নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নষ্টপথিক

হৃদয়পুরের ঠিকানা জানা নেই। অবিরাম পথ চলা

নষ্টপথিক › বিস্তারিত পোস্টঃ

পতিতা পল্লি থেকে ফিরে আসা মেয়েদের করুণ কথা! আমরা পারছি না আমাদের মা বোনদের রক্ষা করতে

২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:১২

এখন থেকে ৩ বছর আগের কথা। ওই সময় বাংলাদেশের নারীদের বড় একটি দলকে পাচার করা হয়েছিল ভারতে। সমপ্রতি তাদের ৪৮ জনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতের একটি এনজিও। তারা বাংলাদেশে ফিরে তাদের দুঃসহ জীবনের অভিজ্ঞতা খুলে বলেছেন। এ নিয়ে ২৫শে জুন ঢাকা থেকে বিবিসি’র সাংবাদিক আনবারাসান ইথিরাজন একটি প্রতিবেদন লিখেছেন। এর শিরোনাম- ‘বাংলাদেশ ট্রাফিকড ওমেন রিকাউন্ট অরডিয়াল ইন ইন্ডিয়া’। এতে বলা হয়, ওই নারীদের ভারতের মুম্বই ও পুনের বিভিন্ন শহরে জোর করে দেহ ব্যবহার করা হতো। তাদেরকে বাধ্য করা হতো এ কাজ করতে। তাদের একজন ২২ বছরের মনিকা। তিনি বলেছেন, তার গ্রামের একটি মেয়ে তাকে কিছু একটা খেতে দেয় এবং বলে চলো- আমরা পাশের দেশ ভারতে পিকনিক করতে যাই। কিন্তু পরে বুঝতে পারি আমাকে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যাওয়া হয়। রাতের বেলা আমাকে ধানের ক্ষেতের ভিতর দিয়ে টেনে নেয়া হয়। যখন আমার চেতনা ফেরে, আমি বুঝতে পারি ভারতের দালালের কাছে আমাকে বিক্রি করে দেয়া হয়েছে। এরপর কয়েকদিন কলকাতায় অবস্থানের পর অন্য মেয়েদের সঙ্গে আমাদের নিয়ে যাওয়া হয় পুনে। মনিকা বলেন, আমাদের সেখানে একটি ছোট্ট রুমে রাখা হয়। ওই এলাকায় কয়েক শত মেয়ে আছে। সেখানে দেহ ব্যবসা করতে আমাদেরকে বাধ্য করা হতো। এতে আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। কিন্তু স্থানীয় এজেন্ট ক্রমাগত চাপ ও হুমকি দেয়ার প্রেক্ষিতে আমার ও আমাদের সামনে আর কোন পথ খোলা ছিল না। প্রতি বছর কি পরিমাণ নারীকে এভাবে পাচার করা হয় তার কোন সুনির্দিষ্ট হিসাব নেই। তবে বিভিন্ন সংস্থার হিসাবে প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়েকে পাচার করা হয় ভারত ও পারস্য উপসাগরীয় দেশগুলোতে। এক্ষেত্রে তাদেরকে লোভনীয় চাকরির প্রলোভন দেয়া হয়। কিন্তু শেষ হয় কোন পতিতাপল্লীতে গিয়ে। ভারত থেকে উদ্ধার করা রুনা নামের এক নারী বলেন, আমাদেরকে সকাল ৮টা থেকে মধ্যরাত অবধি কাজ করতে হতো। পুনের পতিতালয়ে আমার মতো কয়েক শ’ মেয়ে আছে। সেখানে তাদের দুঃসহ জীবন। তাদের সামনে পালানোর কোন সুযোগ নেই। আমি দেশে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। কিন্তু তারপরও অনেক সমস্যা রয়ে গেছে। বাংলাদেশ ন্যাশনাল ওমেন’স লইয়ারস এসোসিয়েশনের সালমা আলী বলেন, যদিও এসব মেয়েকে দেশে ফিরিয়ে আনা হয়েছে তবু তাদের সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। সামাজিক বঞ্চনার কারণে তাদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কি পরিমাণ যুবতীকে ভারতে পাচার করা হচ্ছে সেদিকে তিনি দৃষ্টিপাত করেন। রুনা বলেন, আমরা দু’দেশের সরকারের কাছে আহ্বান জানাবো সীমান্তে কড়াকড়ি আরোপ করতে। সেখানে আমাদের মতো নারীদের চলাচলের ওপর কড়া নজর রাখতে।



মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: কে শুনবে ? সরকারের এইসব দেখার সময় নাই!

