নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাঈম আহমাদ

নাঈম আহমাদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশি ছাত্রের কৃতিত্বে জার্মানে আলোচনার ঝড়

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৮

প্রবাসী বাংলাদেশি এক ছাত্রের কৃতিত্বে গোটা জার্মান জুড়ে হইচই পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত চলছে আলোচনার ঝড়।

উচ্চতর ডিগ্রি অর্জনে বাংলাদেশের আদিব আহমেদ টটো-জার্মানিতে প্রকৌশল বিভাগে অধ্যয়নরত। লেখাপড়ার ফাঁকে খেলাধুলার সাথে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। টেবিল টেনিস খেলার প্রতি তার ছিল প্রচণ্ড আগ্রহ। জার্মানে গিয়েও তিনি বসে থাকেননি। নিয়মিত চর্চা করেছেন টেনিস খেলার। সেখানে সিঙ্গেল এবং ডাবল দু’টোতেই চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জন করে সারা জার্মানিদের তাক লাগিয়ে দিয়েছেন।

জার্মানিতে ক্রীড়াজগতের মিডিয়া এবং সবারই দৃষ্টি এখন বাংলাদেশের আদিব আহমেদের দিকে। জার্মান একটি প্রভাবশালী পত্রিকা এক পৃষ্ঠাব্যাপি বাংলাদেশ ও আদিব আহমেদের প্রশংসা করে ট্রফি জয়ের সচিত্র প্রতিবেদনও প্রকাশ করেছে।

বাংলাদেশের সোশাল মিডিয়ায় তথা ফেইসবুকেও আদিব আহমেদকে নিয়ে আলোচনার ঝড় বইছে।

উল্লেখ্য, জার্মান টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপ ট্রফি অর্জনকারী আদিব আহমেদ হলেন-বাংলাদেশ ক্যারাম ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড কেন্দ্রিয় কমিটির সাধান সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন-এর ছোট ভাই।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

মফিজ বলেছেন: =p~

২| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

মফিজ বলেছেন: !:#P :D X( :-0 :-<

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

মফিজ বলেছেন: ১০ নম্বর মহাবিপদ সংকেত

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪২

নাঈম আহমাদ বলেছেন: ক্যান ভাই???

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো সংবাদ। আদিব আহমেদের জন্য অভিনন্দন। এবং আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৯

পার্থ তালুকদার বলেছেন: আদিবের জন্য শুভকামনা ।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: আদিব আহমেদের জন্য অভিনন্দন।

এগিয়ে যাক, বাংলাদেশের ছেলেমেয়েরা।

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

খেয়া ঘাট বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো সংবাদ। আদিব আহমেদের জন্য অভিনন্দন। এবং আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশের পক্ষ হয়ে যদি এখন খেলে, তা হলে জার্মানরা রাগ করবে বলে মনে হয় না। আন্তর্জাতিক অনেক খেলায় দেখা যায় এটা... আলজেরিয়ার সকার প্লেয়ার রা প্রায় সবাই ফ্রান্সের ও নাগরিক।

৯| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০

ইলি বিডি বলেছেন: আদিব আহমেদের জন্য অভিনন্দন।

১০| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

৭১৫০ বলেছেন: ভাল

১১| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯

করিম কাকা বলেছেন: অভিনন্দন আদিব ভাই

১২| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫

আই ঠগ বলেছেন: কোন লিং/সূত্র দিলেন না তো ।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

নাঈম আহমাদ বলেছেন: আজকের দৈনিক গুলো দেখুন

১৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: আদিব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি র কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রাক্তন ছাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.