নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান মনের জানালা খুলে দায় এবং সেই খোলা জানালা দিয়ে না জানা বিষয় গুলো দেখি যা বাংলাদেশের সীমা ছাড়িয়ে সারা পৃথিবী দেখতে সাহায্য করে ।

এইচ এন নার্গিস

আমি একজন লেখক, সমাজ কর্মি , মা এবং মুক্তিযোদ্ধা

এইচ এন নার্গিস › বিস্তারিত পোস্টঃ

বঙ্গ আর বাঙ্গালী ,শেকড়ের খোঁজে, অনার্য বাঙ্গালী

২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৬

১৮ বঙ্গ আর বাঙ্গালী ,শেকড়ের খোঁজে, বাঙ্গালী মূলত  একটি অনার্য জাতি । 

"হিন্দু আর মুসলমান ,ব্রাম্ভন আর নমঃশূদ্র পৈতা ধূতি আর লুঙ্গি,  পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এগুলো বাইরের আবরণ ,ভিতরে আমরা সেই বাঙ্গালী। এমন একটি মুখের আবয়ব আমাদের বসানো আছে যা মুছে ফেলা যাবে না"    ডঃ মোঃ শহীদুল্লাহ 

অনার্য বাঙ্গালী জাতির মিশ্রণে,  আর্যদের রক্ত খুব ক্ষীণ ।কেন ? 

 
এর কারন কি? 

কারন হল প্রথমতঃ  আর্য বর্ত অর্থাৎ আর্য দের আবাস থেকে বঙ্গ অনেক দূরে । দ্বিতীয়তঃ বাংলা খুব বেশি নদী বেষ্টিত হওয়ার কারনে এখানে প্রবেশ বেশ  কষ্ট সাধ্য ব্যাপার । 
আর্য মিশ্রণ হতে শত শত বছর লেগেছে ।এই  সময়ে  আনার্য দের কাছ থেকে বাধা যে আসেনি তা নয় । 
তবে তা যুদ্ধ ছিল না।১৫০০ বছর আগে তাদের
আগমন । 
 
DNA বিজ্ঞান,ভাষা তত্ব, প্রত্নতত্ব যা বলে আর্য দের আগমন ইতিহাস নিয়ে তা হচ্ছে মিশ্রণ । 
এটাই প্রকৃত ইতিহাস,  যুদ্ধের নয় মিশ্রণের । এটা কোনো যুদ্ধের গল্পও নয় এটা কোন জাতির জয়গানও নয় ।

ভারতীয় নৃতত্ব  বিশেষজ্ঞ, Von-Eick Stein (গবেষক লাইপতসিগ স্যাক্সন ইন্সটিউটে) যাকে বলা হয় ভারত নৃতত্ত্ব অভিযানের নেতা, তাঁর গবেষণায় উঠে এসেছে। 

ভারতে তিনটি জনগোস্টি আছে। 
১) ভেডডিয়ো নরগোষ্ঠী ২) ভারতীয় মেলানিড
৩) ইন্ডিড 

ভেডডিয়ো নরগোষ্ঠী হল বাঙ্গালী, মেলানিড হচ্ছে দ্রাবিড় আর ইন্ডিড হল আদি নর্ডিক । 

ইন্ডিড এর  আবার তিন শাখা 
১) আদি নর্ডিক  ২) উত্তর ইন্ডিড এবং ৩) ব্রাকিড 

ব্রাকিড এর তিন উপধারা 
১) মহারাষ্ট্র ২) বাংলা উড়িষ্যা ৩) গাঙ্গেয় 

আল পাইন জনগোষ্ঠী আর আদি নর্ডিকঃ 

বাংলায় আলপাইন জনগোষ্ঠী এসেছে আদি নরডিকের অনেক আগে ।প্রায় ৩০০০ 

বাংলার জনগোস্টির মিশ্রণে আছে এশিয়াটিক  অস্টৃক, দ্রাবিড় ,  ভোট চিনিয়ো, মঙ্গলয়েড , কিরাত, এবং আলপেনিয়ো ।
শতাব্দী থেকে শতাব্দী ধরে গড়ে  উঠা বাঙ্গালী জন গোষ্ঠী এই রক্তধারার মিশ্রণ ।

