নস্টদের হাতে

হতেও পারে

কল্পবিলাসী স্বপ্ন

আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা

কল্পবিলাসী স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর ইতিহাসের কিছু পরাক্রমশালী যোদ্ধাদের কথা ( ২য় পর্ব)

২২ শে জুলাই, ২০১২ রাত ৯:০৭

১ম পর্ব





এর আগের পর্বে কিছু ঐতিহাসিক যোদ্ধাদের(যেমন: নিনজা ,সামুরাই, নাইট , স্পার্টান ,ভাইকিংস ) সাথে সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দেয়ার চেস্টা করেছিলাম , এই পর্বে আরও কিছু ঐতিহাসিক যোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার চেস্টা করবো ।





মঙ্গোলীয়ান







এই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা বৃহৎ সাম্রাজ্যের গড়ে তুলেছিল এই মঙ্গোলীয়ানরা , ইউরোপ থেকে এশিয়া সর্বত্রই এদের বিচরণ ছিলো , জাতি হিসেবে মঙ্গলরা ভবঘুরে ছিলো এবং তারা এত পরাক্রমশালীও ছিলোনা , যতদিন না চেঙ্গিস খান তাদের নেতৃত্বে এসেছিলো ।





এই চেঙ্গিস খানের অসাধারণ নেতৃত্ব এবং সাহসের জন্যই মঙ্গোলরা তাদের সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলো ।



মঙ্গোলরাই সর্বপ্রথম দলে বিভক্ত হয়ে যুদ্ধ করেছিলো , তাদের প্রতিটি দলে ১০-১০০ জন সৈন্য থাকতো ,আবার এইরকম আরও ছোট ছোট গ্রুপ নিয়ে হতো আরেকটি বড় গ্রুপ ,প্রতিটি দলের একজন করে দলপতি থাকতো ।

মঙ্গল যোদ্ধাদের সাফল্যের অন্যতম কারন ছিলো তাদের যুদ্ধ কৌশল , তারা অস্ত্র হিসেবে ঢাল ,তলোয়ার এবং তীর ব্যবহার করতো । মঙ্গোল তীরন্দাজরা ছিলো অত্যন্ত দক্ষ ,তাদের নিশানা ছিলো নির্ভুল । যেকোন যুদ্ধের সময় তাদের তীরন্দাজরা বিপক্ষদলের মধ্যে ভীতি সঞ্চার করতে সমর্থ ছিলো , অনেক দূর থেকে একসাথে অনেক তীরের মাধ্যমে তারা বিপক্ষ দলকে বিশৃঙ্খল করে দিতে ।

মঙ্গল যোদ্ধাদের ঘোড়া গুলো সাধারণত ছোট প্রকৃতির হতো , ছোটা ঘোড়ার সুবিধা হিসেবে যোদ্ধারা খুব সহজেই তাদের ঘোড়া নিয়ন্ত্রণ করতে পারতো ।

মঙ্গোল যোদ্ধারাও বর্ম ব্যবহার করতো , তবে তাদের সেই বর্মগুলো নাইটদের মত এত ভারী ছিলোনা , এবং তাদের বর্ম শুধু বুক এবং পিঠকে রক্ষা করতেই ব্যবহার হতো ।



সাওয়ালীন সন্ন্যাসী







সাওয়ালীন সন্ন্যাসীদের ইতিহাস অনেক পুরানো ,তারাই এই পৃথিবীতে সর্বপ্রথম মার্শাল আর্টের প্রচলন করে । আনুমানিক ৫৪০ খ্রিস্টাব্দে ভারত বর্ষ থেকে এক বৌদ্ধ ষণ্মাসই চায়নাতে যায় ,রাজার সাথে দেখা করার জন্য ,চীনা ভাষায় সেই সন্ন্যাসীর নাম ছিলো ট্যামো । সেইসময় চীনে একটা মন্দিরে (পরবর্তীতে সাওয়ালীন মন্দির) সরাসরি রাজার তত্ত্বাবধানে বৌদ্ধ ধর্মের বানীগুলো সংস্কৃত থেকে চাইনিজ ভাষায় অনুবাদ করার কাজ চলছিলো । একটা সময় চাইনিজ রাজার সাথে ,ট্যামোর বিরোধ হয় । রাজার ধারনা ছিলো অন্যের কাজের মাধ্যমে যদি তার উদ্দেশ্য সফল হয় তবেই তিনি বোধি লাভ করতে পারবেন , ট্যামো এর বিরোধিতা করে , ট্যামোর মতে বোধি লাভের জন্য সবসময় নিজেকেই কাজ করতে হবে । এই বিরোধিতার জন্য ট্যামো রাজদরবার থেকে চলে যান , এবং মন্দিরে গিয়ে তার এই মতবাদ বোঝানোর চেস্টা করেন , কিন্তু অন্যান্য সন্ন্যাসীরা তার এই মতবাদ প্রত্যাখ্যান করেন , তখন ট্যামো একটি গুহায় ধ্যান শুরু করেন , কথিত আছে এই ধ্যানের মাধ্যমেই তিনি অলৌকিক কিছু দেখাতে পারেন এবং যার ফলস্বরূপ অন্যান্য সন্ন্যাসীরা তার মতবাদ মেনে নেয় ।

ট্যামো একসময় লক্ষ্য করলেন , মন্দিরের অধিকাংশ সন্ন্যাসীরাই খুব রুগ্ন । তারা বৌদ্ধের প্রচারিত যোগাসন করতে সমর্থ নন ।সন্ন্যাসীদের শক্তি এবং সাহস বৃদ্ধির জন্য এক বিশেষ ধরনের শরীর চর্চা কৌশল উদ্ভাবন করেন যেটা কিনা কিছু প্রাণীর চাল চলন অনুকরণে করা হয়েছিলো ।

