নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হারিয়ে গেলেও ভয় নেই,,,,,, কারন আমাকে খোঁজার মতো কেউ নেই । আমি কষ্ট পেলেও ভয় নেই,,,,,, কারন আমাকে বোঝার মতো কেউ নেই ।

সাধারণ আমি আমার

অনেক কিছু জানার ছিল তাই www.somewhereinblog.net এর কাছে জানতে এসেছি।

সাধারণ আমি আমার › বিস্তারিত পোস্টঃ

মেয়র নাসির ভাইকে ৮০ টা ভোট দিয়ে কি আমি ভুল করেছি????????

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

অফিস ছুঠির পর সন্ধা ৭টার দিকে একাএকা অন্যদিনের মত বসে ছিলাম আগ্রাবাদ এর সিঙ্গাপুর—ব্যাংকক মার্কেটের সিঁড়িতে। কিছু সময় পর ২ জন মাঝারি বয়সি ছেলে এসে বলে আমি যেন সিঁড়ি থেকে উঠে যায়, তাদের কথা শোনে আমি কিছুটা অভাগ হয়ে গেলাম এবং ভদ্রভাবে জিজ্ঞাস করলাম কোন সমস্যা হলো কিনা? অন্যজন বলে উঠল অাপনারে উঠতে বলছি তাই আপনি উঠবেন এতো প্রশ্ন করেন কেন। তাদের কথাবার্তা গুলো শুনে মনে অনেক কষ্ট পেলাম এবং মনেমনে চিন্তা করছিলাম এরা কোন মার্কেট কতৃপেক্ষর লোক নয়তো কিন্তুু মনেমনে এও ভাবছিলাম যে শত মার্কেট কতৃপেক্ষর লোক হলেও কিন্তু আমার সাথে তারা এমন ব্যবহার করতে পারে না। কি আর করার মনে কষ্ট নিয়ে সিঁড়ি থেকে ওঠে ২মিনিট অপেক্ষা করে আসল ঘটনাটা কি। আমি সিঁড়ি থেকে ওঠার সাথে সাথে ওরা সিঁড়িতে বসতে দেখে মনকে আর শান্ত রাখতে পারলাম না তাই রাগের মাথায় এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম মার্কেট এর ৩টা গমন/নির্গমন পথে ৩টা সিঁড়ি থাকতে কেনো আমাকে উঠে যেতে বললেন? তখন আমাকে বলে উঠলো বেশি কথা বলবেন না, জানেন আমি কে????আমি নাসির ভায়ের(সিটি মেয়র আ,জ,ম নাসির উদ্দিন) লোক। তর্কাতর্কির এক পর্যায়ে তাদের জিজ্ঞাসা করলাম নাসির ভাই কি আপনাদের বলছে নাকি আমাকে সিঁড়ি থেকে উঠাইয়া দিতে? তাদের একজন উত্তর দিলো না কেন, তার কথা শুনে বললাম তাহলে আপনারা কি কারনে নাছির ভাইয়ের পরিচয় দিলেন। তর্কাতর্কির অবশেষে আমাকে বলে গেল তারা কে তা আমাকে এক্ষুনি দেখাবে তাই ৬ বন্ধুকে ফোন করে ৯টা পর্যন্ত বসে ছিলাম কিন্ত নাসির ভাইয়ের লোকগুলোর দেখা মিলেনি।
কি আজব দুনিয়ারে ভাই, তারা একটা মাত্র ভোট দিয়ে নিজেদের নাসির ভাইয়ের লোক বলে পরিচয় দিয়ে গেলো আর আমি নাসির ভাইকে ৮০/৮২ টা ভোট দিয়ে নাসির ভাইয়ের লোকগুলোর কাছে অপমানিত হলাম।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কৃতকর্মের ফল

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

সাধারণ আমি আমার বলেছেন: আগে মনে করি নি কিন্তু এখন মনে হচ্ছে তাই।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

নতুন বাঙ্গাল বলেছেন: আপনাদের মত লোকের লজ্জা শরম বলতে কি কিছু আছে? মানে কতটা নির্লজ্জ এবং বেহায়া হলে মানুষ জাল ভোট দিয়ে আবার সেটা পাবলিকলি বলতে পারে ?

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

সাধারণ আমি আমার বলেছেন: কিছু বিষয়ে নির্লজ্জ হতে পারার মজাটাই আলাদ। আপনার হেড়াম নাই ৮০ টা ভোট দেওয়ার কি আমার আছে।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: বাহ! গর্ভ করার মত বিষয়! সত্যি আপনার এ মহৎ ও সম্মানী এবং হেডাম ওয়ালা কর্মতে আমরা গর্ভিত!
আসেন বুকে বুক মিলাই! আপনি আপনার হেডাম লইয়া আগাইয়া চলেন, আমরা আপনার পাছায় আছি!

এবার বলি, তোরা মানুষ হ :||

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

সাধারণ আমি আমার বলেছেন: ভাই আপনি চিটাইংগা পোলা হইয়া আমার কষ্টটা বঝলেন না?

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

এলিয়ান বলেছেন: আপনাকে কি বলব, ৮০ টা ভোট দেবার ক্ষতি কি তা যদি আপনি জানতেন তাহলে আপনি লজ্জায় নিজে কে লুকিয়ে রাখতেন। তা না করে আপনি আবার হেডাম দেখান। ঐ লোকগুলো আপনা কে অপমান করবে কেমনে? মান নামক জিনিস টা কি তা তো আপনি জানেন না।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হামবাদের বিজয়কে এভাবে কলংখিত করভেন না!!!

আমরা সবাই জাসি ৫% সরকার অনির্বচাতি ১৫৪.. , সব ফুটুক জমা আছে.. ভোটকেন্দ্রে কুত্তা ঘুমাইলে কেমতে ৪০% ভোট পড়ে জাতি আজও পাটিগণিতে অংশ কষতেছে ..সিটিতে কি হইছে তাও জানি.. এখন আফনে স্বাক্ষী দিলেতো সোনায় সোহাগা হইয়া যায়!

নাসির ভাইরে ওরা ডুবায় ডুবাক- আফনে তল থেকে ঠেইলা ধরেন ;)

ডিজিটাল পুলাপাইন এনালগ টাইম দেখেনাতো হালকাতেই ভাব লয়! মাঝে মাঝে খালী চাঈয়া থাকি! :-B

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সাধারণ আমি আমার বলেছেন: খেলার মাঠে প্রতিপক্ষই যখন অনুপস্থিত তাহলে ১ টা অথবা ১০০০ গোল দিলে কার কি যায় আসে?
৮ লক্ষ কিংবা কোটি ভোট দিলে কিছুই যায় আসে না। এখানে লজ্জিত হওয়ার কিছুই নেই।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: খালি মাঠে ভোট দিলে আর অসুবিধা কি- - -

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

সাধারণ আমি আমার বলেছেন: আপনিই কেবল আমার দুঃখ টা বুঝলেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

গোধুলী রঙ বলেছেন: কুকাম করে হেডম দেখানো কেবল আমাগো এই জাতির টিকিতেই শোভা পায়।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

সাধারণ আমি আমার বলেছেন: কেমন দুনিয়ারে ভাই ভোট দিলেও সমস্যা, ভোট না দিলেও সমস্যা আবার সখ করে বেশি ভোট দিলেও সমস্যা । ভুল ধরা সহজ কিন্তু সত্য কথা বলেছি বলে পুরা জাতিরে নিয়া টানাটানি করবেন নাকি? আপনিও কুকাজ করেন নাই তার কোন প্রমান আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.