নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাঈম আহমাদ

নাঈম আহমাদ › বিস্তারিত পোস্টঃ

"সাকিবের ভয়াবহ আচরণগত সমস্যা আছে" “বিশ্ব বেয়াদব”

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

"দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।"
"সাকিবের ভয়াবহ আচরণগত সমস্যা আছে।"
"সাকিব ছাড়াও আমরা জিততে পারি।"
"সাকিব পুরো দল না,দলের অংশ কেবল।"
"সাকিবের একটা শিক্ষা হওয়া দরকার।বেয়াদপ একটা।"
"সাকিবের চেয়ে অনেক ভালো পারফরমার আছে দলে এখন,কোন বেয়াদবকে দলে রাখা ঠিক না।"
"নিষিদ্ধ হওয়ার পরও বিসিবি অফিস থেকে তাচ্ছিল্যের হাসি হেসে বের হচ্ছেন সাকিব।ভাবখানা এমন যেন কিছুই হয় নি।"
"সাকেব কেলা পারেনা।কালি বউএর পিচে গুরে।"
"সাকিবাল হাসান।"
"আমরাও তো ক্রিকেট খেলেছি,কই আমরা তো এরকম করিনি।"

হ্যাঁ ওপরের সব কথাগুলোই কোন না কোন পত্রিকার শিরোনাম,কারো বক্তব্য,কারো স্ট্যাটাস কিংবা কারো কমেন্টের অংশবিশেষ ছিল।
এরা আবার নিজেদের বাঙালি বলে!বাংলাদেশের পতাকা যে মানুষটা এতো বছর ধরে বিশ্বদরবারে সবচেয়ে উচু করে ধরে রেখেছে এবং শত বাঁধার পরও আরও উঁচুতে নিয়ে যাচ্ছে তাকে অস্বীকার করে আমরা নিজেদের বাঙালি দাবি করি?তার বৌ-পরিবার খেলা দেখতে আসলে তাদের সাথে খারাপ আচরণ করি।সাকিবের ভুল থাকলে সে তার জন্য শাস্তি পেয়েছে সাথে সাথেই কিন্তু আমরা তাকে রেহাই দেই নি।এখনো এই দেশে অনেক মানুষ আছে যারা বলছে-খালি জিম্বাবুয়ের সাথেই পারে।অথচ যখন এই সিরিজের আগে যখন জিম্বাবুয়ের সাথে সাকিবের টেস্টে পাঁচ উইকেট ছিল না তখন তারাই বলতো- শালা জিম্বাবুয়ের সাথেও পারে না।আমি নিশ্চিত এরা জারজ সন্তান,দুমুখো সাপ।আশেপাশে এরকম মানুষ দেখলে সটকে পড়ার আগে সপাৎ সপাৎ দুখানা চড় মেরে দেবেন।আর মাঠে যারা যান তারা সাকিবকে যদি একটু হাতের নাগালে পান তাহলে হাতটা ধরে বলে আসবেন-থ্যাংক ইউ সাকিব ভাই।তাকে বিশ্বাস করাতে হবে আবার যে আমরা তাকে কতো ভালবাসি।তাকে বিশ্বাস করাতে হবে যে তার খেলা তার পরিবার-পরিজন নিশ্চিন্তে মাঠে এসে দেখতে পারবে।আমাদেরই সেই দায়িত্বটুকু নিতে হবে।সাকিব আমাদের দেশের জন্য নিজের সর্বোচ্চটা ঢেলে দেয় সবসময়।আমরা তার জন্য এটুকু তো করতেই পারি...

সাকিব আল হাসান = বাংলাদেশ
বাংলাদেশ = সাকিব আল হাসান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

কাব্য পূজারি বলেছেন: জারজ সন্তান ছুটো গালি হয়ে যায়। তাদের রাজাকার বলা উচিত ।

২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সাকিব আল হাসান = বাংলাদেশ
বাংলাদেশ = সাকিব আল হাসান

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

আলম দীপ্র বলেছেন: সাকিব আর সাকিব !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.