বৌদ্ধ সন্ন্যাসীদের সেই মন্দির ছিলো জংগলের ভিতরে যার ফলে তারা প্রায়ই বন্য পশু এবং ডাকাতদের হামলার শিকার হতো । ধীরে ধীরে ট্যামোর প্রচলিত শরীর চর্চার কৌশলগুলো তারা নিজেদের আত্মরক্ষার্থে ব্যবহার করা শুরু করলো ।

এভাবেই মূলত মার্শাল আর্টের উদ্ভব হয়েছিলো , প্রথম দিকে তারা কোন অস্ত্র ব্যবহার করতোনা , কিন্তু কালের পরিক্রমায় তারা বেশ কিছু অস্ত্রের ব্যবহারও শুরু করে যেমনঃ লাঠি , বর্ষা ,চেইন স্টিক ইত্যাদি । সাওয়ালীন সন্ন্যাসীদের কৌশল যেমন উন্নত তেমনি তাদের শারীরিক গঠন । শুধু অস্ত্র বা মারামারির কৌশল শেখা নয় , যোগ ব্যায়াম তাদের প্রশিক্ষণের অন্যতম অংশ ।







সাওয়ালীন সন্ন্যাসীদের প্রশিক্ষন



হুন







এশিয়া এবং ইউরোপের বেশীরভাগ জায়গায় এদের বিচরন ছিলো , বলতে পারেন ত্রাস । হুন নেতা আতিলার নেতৃত্বে তারা তাদের সাম্রাজ্য ইউরোপ থেকে চীন পর্যন্ত বিস্তৃত হয়েছিলো । হুনদের অন্যতম ভয়ংকর অস্ত্র ছিলো তাদের তৈরী তীর যেটা হিউনিক তীর নামে পরিচিত।



হুনদের তীর



এই তীরই তাদের দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে অপরাজিত রেখেছিলো । এই তীর সাধারণত একাধিক পদার্থের সংমিশ্রনে তৈরী হতো এবং খুব হালকা ছিলো । যার ফলে একে অনেক বেশী বাঁকানো যেত লংরেঞ্জ বা শর্ট রেঞ্জ এই দুই ক্ষেত্রেই এই তীর ছিলো অত্যন্ত ভয়ানক । বেশীরভাগ হুন যোদ্ধাই চলন্ত ঘোড়ার উপরে বসে তীর ছুড়তে পারতেন ,যেকারনে তারা ছিলো অত্যন্ত ভয়ানক । তীর ছাড়াও এরা ঢাল এবং তরবারি ব্যবহৃত করতো ।



রাজপূত







এদের অবস্থান ছিলো উত্তর ভারতের রাজস্থানে , এদের নীতি ছিলো কিছুটা নাৎসিদের মত অর্থাৎ কখনো আত্মসমর্পন নয় , মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। বেশীরভাগ যুদ্ধেই এরা অপরাজিত। তাদেরকে ইংল্যান্ডের নাইট বা জাপানের সামুরাইদের সাথে তুলনা করা হয় । রাজপূতরা শুধু অস্ত্র চালনাই দক্ষ ছিলোনা ,পাশাপাশি তারা খালি হাতেও প্রতিরোধ গড়ে তুলতে পারতো । তাদের প্রধান অস্ত্র ছিলো খান্দা নামের একধরনের তলোয়ার , চক্রম নামের উড়ন্ত চাক্তি এবং এক ধরনের ছুরী যেটার নাম ছিলো অ্যারা।





রাজপূতদের অস্ত্র



অনেকেই হয়তো ভাবছেন রাজপূতরা শুধু যুদ্ধবিদ্যায় পারদর্শী , তারা সংগীতেও পারদর্শী ছিলেন । সম্রাট আকবরের নবরত্নের একজন ইতিহাসের বিখ্যাত কন্ঠশিল্পী তান সেন একজন রাজপূত ছিলো , কথিত আছে তান সেন গান গেয়ে বৃস্টি নামাতে পারতেন । এবং এই তান সেনের জন্যই সম্রাট আকবরের সাথে রাজপূতদের যুদ্ধের উপক্রম হয়েছিলো ।

মন্তব্য ৯৭ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১২ রাত ৯:১২

স্বাধীনতার বার্তা বলেছেন: আনুমানিক ৫৪০ খ্রিস্টাব্দে ভারত বর্ষ থেকে এক বৌদ্ধ ষণ্মাসই চায়নাতে যায় ,রাজার সাথে দেখা করার জন্য ,চীনা ভাষায় সেই সন্ন্যাসীর নাম ছিলো ট্যামো ।

৫৪০ খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্ম ছিল? বৌদ্ধ ধর্ম তো একটা মডার্ন ধর্ম।

২২ শে জুলাই, ২০১২ রাত ১০:১৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: বৌদ্ধ অনেক প্রাচীন একটা ধর্ম

২| ২২ শে জুলাই, ২০১২ রাত ৯:১৬

স্বাধীনতার বার্তা বলেছেন: ওহ! সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। :)

২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য

৩| ২২ শে জুলাই, ২০১২ রাত ১০:১৫

বোহেমিয়ান বলেছেন: আগেরটাও পড়েছি অনেকগুলো আনকমন ছিলো;জানলাম সেজন্য প্লাস।তবে সেল্টিকরা মিসিং।এরাও খুব মারাত্মক ছিলো।

তবে সুন্দর আয়োজন।

২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আরও একটা পর্ব লেখার ইচ্ছা আছে , যদি লিখি সেখানে অবশ্যই থাকবে

৪| ২২ শে জুলাই, ২০১২ রাত ১০:২০

বুনো বলেছেন: সুন্দর লিখেছেন ভাই। অনেক কিছু জানলাম, ভালো লাগল।

২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৫| ২২ শে জুলাই, ২০১২ রাত ১০:২৬

এ যুগের শ্রীকান্ত বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৬| ২২ শে জুলাই, ২০১২ রাত ১০:২৯

তামিম ইবনে আমান বলেছেন:
তালেবান রা কই যাইবো?

