নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নষ্টপথিক

হৃদয়পুরের ঠিকানা জানা নেই। অবিরাম পথ চলা

নষ্টপথিক › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে দুই বাংলাদেশীর শিরোচ্ছেদ : খুনের বদলা খুন- দেশের ভূমকা কি এটি কি মানবিক !!!

০১ লা মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৩

সৌদি আরবে হত্যার দায়ে অভিযুক্ত আরো দুই বাংলাদেশি নাগরিকের শিরোশ্ছেদ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এ খবর জানিয়েছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিযানে বাংলাদেশি নাগরিক মোহাম্মাদ কবিরকে হত্যার দায়ে নুজুম আব্দুশ শরিফ ও আব্দুল মজিদ হামজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে শিরোচ্ছেদ কি আসলে মানবাধিকারের মধ্যে পড়ে- একবিংশ শতা্ব্দীতে এসে। আর মানুষের কেন নৈতিক অধ:পতন হচ্চে সেটিও প্রশ্নের ব্যাপার। তাছাড়া এই দুইজনকে এ ঘটনা থেকে মুক্ত করারজন্য বাংলাদেশের সরকারের ভূমিকা কি? যতটুকু মনে হয় সৌদি কূটনীতিক হত্যার পর প্রায় ৬ লাখ বাংলাদেশীর একামা বন্ধ করে দিয়েছে দেশটি । এসব কিছু আসলে যে কোন দিকে যাচ্ছে !

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১২ রাত ৮:০১

মো: আবু জাফর বলেছেন: আমাদের দেশে যে আইন আছে আমরা মানিনা তাই বলে বিদেশে যাওয়াওর পরেও তাই করবেন আর সেই দেশের প্রশাসন তা কি মানবে ??? আর আমার জানা মতে তারা বিনা দোসে কাওরে হত্যা করছে না এর পিছনে অবশ্যই কারন আছে । সৌদিতে আমার বোন দুলাভাই ভাগ্নে আছে কই তাদের শিরচ্ছেদ করছে না । ভাই চোরের পক্ষ নেওয়া ছেড়ে দেণ

০১ লা মে, ২০১২ রাত ৮:০৬

নষ্টপথিক বলেছেন: দেখুন ভাই আবু জাফর, চোর, ছিনতাই কারী, অসৎ, খুনী ডাকাত, হত্যাকারী- এভাবে যত মন্দ কাজ আছে সেই মন্দ কাজকে ঘৃণা করা উচিত। কিন্তু মানুষকে নয়। মানুষ ভুল করবে দোষ করবে এটি স্বাভাবিক। মানুষ ফেরেস্তা নয় বা অতি মানব নয়। তাই বলে অমানবিকভাবে মানুষকে শাস্তি দেয়াটা কি ঠিক! আমরা কেউউ তো অন্যায়ের পক্ষে নই। আমরা চাই সুস্থ্য সুন্দর ও কল্যাণময় সমাজ ও মানুষের জীবন সেখানে এ ধরনের ঘটনা কিন্তু পীড়া দেয়।

২| ০১ লা মে, ২০১২ রাত ৮:০৫

নিশীথসূর্য বলেছেন: yap....

০১ লা মে, ২০১২ রাত ৮:০৬

নষ্টপথিক বলেছেন: হু !

৩| ০১ লা মে, ২০১২ রাত ৮:১২

খান মেহেদী ইমাম বলেছেন: মানব অধিকার ফলাইয়েন না। ওঁই লোকেরা জখন খুন করছিল তখন মানব অধিকার কি ছিল। X( X( X( X( X( X(

০১ লা মে, ২০১২ রাত ৮:১৭

নষ্টপথিক বলেছেন: না তখন তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা অন্যায় করেছে শুধু অন্যায় নয় মহা অন্যায় করেছে। কিন্তু মানুষকে বলা সৃষ্টির সেরা জীব।মানুষকে ক্ষমাও করতে বলা হয়েছে। পাপিকে পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা উচিত। তাছাড়া যখন কেউ এ ধরনের কাজ করে তখন তার লোভসহ নানাবিধ কুপৃবৃত্তি ভর করে। আর এসব কারণেই তো পৃথিবীতে বহু ন্যাক্কার জনক ঘটনা ঘটছে। কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো পথে আনার চেস্টা করা।
আর একটা বিষয় বিদেশের বুকে এধরনের কাজ তো দেশের জন্যও দুর্নামের ।

৪| ০১ লা মে, ২০১২ রাত ৮:১৬

আমি ভাল মানুষ বলেছেন: বাল পোস্ট X(( X(( X(( X((

০১ লা মে, ২০১২ রাত ৮:১৮

নষ্টপথিক বলেছেন: ভালো মানুষের ভাষায় মন্দ মানুষের চরিত্র খুব নগ্নভাবে ফুটে উঠেছে। বলে নামটা ভালো মানুষ না হয়ে মন্দ মানুষ রাখলেই বোধহয় মন্দ হতো না।

৫| ০১ লা মে, ২০১২ রাত ৮:৪৩

কুয়াশানিরব বলেছেন: অপরাধীরা অপরাধ কইরা যাবে,আমরা তাদেরকে মাফ করে দিব এই বলে যে থাক ছোট মানুষ বুঝে নাই,আচ্ছা আপনার পুরো ফ্যামিলিরে যদি কেউ হত্যা করে ফেলে আপনি কি তারে মাফ করে দেবেন,যারে তারা মারছে দেখা যাবে তার উপর তার পুরো ফ্যামিলি ডিপেন্ড করছে।তাদের দেশে শাস্তি শাস্তিই সেটা প্রহসন নয়।