তবে প্রত্যেক বাঙ্গালীর রক্তে বিরাট অংশ জুড়ে আছে একটা কমন রক্ত প্রবাহ এবং তা হচ্ছে এশিয়াটিক অস্ট্রিক  ভাষাগোষ্ঠী এবং ভেডডিয়ো  নরগোষ্ঠীর
রক্ত । 
হিন্দু হউক আর মুসলমান, ব্রাম্ভন বা নমঃশূদ্র ,ধনী  আর দরিদ্র , বৌদ্ধ বা খ্রিস্টান  ,পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ পুরো বঙ্গের মানুষের ডিএনএ গত বৈজ্ঞানিক রক্ত ধারা এক । 
 
এই আলপেনিয়ো কারা? 
এরা এসেছে চীনের টাকলামাকান মরুভূমি, পামির মালভূমি, দক্ষিণ আরব, পুর্ব ইউরোপ এবং আল্পস পর্বতমালা থেকে। 
এরা ছড়িয়ে আছে গুজরাট, কর্ণাট, মহারাষ্ট্র, মধ্য ভারত বিহার, নাগর ব্রাম্ভন আর বাংলার ব্রাহ্মন,কায়স্থ বৈদ্য,  উপরের বর্ন বা কাস্টে । 

এই আলপেনিয় জনগোস্টি ,   "প্রোটো নর্ডিক" (Proto-Nordic) থেকে আলাদা। এদের আগমনও অনেক অনেক আগে । তারা ছিল দরিদ্র পশু পালক । পশু চারণ ক্ষেত্র খুঁজতে খুঁজতে এবং চরাতে চরাতে  এদের আগমন এই ভারতে । থাকতো তাঁবুতে এবং খাবার ছিল গমের  রুটি আর ঝলসানো মাংস । 

এদের শরীরের গঠন মাথা গোল,লম্বা নাক, গায়ের রং বাদামী । 

প্রোটো নর্ডিক 
আলপাইন থেকে "প্রোটো নর্ডিক" সম্পুর্ন আলাদা নরগোস্টি । আদি নর্ডিক দের চেহারায় চামড়া রক্তিম শ্বেত । তবে বঙের বাঙ্গালী দের রক্তে আদি নর্ডিকের রক্ত খুবই ক্ষীণ এবং তা বাঙ্গালীর ব্রাম্ভন দের মধ্যেও পার্থক্য ধরা পড়ে  না। এদের আগমনও অনেক পরে । 

"উদাহরণ স্বরূপ বলা যায়, যুক্ত প্রদেশ, রাজপুত, ও পাঞ্জাবের ব্রাম্ভন দের থেকে বাঙ্গালী ব্রাম্ভনের কোন রকম সম্বন্ধই নাই । 
তাই ঐ সব অঞ্চলের ব্রাম্ভন,বাঙ্গালী ব্রাম্ভনের ব্রাম্ভন্যত্যর দাবি সম্পূর্ণ স্বীকার করে না। 
কেন করে না ? 
কারন "জন পার্থক্য", চেহারা আলাদা"।
বাঙ্গালীর ইতিহাস , আদি পর্ব , নীহাররঞ্জন রায় । 

আদি নর্ডিক হচ্ছে বৈদিক সভ্যতা এবং সাংস্কৃতির সৃষ্টিকর্তা । এদের বংশধর পাঠান, হিন্দুকুশ পর্বত, পাঞ্জাব, রাজপুতের উচ্চ শ্রেণী ও বর্ণের লোক এদের
বংশধর । উত্তর ও পশ্চিম ভারতের সর্বত্র এদের ধারা চিহ্ন দেখতে পাওয়া যায়।

উত্তর ইউরোপের নর্ডিক জাতির সাথে এরা  ঘনিস্ট  । সম্ভবত বৈদিক আর্য সভ্যতার  নির্মাতা এই বৈদিক রা। এদের কেই "ইন্ডিক" বলেছেন  "Von Eick Stein" নামে একজন নৃবিজ্ঞানী  । 

বাঙ্গালীর রক্তে এই আদি নর্ডিকের রক্ত ও দেহগঠনের বৈশিষ্ট্যের দান অত্যন্ত অল্প । একটা ক্ষীণ প্রবাহ মাত্র।
 সমাজের গভীর মূলে বিস্তৃত হতে পারেনি । 

চলবে    



 

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.