২২ শে জুলাই, ২০১২ রাত ১১:০১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: তালেবানরা ঐতিহাসিক না , এখনো আছে । তাছাড়া তালেবানরা অনেক অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে । সেজন্য রাখি নাই

ধন্যবাদ

৭| ২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৪৪

বেঈমান আমি বলেছেন: ভালো লাগা রইলো।চালায়া যান ;)

২২ শে জুলাই, ২০১২ রাত ১১:২২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ , আরেকটা পর্ব লেখার ইচ্ছা আছে

৮| ২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৯

রাখালছেলে বলেছেন: এই তান সেনের জন্যই সম্রাট আকবরের সাথে রাজপূতদের যুদ্ধের উপক্রম হয়েছিলো । ব্যাপারটা খোলাশা করুন প্লিজ ।

২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: প্রথমেই বলে রাখি এই তথ্যটা আমি নিজের স্মৃতিশক্তি থেকে লিখেছি । অনেকদিন আগে বিটিভে তে একটা সিরিয়াল প্রচারিত হতো তান সেনকে নিয়ে । সেখানে দেখানো হয়েছিলো তানসেন রাজপূত রাজ সভার শিল্পী ছিলেন এবং তার সুরের মহিমা সম্রাট আকবরের কানে পর্যন্ত পৌছায় , তখন সম্রাট আকবর তান সেনকে নিজের রাজ দরবারে চান । কিন্তু রাজপূত রাজা বাধা দেন ,এমনকি রাজা এবং তানসেন বন্ধুর মত ছিলো তাই তান সেনও রাজপূত রাজাকে ত্যাগ করতে চাইছিলোনা । এমতঅবস্থায় ,সম্রাট আকবর তান সেনের জন্য রাজপূত রাজাকে আক্রমনের হুমকি দেন । তখন অহেতুক রক্তক্ষয় এড়াতে তান সেন নিজেই সম্রাট আকবরের নবরত্নের আসন গ্রহন করতে চান । এইভাবেই তানসেন সম্রাট আকবরের দরবারে স্থায়ী হয় । যদিও ঘটনা এখানেই শেষ ,তান সেনকে নিয়ে একটা আলাদা পোস্টই দেয়া যায় ।

ধন্যবাদ

৯| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:১১

শব্দহীন জোছনা বলেছেন: রাজপূতদের কাহিনী টা পরে অনেক ভালো লাগল...
তবে তারা খালি হাতেও প্রতিরোধ গড়ে তুলতে পারতো, জিনিস
নিশ্চয়ই অনেক মজার কিন্তু কিভাবে তারা করত তা জানতে অনেক আগ্রহ হচ্ছে।

যাই হোক সুন্দর পোস্টে ++++++++

২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:২১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: রাজপূতরা মার্শাল আর্টের মত কিছু জানতো বলে মনে হয় ।

প্লাসের জন্য ধন্যবাদ

১০| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:২০

জেনারেশন সুপারস্টার বলেছেন: চমৎকার পোস্ট।ইতিহাস ভালোই লাগে।সেযুগের মানুষ যে কেমন ছিলো!!!আমাদের জীবনযাপন নিয়েও ৫০০ বছর পরের মানুষ অনেক রিসার্চ করবে...........বলবে সামুব্লগে ব্লগিং করত কিছু বাংলাদেশী B-))

মঙ্গোলদের তীরন্দাজী দক্ষতার ব্যাপারটা জেনে ভালো লাগলো।এসব কৌশল এখনও যুদ্ধক্ষেত্রে অনুসরণ করা হয়।

সাওয়ালীন সন্ন্যাসীদের শক্তি এবং সাহস বৃদ্ধির জন্য এক বিশেষ ধরনের শরীর চর্চা কৌশল উদ্ভাবন করেন যেটা কিনা কিছু প্রাণীর চাল চলন অনুকরণে করা হয়েছিলো।এটাই মার্শাল আর্টের পেছনের কথা।

আর রাজপুতানাদের ব্যাপারটা আগে জানা ছিলনা যে তারা এত উঁচুমানের।

পোস্টে +++++ পরের পর্বের অপেক্ষায়।

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মঙ্গোলদের উদ্ভাবিত কৌশল ,বহুকাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে ।
ধন্যবাদ

১১| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:২১

রাহি বলেছেন: রাজপূত নিয়ে একটা ডিটেইলস পোষ্ট দেন। অনেক কিছু জানার আছে। +++

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: এই পোস্ট যখন লিখি ,তখনই আইডিয়াটা মাথায় ঢুকছে । ভবিষ্যতে দেয়ার চেস্টা করবো

ধন্যবাদ

১২| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:২৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: অ্যাটিলা হানের গেইম এইজ অফ দ্য এ্যাম্পায়ারে অনেক খেলা হইসে।তাদেরও ভৌগলিক অবস্হানটা জানতামনা।আপনার মাধ্যমে জানলাম।থ্যাংকু।

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে জানাতে পেরে আমিও আনন্দিত হলাম :)

১৩| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:২৯

দুর্জনউবাচ বলেছেন: শুভম!!!

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১৪| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৪০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার পোস্ট এ মুগ্ধতা !