২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৩

নষ্টপথিক বলেছেন: যদি তাই হয় তাহলে এমন সরকার থেকে কিন্তু জনগণ মুখ ফিরিয়ে নেবে। বর্তমান সরকার প্রধান নারী যদি তিনি এগুলো না দেখেন তাহলে এর চেয়ে দু:খজনক আর কি হতে পারে ।

২| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:২৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল পোস্ট।
যে সকল মেয়ে ফিরে এসেছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক,,,,,,,,,,,

২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৪

নষ্টপথিক বলেছেন: হ্যা এই দাবী আমাদের সকলের। এবং আরো যারা জতুগৃহের মধ্যে জীবন কাটাচ্ছেন তাদেরও ফিরিয়ে আনা হোক। ধন্যবাদ আপনাকে ।

৩| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪০

নোবল হুড বলেছেন: কে দেখবে এদের ?? সরকার!! সেত মহা ব্যা য়া স্ত

৪| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৩

শিপন মোল্লা বলেছেন: কষ্ট নিয়ে গেলাম ভাললাগেনা আর ভারত দ্বারা আর ধর্ষণ হতে। যতো দিন আমাদের দেশে ভারত প্রিতি লক থাকবে এর প্রতিকার ততো দিন হবে না। মুক্তির প্রত্যাশায় তবুও

২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫

নষ্টপথিক বলেছেন: আসলে আমরাতো আমাদের মতো। কেন যে অন্যের প্রতি এই বাড়তি প্রীতি সে প্রশ্ন আমারও। আর এর প্রতিকার হওয়া উচিত একই সাথে ভাই আপনার মতো আমি মুক্তির প্রত্যাশায় ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:২৭

মেংগো পিপোল বলেছেন: ভাই আমার ভারত প্রিতি নাই, কিন্তু বোদ্ধাদের কাছে আমারও একটা প্রশ্ন, আমাদের নারী দের কিন্তু ভারতিয়রা এসে নিয়ে যাচ্ছেনা, আমাদেরই কিছু লোক ভারতের কাছে বেচে দিচ্ছে, ভারত এমনিতেই পতিতার দেশ, পৃথীবির সবচেয়ে বড় পতিতা পল্লী ভারতে, ওদের পতিতা প্রিতি লাসভোগাস কেও হার মানায়, এখন পতিতা বৃত্তের কাচা মাল যদি কম মুল্যে পাওয়া যায়, তাহলেতো দস্যুরা তা কিনবেই, প্রশ্ন হলো, আমরা কেনো আমাদের দেশের জানোয়ার গুলো কে চিন্হিত করতে পারছিনা, ভাই ভারত তো অনেক দুরের ঘটনা আমাদের দেশের মধ্যে কতো মেয়ে বিক্রি হয়ে যাচ্ছে তার খবর কি আমরা কেউ রেখেছি? উত্তর না, কারন আমরা ইন্টালেকচুয়াল নাগরিক, পতিতাদের বিষয়ে কথা বললে কি আর আমাদের মান থাকে, ও ভালো কথা বেশি কথা বললে জান যাবারও সমুহ সম্ভাবনা আছে।


View this link

২৭ শে জুন, ২০১২ রাত ৮:২৪

নষ্টপথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।

৬| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৪২

ডিজিটাল ভাই বলেছেন: কি আর করবেন ব্রাদার !! ক্ষুধা আর দারিদ্রের জ্বালা বড় জ্বালা .... অতি দারিদ্রের কারণে বাবা-মায়েই বিদেশ গমনের নামে দালালদের হাতে যুবতী মেয়েদের সেচ্ছায় তুলে দেয় !!! আর ভারতে তো নিজের বউদের পতিতাবৃত্তি করতে বাধ্য করে .... খুবই জঘন্য একটা জাতি এই ভারত !!!

২৭ শে জুন, ২০১২ রাত ৮:২৫

নষ্টপথিক বলেছেন: ধন্যবাদ ব্রাদার

৭| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৪

আরজু পনি বলেছেন:
মন খারাপ হয়ে গেল :(

পুর্নবাসনের ব্যবস্থাতো করতেই হবে, সেই সাথে আমাদের দেশীয় কর্পোরেট কালচারে যে পতিতা বৃত্তির কারণে নারীরা তাদের অস্তিত্ব হারাতে বসেছে তার সমাধান কিসে হবে?!

উপরতলায় যারা সমাধানের কথা বলে তারাইতো সেইসব নারীদের ব্যবহার করে নিজেদের প্রয়োজনে!

শেয়ার নিলাম।

২৮ শে জুন, ২০১২ রাত ২:০৭

নষ্টপথিক বলেছেন: যথার্থই বলেছেন ।

৮| ২৭ শে জুন, ২০১২ রাত ৯:০১

অহন_৮০ বলেছেন: আমার শুধু পড়ে যাই লেখা গুলো কিন্তু কিছু করতে পারি না :( :( :( :( :(

২৮ শে জুন, ২০১২ রাত ২:০৮

নষ্টপথিক বলেছেন: কিছু তো করতে হবেই

৯| ০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:১৮

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

পোস্টে হাজার পেলাস

১০| ০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:২৬

~মাইনাচ~ বলেছেন: সরকারের সুদৃষ্টি কামনা করছি।


শুধু পুরুষরাই না, এ ব্যবসায় সমান অংশীদার নারীরাও।

১১| ০২ রা জুলাই, ২০১২ দুপুর ২:৩১

রাহি বলেছেন: ~মাইনাচ~ বলেছেন: সরকারের সুদৃষ্টি কামনা করছি।

১২| ০৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪১

অপূরণ বলেছেন:

১৩| ০৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৩

অপূরণ বলেছেন:

১৪| ০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৩

যাযাবর৮১ বলেছেন: :( :( :( :(

মুক্তির প্রত্যাশায় তবুও ................................

শুভকামনা রইলো।ভালো থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.