৬| ০১ লা মে, ২০১২ রাত ৮:৫১

উপরঅলা বলেছেন: বালের মানবধিকার । আপনার নিজের কারু সাথে যদি এমন হত তখন কি বলতেন? যে দেশের যে আইন ওরা আইন কে স্রদ্ধা করতে যানে। আমাদের মত না খুনের আসামীকে ক্ষমা করে দেবে বিশেষ ক্ষমতা বলে।

৭| ০১ লা মে, ২০১২ রাত ৯:১২

_শাহরিয়ার_ বলেছেন: এদের কে বিদেশে ফাঁসি দেওয়ার পর দেশে এনে আরেকবার ফাঁসি দেওয়া উচিত। প্রথম বার খুন আর জন্য আর দ্বিতীয় বার বিদেশে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করার জন্য......... সুমন ।

গতকাল প্রথম আলোতে প্রকাশিত "৪১ বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচার চলছে ৫০ জনের" খবরে করা মন্তব্য ।


প্রত্যকটা দেশের নিজস্ব আইন কানুন আছে । আপনি যদি জেনে শুনে সেই দেশে অন্যায় কাজ করেন তাহলে শাস্তি আপনার প্রাপ্য ।


[অফটপিক : ভাই কি তবলীগ জামাত করেন নাকি !! ]

৮| ০১ লা মে, ২০১২ রাত ৯:১৬

আমি ভাল মানুষ বলেছেন: আমি আসলে সত্যিই খুব দুঃখিত ভাষাটা ব্যাবহার করার জন্য।আমি মনে করেছিলাম কোন পোষ্ট ভাল না লাগলে এই কমেন্ট করে।কিন্তু অর্থটা কখনও চিন্তা করিনি :( :( ।আপনার উত্তরে চিন্তা করলাম এবং খুবই লজ্জা বোধ হচ্ছে :#> :#> ।তবে কুয়াশানিরব ভাই এর কথাটাই আমার কথা।

আর নামের প্রসঙ্গ বললে আমি আসলে নামটা রেখেছিই উল্টা ভাবে। :) কেউ কি আর নিজেকে ভাল পরিচয় দিতে চায়?? B-))

৯| ০১ লা মে, ২০১২ রাত ১১:২৩

ফালাক বলেছেন: গুম করে মেরে ফেলাটা আমার অনেক মানবিক মনে হয়।
তবে যেটাই হোক অন্তত বাংগালীর কোনটা মানবিক, কোনটা ঠিক, কোনটা উচিত- এইসব বলার অধিকার হারাইসে। কারন বাংগালী আর মানুষ নাই। এমন কোন অপকর্ম নাই যে এই জাত করে দেখায় নাই।

১০| ০১ লা মে, ২০১২ রাত ১১:৩৮

মৈত্রী বলেছেন:
মানবিক নাকি অমানবিক সেটা বলতে পারবোনা......

তবে কুরআনিক নীতিতে এটাই আইন........

১১| ০২ রা মে, ২০১২ রাত ১২:২৮

নতুন বলেছেন: একটা প্রশ্ন আপনার কাছে...

যদি আপনার বাবা বিদেশে থাকতো... আর ঐ দুই লোক আপনার বাবাকে হত্যা করতো....

ঐ দেশের পুলিশ আপনার বাবার হত্যাকারীকে বিচার করে সাজা দিলো ... মৃত্যু দন্ড....

ঐ দেশের আরেক টা নিয়ম আছে.... যদি আপনি চান তবে আপনার বাবার হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারেন....

এখন বলেন.... আপনি কি আপনার বাবার হত্যাকারী ঐ দুই লোক কে ক্ষমা করে দিতেন???


উত্তর দেবার আগে .... চোখ বন্ধকরে আপনার বাবার চেহারাটা একবার চিন্তা করুন>>> তার পরে আমার প্রশ্নের উত্তর দেন প্লীজ

১২| ০২ রা মে, ২০১২ রাত ১২:৪২

নাম বলবো না বলেছেন: জাতির জনকের হত্যাকারীদের যখন ফাসিতে ঝুলানো হয়, তখন আমরা খুশী হই। আবার জাতির জনকের হত্যাকারীদের যখন কানাডা মানবতার কথা বলে ফেরত দেয়না, তখন আমরা কানাডার সরকারের সমালোচনা করি।
বিপ্লবসহ অন্যান্য খুনীদের যখন মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে দেন, তখন আমরা তার সমালোচনা করি, জঘন্য, বর্বর বলে গালিগালাজ করি।
যুদ্ধাপরাধীদেরকে ফাসিতে ঝোলানোর জন্য আমরা মনেপ্রানে দোয়া করি।
প্রত্যেকটা খুনের যেন বিচার হয়, আমরা সেই প্রার্থনা করি।

আর সৌদীআরবে খুনের বদলা খুনের বিধান থাকলেও আমরা এই আইনের বিরোধীতা করি। আমরা যে কি চাই- আমরাই জানিনা।

১৩| ০২ রা মে, ২০১২ দুপুর ১:০৪

হেডস্যার বলেছেন:
উচিত বিচার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.