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকুন সতত

১৫| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৫২

তীর্থযাত্রী বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো লেগেছে।
প্রিয়তে নিলাম

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

১৬| ২২ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৭

অনিক আহসান বলেছেন: রাজপুতদের শরীরে "শক" দের রক্ত আছে ।

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: শক কারা ,এই সম্পর্কে আমি তেমন কিছু জানিনা । একটু ডিটেলস বলেন

১৭| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:০২

রুদ্রাক্ষী বলেছেন: চমৎকার পোস্ট ।পোস্টে প্লাস।

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:০৪

অক্টোপাস পল বলেছেন: মোঙ্গল দের শ্রেষ্ঠ নৃপতিদের মধ্যে কিন্তু হালাকু খান, তৈমুর লঙও পড়েন। এঁদের নিয়ে বিস্তারিত লিখলে ভালো হত। তবুও ভালো লাগা।

২৩ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভবিষ্যতে শুধু মঙ্গোলদের নিয়ে আলাদা পোস্ট দেয়ার ইচ্ছা আছে

ধন্যবাদ

১৯| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:০৫

দ্যা ডার্ক নাইট বলেছেন: বহু রিসার্চ করন লাগসে বুঝবার পারতিসি। পিলাচ না দিলে আমার ক্ষমা নেই !! :P :P :P :D :D

২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ :)

২০| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১২:২৪

অথৈ সাগর বলেছেন: চমত্তকার । সোজা প্রিয়তে।

২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২১| ২৩ শে জুলাই, ২০১২ রাত ১:১১

সিআইএ এজেন্ট বলেছেন: পোস্ট ভালো হয়েছে :)

আমি যেখানে কাজ করি, ওটা কি আপনার কোন পর্বের মধ্যে পড়তে পারে /:)

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

আপনার কর্মস্থল নিয়ে ব্লগে খুব সুন্দর একটি পোস্ট আছে ,নিচের লিঙ্কে গিতে পড়তে পারেন
Click This Link

২২| ২৩ শে জুলাই, ২০১২ রাত ২:১৮

মুনসী১৬১২ বলেছেন: হুম ....হুনদের তীরের বিষয় টা জানা ছিল না............

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে জানাতে পেরে আনন্দিত হলাম ।
আপনার সময় ভালো কাটুক

২৩| ২৩ শে জুলাই, ২০১২ ভোর ৫:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো । + + + + + + + লন

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ

২৪| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৮

দা লর্ড বলেছেন: সাওয়ালীন সন্ন্যাসীদের দেখে ভয় খাইছি। পোষ্টে পিলাচ।

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ভয় পাওয়ার কিছু নেই , সাওয়ালিন সন্ন্যাসীরা কখনোই আপনাকে আক্রমন করবেনা , যদি না আপনি তাদের আক্রমন করেন

প্লাসের জন্য ধন্যবা

২৫| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩২

পুরাতন বলেছেন: +++

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

২৬| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩১

হাসান মাহবুব বলেছেন: রোমাঞ্চ জাগলো পড়ে। এই টাইপ কিছু সিনেমা দেখতে ইচ্ছা কর্তাসে অহন।

২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আমি অনেকদিন আগে মঙ্গোলদের নিয়ে একটা সিনেমা দেখেছিলাম , নামটা মনে আসতেছে না । তবে সামুরাই নিনজা এদের নিয়ে অনেক সিনেমা তৈরী হইছে । সামুরাই নিয়ে দেখতে চাইলে নিচের টা দেখতে পারেন ,আমার ভালোই লাগছে
http://www.imdb.com/title/tt0325710/

আর মঙ্গোলদের নিয়ে নিচেরটা দেখতে পারেন , আমি দেখি নাই ,কিন্তু রেটিং দেখে মনে হয় ভালো
http://www.imdb.com/title/tt0416044/

২৭| ২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৫৩

স্বাধীনতার বার্তা বলেছেন: হুম। তাই তো দেখতেসি।
আমি এতদিন গোউতম বুদ্ধের জন্মসাল ১৫০০শতাব্দীর দিকে ভাবতাম। :(( :(( :(( :((

২৩ শে জুলাই, ২০১২ রাত ৮:০২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ব্যাপার না

২৮| ২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০০

মাহমুদা সোনিয়া বলেছেন: ++++++++++++++++++++++++

২৩ শে জুলাই, ২০১২ রাত ৮:১১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক ধন্যবাদ

২৯| ২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০৪

এমজেডআই বলেছেন: চমৎকার লাগলো :)

২৩ শে জুলাই, ২০১২ রাত ৮:৫৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩০| ২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৪

চাটিকিয়াং রুমান বলেছেন: ইন্টারেস্টিং বিষয় নিয়ে লিখেছেন। ভালো লাগলো জেনে।।

২৩ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকে জানাতে পেরে আমিও আনন্দিত হলাম

ভালো থাকুন

৩১| ২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪০

দূর্যোধন বলেছেন: তানসেনের ঘটনাটা বললেন না? :(

২৩ শে জুলাই, ২০১২ রাত ১১:০৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: তানসেনের ঘটনা নিয়া চাইলে পুরো একটা পোস্ট দেয়া যায় । তবুও সংক্ষেপে বলি
তানসেন রাজপূত রাজ সভার শিল্পী ছিলেন এবং তার সুরের মহিমা সম্রাট আকবরের কানে পর্যন্ত পৌছায় , তখন সম্রাট আকবর তান সেনকে নিজের রাজ দরবারে চান । কিন্তু রাজপূত রাজা বাধা দেন ,এমনকি রাজা এবং তানসেন বন্ধুর মত ছিলো তাই তান সেনও রাজপূত রাজাকে ত্যাগ করতে চাইছিলোনা । এমতঅবস্থায় ,সম্রাট আকবর তান সেনের জন্য রাজপূত রাজাকে আক্রমনের হুমকি দেন । তখন অহেতুক রক্তক্ষয় এড়াতে তান সেন নিজেই সম্রাট আকবরের নবরত্নের আসন গ্রহন করতে চান । এইভাবেই তানসেন সম্রাট আকবরের দরবারে স্থায়ী হয় ।

সময় পাইলেই তানসেন নিয়ে একটা পোস্ট দিবো

৩২| ২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

রায়হান সজল বলেছেন: ভলো লাগলো। +++

২৪ শে জুলাই, ২০১২ রাত ১:০৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৩| ২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২২

নাফিজ মুনতাসির বলেছেন: চমৎকার পোষ্ট..........

