নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাঈম আহমাদ

নাঈম আহমাদ › বিস্তারিত পোস্টঃ

‘আন্তঃধর্মীয় শান্তির ফুটবল ম্যাচে’ ম্যারাডোনার জাদু!

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

বয়স হলেও ফুটবলটা যে ভোলেননি সেটা আবারও মাঠে নামে প্রমাণ করলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। ৫৩ বছর বয়সেও ফুটবল খেললেন তারুণ্যের আবহে। জাদু দেখালেন ফুটবল ভক্তদের। নিজে গোল না করলেও বানিয়ে দিলেন দারুণ একটি গোল।



ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস গাজা সংকটের কুটনৈতিক সমাধান চান তিনি। আর এ কাজে অগ্রগতির জন্য তিনি একটি ‘আন্তঃধর্মীয় শান্তির ফুটবল ম্যাচ’ আহবান করেন। সাবেক কিংবদন্তি অনেক খেলোয়াড় ও বর্তমান খেলোয়াড়দের সমন্বয়ে দু’টি দল গঠন করা হয়। সব ধর্মের খেলোয়াড়দের অংশগ্রহণে এ ম্যাচের আয়োজন করা হয়।



মুসলমানদের মধ্যে ৫০ সদস্যের দলে ছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান, মেসুত ওজিল ও ঘানার স্ট্রাইকার সুলে মুনতারিসহ আরও কয়েকজন। বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ছিলেন সাবেক ইতালিয়ান খেলোয়াড় কিংবদন্তি রবার্তো ব্যাজিও। ছিলেন দিয়েগো আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা, কলম্বিয়ার ঝাকড়া চুলের অধিকারী সাবেক খেলোয়াড় কার্লোস ভালদেরামা, ইতলির সাবেক তারকা আলেসান্দ্রো দেল পিরলো, বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের মতো সাবেক খেলোয়াড়রা।





পোপ ফ্রান্সিসের পৃষ্ঠপোষকতা আর আর্জেন্টিনার বুয়েন্স এয়ারস ভিত্তিক দাতব্য সংস্থা ‘পুপি ফাউন্ডেশন’-এর সহযোগিতায় রোমের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করা হয় এ ‘শান্তির ফুটবল ম্যাচ’। পোপ ফ্রান্সিস নিজে মাঠে বসে উপভোগ করেন এ ম্যাচটি। জিয়ানলুইজি বুফনের নেতুত্বাধীন ‘স্কলস’কে ৬-৩ গোলে হারিয়েছে জাভিয়ের জেনেত্তির নেতৃত্বাধীন ‘পুপি ফাউন্ডেশন’।



ইন্টার মিলানের স্ট্রাইকার ‘পুপি’র হয়ে করেছেন হ্যাটট্রিক। তবে ম্যাচের সবচেয়ে স্মৃতিময় মুহূর্ত সৃষ্টি করেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা ও ইতালির কিংবদন্তি রবার্তো ব্যাজিও। তারা দু’জনে খেলেন স্কলসের হয়ে। যদিও তার দল ৬-৩ গোলে হেরেছে। কিন্তু ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ব্যাজিও। আর এ বলটি তৈরী করে দেন কিংবদন্তি মারাডোনা। এই গোলের সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়ামের দর্শক দাড়িয়ে যায়।



ফরাসি কিংবদন্তি জিদান, আর বর্তমানের লিওনেল মেসি ও মেসুত ওজিল এ ম্যাচের ৫০ সদস্যের দলে থাকলেও তারা এদন খেলেন নি। ‘পুপি ফাউন্ডেশন’-এর কোচের দায়িত্ব পালন করেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। আর স্কলসের কোচের দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.