| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন নারীর শরীরকে মন্দিরের সঙ্গে তুলনা করে ফেসে গেছেন। তার মন্তব্য ‘নারীর শরীর মন্দিরের মত’ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় দেশব্যাপী ঝড় উঠেছে। সাম্প্রতিক সময়ে এর আগেও তার বক্তব্য নিয়ে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল।
দিল্লির একটি মহিলা কলেজের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় নারীদের অসুস্থতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে নারীদেহকে মন্দিরের সঙ্গে তুলনা করেন। এ সময় তিনি জানান, জাতির ভবিষ্যতের জন্য নারীর সুস্বাস্থ্য খুবই জরুরী। স্বাস্থবতী নতুন প্রজন্মের নারী সমাজ গড়ে তোলার একটা হিতকর ফল পায় পরিবার, সমাজ ও দেশ। এ সময় তিনি আধুনিক মেয়েদের সিগারেট খাওয়ার ব্যাপারেও সমালোচনা করেন।
হর্ষবর্ধনের এই মন্তব্যটি অনলাইনে ছড়ানোর পর নানা রকম মন্তব্য আসতে থাকে। বেশিরভাগ মন্তব্যেই বলা হয়, নারীদেহ কোনো মন্দির নয়। আর নারীর সুস্বাস্থ্য তার নিজের জন্য প্রয়োজন সমাজ, দেশের জন্য নয়।
©somewhere in net ltd.