রাজপূত এর ঘটনাটা সবচেয়ে দারুণ লাগলো...........এটা সম্পর্কে আরো জানতে চাই.........আরেকটা কথা তানসেনের ঘটনাটাও একটু ক্লিয়ার করে দিয়ে সেই পোষ্টে..............

পোষ্টে ++++++++

২৪ শে জুলাই, ২০১২ রাত ১:২৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ

একটু সময় পেলেই তানসেনকে নিয়ে আলাদা একটা পোস্ট দিবো

৩৪| ২৪ শে জুলাই, ২০১২ রাত ৩:২১

আরজু পনি বলেছেন:

তানসেন অনেক ভালো গাইতো কিন্তু সে যে রাজপুত্র ছিল এটা মনে হচ্ছে জানতাম না।
শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ।
শেয়ার নিলাম।।

২৪ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার সময় ভালো কাটুক

৩৫| ২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:২৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোস্ট, বিস্তারিত জেনে ভালো লাগলো


এবং ভালো লাগা!!

২৫ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ চয়ন

৩৬| ২৫ শে জুলাই, ২০১২ দুপুর ২:০৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার।অনেক কিছু জানা গেলো।পোস্টে ভালোলাগা ও প্রিয়তে :) ভালো থাকা হোক প্রিয় ব্লগারের।

২৫ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ,আপনিও ভালো থাকুন শুভ কামনা রইলো

৩৭| ২৫ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩০

~মাইনাচ~ বলেছেন: ২৫ তম ভাল লাগা


অবশ্যই সুন্দর পোষ্ট

২৫ শে জুলাই, ২০১২ রাত ৯:৪৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৮| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: অসাম পোস্ট।

প্লাস দিয়ে শোকেসে চালান করলাম।

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৩৯| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০২

রেজোওয়ানা বলেছেন: খুবই চমৎকার পোস্ট!

রাজপুত নারীরাও কিন্তু কম যাইতো না! এরা নাকি সাথে সব সময়ে বিষ রাখতো, যাতে যুদ্ধবন্দী হয়ে কিছুতেই জীবন কাটাতে না হয়!

একটু কনফিউশন আছে, মঙ্গোলিয়ান ঘোড়া নিয়ে! আমি পড়েছিলাম, মঙ্গোলিয়ান ঘোড়া গুলো দানব আকারের হয়, আসলে কি? নাকি যুদ্ধের সময়ে তারা মঙ্গোলিয়ান ঘোড়ার বদলে অন্য কোন প্রজাতির ঘোড়া ব্যাবহার করতেন?

২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:০৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: রাজপূত নারীদের ব্যাপারটা জানতাম না, জানানোর জন্য ধন্যবাদ
মঙ্গোলিয়ানরা যুদ্ধের জন্য আলাদা ঘোড়া ব্যবহার করতো , যেগুলো নিয়ে যুদ্ধক্ষেত্রে ছুটতে সুবিধা হতো ।

ভালো থাকুন সতত

৪০| ২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩৫

গাজী খায়রুল হাসান বলেছেন: ভালো লাগলো অনেক ব্রো।
মোন্গোলিয়ান দের টা কিছু জানলেও পুরোটা জানতাম না

আর গুলো তো একদমই নতুন।

২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৩

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আপনাদের ভালো লাগার মাঝেই ,আমার লেখার স্বার্থকতা।
আপনার সময় ভালো কাটুক

৪১| ২৮ শে জুলাই, ২০১২ রাত ২:০৫

জ্বীন কফিল বলেছেন: হুন ও মোঙ্গোলীয়রা ঘোড়ার রেকাবে পা রেখে যুদ্ধ করার পদ্ধতি আবিস্কার করে যা তাদের অজেয় করে তুলেছিলো।

২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪২| ২৯ শে জুলাই, ২০১২ সকাল ১০:৩১

নক্ষত্রচারী বলেছেন: জানা গেলো রকমারি রণকৌশলীদের সম্পর্কে ।

২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: জানাতে পেরে আনন্দিত হলাম

৪৩| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ৭:১৬

মহানাজমুল বলেছেন: এইজ অফ এম্পায়ার ২ এর চরিত্র বিস্লেষন
মনে হইতাসে :D

৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আসলে সেইরকম কিছুনা

৪৪| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ৭:১৭

মহানাজমুল বলেছেন: এইজ অফ এম্পায়ার ২ এর চরিত্র বিস্লেষন
মনে হইতাসে :D

৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৯

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

৪৫| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১:৩৪

শাহনেওয়াজ লতিফ বলেছেন: miss করছিলাম । পড়ে ভাল লাগলো ।রাজপূত রা কি বোকা হিসেবেও বেশ পরিচিত নাকি ভাই ???

৩১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৬

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: রাজপূতরা বোকা ছিলো , এধরনের কোন তথ্য আমি শুনি নাই

ধন্যবাদ

৪৬| ২২ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১১

মতিলাল বলেছেন: আমার ও তাই মনে হয়, যে বৌদ্ধ ধর্ম অনেক পুরান ধর্ম

২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৫

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মনে হওয়ার কিছু নেই , বৌদ্ধ আসলেই একটি প্রাচীন ধর্ম

ধন্যবাদ

৪৭| ২৩ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০১

ওবায়েদুল আকবর বলেছেন: লিস্ট টা দেখে আসলে মর্মাহত হলাম। এখানে সাওয়ালীন সন্ন্যাসী বা রাজপুতরা ক্লিয়ারলি বিতর্কিত এন্ট্রি। বিশ্ব ধরলাম না উপমহাদেশেই তো রাজপুতরা সুপিরিয়র ফাইটার না। ব্রিটিশ আর্মী এবং ভারতীয় আর্মীতেই গুর্খা রেজিমেন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে কারণ গূর্খাদের অদম্য মনোবল, ক্ষীপ্রতা আর দক্ষ মাউন্টেইনার হিসেবে। ইতিহাসে একবারই পাঠানরা একত্র হয়েছিল আর তা পাঠান সম্রাট শেরশাহের আমলে আর সেবার তারা দিল্লীর সিংহাসনে বসেছিল। সবসময়েই এরা উত্তর-পশ্চিম দিক হতে আক্রমণ প্রতিহত করে এসেছে। ইতইহাসে সবচেয়ে ভয়ানক সামরিক বাহিনী হিসেবে বিবেচিত হয় আলেক্জান্ডারের বাহিনীকে। কারণটা নিহস্চয়ই জানেন। কারণ আলেক্জান্ডার অনেক কম সৈনিক নিয়েও বিপক্ষ সেনাডলের উপর নিরঙ্কুশ বিজয় অর্জণ করেছেন। এই আলেক্জান্ডারকে সবচেয়ে বড় জালানিটা জালিয়েছিল এই পাঠানরা। কাশ্মিরিরা বা মারাঠাদেরই বা সামরিক অর্জণ কম কিসে রাজপুতদের তুলনায়। আর আকবর ছাড়া আর কার আমলে রাজপুতরা ভারতীয় রাজনীতিতে এত বড় ফ্যাক্ট হয়েছিল?

এইবার আসি বাইরের কিছু ফোর্সের ব্যাপারে। আ্যজটেক বা এপাচিদের ব্যাপারে আপনার মতামত কি? ব্রিটিশদের বিরুদ্ধে রাজপুতদের সাকসেস কি আর এপাচি বা এজটেকরা ইউরোপিয়ানদের সাথে কিভাবে ফাইট দিয়েছে একবার ইতিহাস ঘেটে দেখেন। মরণ সংকল্প নিয়ে লড়াই, সুপিরিয়র আর্মসের সামনে যেভাবে বুক পেতে এরা লড়াই করেছে তার তূলনা ইতিহাসে আর একটাও কি আছে? বাবরের কামানের সামনে রাজপুতদের আলিশান কেল্লার সুবিধা নিয়েও পলায়নের ইতিহাসকে কিভাবে ব্যাখ্যা করবেন? সুলতান মাহমুদ বা ঘোরির বাহিনীর হাতে রাজপুতদের কচুকাটা হওয়াও কি এদেরকে অত হাই রেট দিবে। এই সম্মান আপনি গুর্খাদের বা পাঠানদের দিলেও মানাত। এরা আসলেই জীবন বাজি রেখে লড়াই করতে জানে উপমহাদেশের যে কোন জাতির তুলনায়।

এবার আসি সবচেয়ে বড় অবিচারে। মামলুকদের বা তুর্কীদের আপনি এই তালিকায় স্থান দেননি। অথচ এরা মঙ্গোলীয়ান সেনাবাহিনীর সাথেই তুলনা করা যায়। একই রকমের অস্ত্র, কৌশল অবলম্বন করে এরা মঙ্গোলীয়ানদের অনেক আগেই ইউরোপীয়ানদের পরাজিত করেছিল। বিপক্ষকে আউটফ্ল্যাঙক করা, ঘোড়া থাকতেই তীর ছোড়া, ফলস রিট্রিটের মাধ্যমে ট্রাপে ফেলা এগুলো মঙ্গোলীয়ানদের আগেই এদের কৃতিত্ব দেয়া উচিৎ। হ্যা এটিলা দ্যা হানদের কাছ থেকে পাওয়া এই বিদ্যা তারা রোমান বা ক্রুসেডারদের বিরুদ্ধে প্রয়োগ করে কনস্টান্টিনোপল পর্যন্ত পৌছে গিয়েছিল। যদিও খালেদ বিন ওয়ালিদ আরব ছিল তারপর তার টয়াকটিকস গুলো চেঙগিস খানকে এপ্লাই করতে দেখা যায় পরবর্তীতে। কিন্তু চেঙগিস খান যে পরিমাণ সেনাসমাবেশ করতে সক্ষম হয়েছিলেন সেই পরিমাণ সেনা ঐসব অন্চলে পাওয়া সম্ভব ছিলনা বিধায় তাদের দ্বারা ঐ পরিমাণ মিলিটারি সাকসেস অর্জণ সম্ভব ছিলনা তদুপরি নৃশংসতাও একটা পার্ট। মামলুকদের, তুর্কী, আরবরা কখনৈ ঐ স্কেলে নৃশংসতা করেনি।

এইবার আসেন আফ্রিকান কিছউ জাতির কথায়। যেমন জুলু। এই জাতির লড়াকু ক্ষমতা বোধ হয় বিশ্বেই সবচেয়ে বেশী। এরাও অনেক যুদ্ধে ভাড়াটে ফোর্স হিসেবে কাজ করেছে যেমন রাজপুতরা করেছে আকবরের আমলে। তবে এদের মিলিটারী সাকসেস খুব কম ফাইটিং ইনস্টিংটকে খাটো করে দেখা ঠিক হবেনা। আমিও জানি আপনিও জানেন এদের ভিতরে ডরভয় সারা বিশ্বেই সবচেয়ে কম।

ইউরোপীয়ানদের মধ্যে স্পার্টানদের নাম আসল তো এথেনীয়রা কি দোষ করল বা মেসিডোনীয়রা? দেখুন আপনি জানেন পর্তুগীজ জলদস্যুরা অনেক কম জনবল নিয়ে কি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই উপমহাদেশে। এরা অনেক সময় ১:৫ অনুপাতে লড়াই করে জিতে যেত। এরা রাজপুত অধ্যুষিত অন্চলেও ত্রাস সৃষ্টি করেছিল। কিন্তু পর্তুগীজদের দমনে ব্যার্থ এমন জাতিকে স্থান দিলেন অথচ এথেনীয়দের মিলিটারী সাকসেসের ধারেকাছেই হয়ত পর্তুগীজরা আসতে পারবেনা।

ব্রিটিশরা সেই একাদশ শতাব্দী থেকেই ইউরোপে বলতে গেলে অপরাজিত। অমন ছোট একটা দেশ ফ্রান্স, জার্মানী, স্পেনিশদের তো পরাজিত করেছেই নিজেদের ভূখন্ডতে তাদের ঢুকতে তো দেয়নি বরন্চ পৃথিবীর কোন অন্চলে এরা যুদ্ধ করেনি? নৌযুদ্ধে এদের দক্ষতা মঙ্গোলীয়ানদের স্থলে অপরাজেয় বাহিনীর চেয়েও চমকপ্রদ। বিশেষ করে ট্রাফালগার যুদ্ধে নেলসনের বিরত্ব টা একবার ভেবে দেখুন। শ্রেষ্ঠ যোদ্ধা জাতি হিসেবে ব্রিটেনের নাম আসা উচিৎ। এখন এরা যথেষ্ট ভদ্র এবং বিনয়ী কিন্তু একশত বছর আগে কিন্তু ইতিহাস অন্য রকম ছিল। জন্ম নিয়ে দাড়ী-মোচ গজানো শুরু হতেই এরা দেশ হতে বেড়িয়ে পড়ত বিশ্বজয়ের নেশায়। আর স্লাভরা বিশেষ করে রাশানরা। ওরা নেপোলীয়ন বা হিটলারকে এভাবে হারালেও ওদের নাম আসবেনা। আর জার্মানরা! রোমানদের পিক সময়ে ওদের অবস্থাটা একবার ভাবুন। এক হাজার বছর ওরা বিশ্বের সেরা ফোর্স ছিল। হানিবালের বাহিনীর কি দোষ করে তাহলে?

যাইহোক বেশী কথা রাজপুত নিয়ে বললেও শাওলিনদের নিয়ে সবার শেষে বলছি। শাওলীনরা কখনোই যোদ্ধা হিসেবে সেভাবে খ্যাতিমান ছিলেননা তবে তাদের ফাইটিং টেকনিক খুব উচুদরের ছিল কিন্তু সেটা ডেডলি ফাইটের জন্য কতটা উপযুক্ত সেটা তর্কসাপেক্ষ। এবং তারা এর খুব একটা দেখাতেও পারেননি। এদের চেয়ে রাজপুতদের এই তালিকায় আসা যুক্তিযুক্ত।

আপনার এই পোস্ট নিয়ে আমার কোন ক্ষোভ নেই। আমি আপনার অন্যান্য পোস্টের মতই এই পোস্ট টিও আমার প্রিয় তালিকায় আছে। আর আপনিও অনুসরিত তালিকায় আছেন আমার।

আমি নিজেও এই ধরণের তালিকা অনলাইনে অনেক দেখেছি। এইরকম পোস্ট দিব দিব করেও দেয়া হয়নি। প্রথম পর্বে অনেক কিছু মিলে যাওয়ায় ভাবছিলাম যে ঐ তালিকাগুলো দেখেই হয়ত এই লিস্ট বানিয়েছেন। কিন্তু দ্বিতীয় পর্ব দেখে মনে হচ্ছে এটা আপনার নিজস্ব লিস্ট। আমি শুধু আপনার লিস্টের বিরুদ্ধে নিজের মতামত জানিয়ে গেলাম। প্লীজ সিরিয়াসলি নিবেন না। মাইন্ড করলে খুবই দুঃখ পাব। আর একটা কথা তানসেনের ঐ ফোক কাহিনীটা পোস্টে না দিলেও পারতেন। এর আসলে কোন ভিত্তি নেই।

২৪ শে আগস্ট, ২০১২ রাত ১০:১১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: মাইন্ড করার কিছু নেই , আপনি অনেক ধৈর্য্য সহকারে মতামত দিয়েছেন , সেটাকে স্বাগত জানাই ।
আর এই তালিকাটা আমার নিজের নয় , আমি মূলত ন্যাট জিওর ডেডলিয়েস্ট ওয়ারিয়র অনুষ্ঠানটি দেখে এই পোস্ট দিয়েছি , আর তুর্কীদের কথা আমার জানা ছিলো , কিন্তু তাদের নিয়ে তথ্যগুলো ঠিক গুছিয়ে উঠতে পারিনি । আর এটাই এই সিরিজের শেষ পর্ব নয় , ভবিষ্যতে আরও লেখার ইচ্ছা আছে ।

সমালোচনাকে আমি সবসময় প্রশংসা করি । তাই আপনার মন্তব্যও প্রশংসিত ।

ধন্যবাদ

৪৮| ২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২৪

ওবায়েদুল আকবর বলেছেন: আর এই তালিকাটা আমার নিজের নয় , আমি মূলত ন্যাট জিওর ডেডলিয়েস্ট ওয়ারিয়র অনুষ্ঠানটি দেখে এই পোস্ট দিয়েছি

আমিও অবাক কারণ এটা নিয়ে আরো অনেক রেটিং আছে বা রিসার্স আছে - আমি কিন্তু কোথাও রাজপুত বা শাওলিন দের নাম শুনিনি। আমার মনে হয় ওদের রিসার্সে কোন মারাত্মক ভূল আছে। একবার লক্ষ করুন রাজপুতদের ইতিহাস। হ্যা ওরা কখনই একজোট ছিলনা। কিন্তু আলেক্সান্ডারের সাথে যখন ওদের যুদ্ধ হল। ওরা সংখ্যায় ছিল বেশী এবং যুদ্ধ নিজের দেশে হওয়ায় ফেভারিট ও। কিন্তু যুদ্ধে ওরা হল পরাজিত। এরপর এরাবিয়ান, তুর্কি, পারসিকরা এল ভারতে তাদের সাথেও ওরা পরাজিত। এরপর পর্তুগীজরা ওদের উপকূলে এসে লুটতরাজ চালাত সেটাও ঠেকাতে আসতে হল মুঘল সম্রাটদের। ওরা যদি এতই ভালো যোদ্ধা ছিল সে সময় তাহলে কেন ওরা ভারত শাসন করতে পারেনি লং টার্ম? বা কেনইবা ওরা ভারতকে বহিঃআক্রমণ থেকে রক্ষা করতে পারেনি? আমি কোন এন্সার পাচ্ছিনা এসব থেকে। প্রোগ্রামটার কোন লিংক দেয়া যাবে? একবার দেখলে বুঝা যেত কোন ফ্যাক্টগুলোর জন্য ওরা সেরা।

আমি অনেক লেখায়ই পড়েছি যে ভারতীয় উপমহাদেশে সেরা যোদ্ধা জাতি হল গুর্খারা আর তারপরেই পাঠানরা। পাঠানরা সবচেয়ে গোয়াড় কিন্তু বুদ্ধি নেই। গুর্খারা পরিশ্রমী আর ক্ষীপ্র। আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্টিযোদ্ধাদের পাশাপাশি এই গুর্খাদেরও ব্যবহার করা হত ঝটিকা আক্রমণের জন্য বিশেষ করে সিলেট অন্চলে।

শাওলিনদের ব্যাপারটাও বুঝলামনা। এরা আত্মরক্ষার অনেক টেকনিক জানত কথা সত্য কিন্তু মিলিটারি ফোর্স হিসেবে কখনই বোধ হয় ব্যাবহার হয়নি। মিলিটারি ইতিহাস ই যদি না থাকে তো যোদ্ধা হয় কিভাবে?

খুব ভালো লাগল আপনার মনোভাব। আপনি আমার কমেন্টকে পজেটিভ ভাবে গ্রহণ করায়। তবে আমি প্রচলিত অর্থে সমালোচনা করিনি। আমি আলোচনায় ব্রতি হতে চেয়েছি। এরপরের পোস্টের অপেক্ষায় রইলাম। আশা করি প্রথমেই পোস্ট নজরে পড়বে আর আপনার সাথে গরমা গরম আলোচনায় মেতে উঠতে পারব। আমিও এসব টপিক্স পছন্দ করি।

২৭ শে আগস্ট, ২০১২ রাত ৮:২১

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: রাজপূতদের নিয়ে হয়তো অনেকের মতবিরোধ আমি লক্ষ্য করেছি , তবুও সাওয়ালিনরা যোদ্ধা জাতি না হলেও তাদের উদ্ভাবিত কৌশল অনেকেই অনুসরন করেছে , এজন্যই হয়তো তাদেরকে এই তালিকায় রাখা হয়েছে । তবে একটা সত্যি কথা বলতে কি এই পোস্ট দেয়ার সময় আমি নেটে অনেক ঘেটেছি কিন্তু গুরখা বা পাঠানদের কেউই এরকম তালিকায় স্থান দেয়নি ।

অনেক ধন্যবাদ , আপনার আলোচনার মাধ্যমে আমিও অনেক কিছু শিখতে পারলাম

৪৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৬

যুদ্ধবাজ বলেছেন: @ওবায়েদুল আকবর: কেঁয়া বাত হ্যাঁয়। আমিও ঠিক একই কথাই বলতে চেয়েছিলাম, আপনি তা বলে দিলেন। মামলুকদের ঠাঁই না দেয়াটা আশ্চর্য লেগেছে কারন ভয়ঙ্কর ত্রাস মোঙ্গলদের একমাত্র বিতারিত করেছে এই মামলুক বাহিনী, ঠিক একই ভাবে উত্তর আফ্রিকার বার্বার যারা কিনা ক্ষিপ্র গতিতে নাইটদের ধরাশায়ী করতে পারত, তাদের কথা এই লিস্টে নেই। নেই পার্সিয়ান বা তাতারদের কথা। একই ভাবে তুর্কি জেনিস্যারি বা গোলন্দাজদের কথা নেই, পার্তুগিজ আর্মাদাদের কথা নেই! আরও নেই চায়নিজ রনকৌশলবিদদের কথা (রেড ক্লিফ ম্যুভিটা মাস্ট সি)। এই লিস্টটা আসলে মনে হয় জনপ্রিয়তার ভিত্তিতে করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.