নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁশের কেল্লা

নাজিরুম মুবিন

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না। মূল উৎস উল্লেখ করে শেয়ার করা যাবে।

নাজিরুম মুবিন › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের বিখ্যাত ৫টি ফটোগ্রাফ

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫২

১৮৮৮ সালে ক্যামেরা আবিষ্কারের পর থেকে এখন পর্যন্ত কয়টি ছবি তোলা হয়েছে তার হিসাব কারো পক্ষেই দেয়া সম্ভব নয়। তবে নেটে ঘাঁটাঘাঁটি করলে বিশ্বের বিখ্যাত ৫টি ছবি বা ১০টি ছবির অনেক তালিকা পাওয়া যায়। সেগুলোর মধ্য থেকে আমার মতে পৃথিবীর বিখ্যাত ৫টি ছবির বা ফটোগ্রাফের একটি তালিকা শেয়ার করছি।



১. অনাহারী শিশুর হামাগুড়ি দিয়ে খাবারের খোঁজ করা (১৯৯৪)

ফটোগ্রাফারঃ কেভিন কার্টার



ছবিটি ১৯৯৪ সালে সুদানের দুর্ভিক্ষের সময় তোলা। একটি মেয়ে শিশু খাবারের খোঁজে ১ কি.মি. দূরে অবস্থিত জাতিসংঘের ক্যাম্পের দিকে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। বাচ্চাটি এতই দূর্বল ছিল যে হেঁটে যাওয়া তো দূরে থাক দাঁড়ানোর শক্তিটুকুও তার ছিল না। পিছনে একটি শকুন বাচ্চাটির মৃত্যুর অপেক্ষা করছিল। যাতে বাচ্চাটি মারা যাওয়ার সাথে সাথেই শকুনটি নিজের খাবারের চাহিদা মেটাতে পারে।

খাবার সংগ্রহের এই যুদ্ধে কে জয়ী হয়েছিল, শকুন না মানবসন্তান তা জানা যায়নি। কারণ ফটোগ্রাফার ছবিটি তোলার পর পরই স্থানটি ত্যাগ করেন।

ছবিটি তোলার তিন মাস পর কেভিন কার্টার চরম হতাশায় ভুগে আত্মহত্যার পথ বেছে নেন।



২. জ্বলন্ত বুদ্ধ ভিক্ষু (১৯৬৩)

ফটোগ্রাফারঃ ম্যালকম ব্রাউনি



১১ই জুন, ১৯৬৩। দক্ষিন ভিয়েতনামের ক্যাথলিকপন্থী সরকারের নিপীড়নের প্রতিবাদ স্বরূপ ব্যস্ত সড়কের মাঝখানে গায়ে আগুন দিয়ে বুদ্ধ ভিক্ষু থিচ কোয়াং ডাক আত্নোৎসর্গ করেন। ভিক্ষু শাসকগোষ্ঠীদের বলেছিলেন ঐতিহ্যবাহী বুদ্ধ পতাকা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা যাতে তুলে নেয়া হয় এবং খ্রিস্ট ক্যাথলিক ধর্মের মত বৌদ্ধ ধর্ম প্রচারেও যাতে কোন বাধা দেয়া না হয়।

ভিক্ষু থিচ কোয়াং যখন আগুনে জ্বলছিলেন তখন তিনি একবারের জন্যও হাত-পা ছোঁড়াছুঁড়ি করেননি।



৩. পৃথিবী উদয়, মহাশূন্য থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি (১৯৬৮)

ফটোগ্রাফারঃ অ্যাপোলো-৮এর ক্রু



পৃথিবীর কবিরা সূর্যোদয়ের রূপ-সৌন্দর্য নিয়ে অনেক কবিতা লিখেছেন। কিন্তু পৃথিবীর বাইরে যদি কোন কবি থাকে তাহলে তাকে অবশ্যই অন্ধকার ফুঁড়ে পৃথিবী উদিত হবার রূপ নিয়ে কবিতা লিখতে হবে।

১৯৬৮ সালের বড়দিন। মহাকাশ যান অ্যাপোলো-৮ তখন চন্দ্রপৃষ্ঠ থেকে ৩৫০ মাইল দূরে এবং পৃথিবী থেকে ২,৪০,০০০ মাইল দূরে অবস্থান করছিল। মহাশূন্য থেকে পৃথিবীর এই অপার সৌন্দর্য দেখে অ্যাপোলো-৮’র ক্রুরা সেটা ফিল্মবন্দী করতে ভুল করেননি।

নাসার মতে এই ছবিটিই মহাশূন্য থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি।



৪. জ্বলন্ত মেয়েশিশু, যুদ্ধের বীভৎসতা (১৯৭২)

ফটোগ্রাফারঃ নিক আট



১৯৭২ সালের ৮ই জুন। ৯ বছরের মেয়ে ফ্যান থি কিম ফুকের গ্রামে নাপাম বোমা ফেলা হয়। মারা যায় কিমের কয়েকজন খেলার সাথী। আগুন ধরে যায় কিমের শরীরে। কাপড় খুলে ফেলে দিলেও ততোক্ষণে তার চুলে ও পিঠে আগুন ধরে গেছে। সে অবস্থাতেই কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে কিম।

১৪ মাস হাসপাতালে থাকার সময় তার শরীরে ১৭টি অস্ত্রোপচার করা হয়।



৫. বিপ্লবী বীর চে গুয়েভারা (১৯৬০)

ফটোগ্রাফারঃ আলবার্ট করদা



বিখ্যাত এই ছবিটি তোলা হয়েছে ৫ই মার্চ, ১৯৬০ সালে কিউবার হাভানায়। আমরা বর্তমানে চে’র যে ছবিটি টি শার্টসহ বিভিন্ন জায়গায় দেখি সেটি এই ছবি থেকেই ক্রপ করে করা। ছবিটিতে চে’র দৃঢ়চেতা মনোভাব অসাধারণ ভাবে ফুটে উঠেছে যা বিপ্লবের আইকন হিসেবে এখন ব্যবহৃত হয়।

ছবিটি তোলার সময় চে’র বয়স ছিল ৩১ বছর।



শুরু করেছিলাম দুর্ভিক্ষ দিয়ে, শেষ করলাম বিপ্লব দিয়ে।



মন্তব্য ১৪২ টি রেটিং +৮৭/-১

মন্তব্য (১৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৬

খেক খেক বলেছেন: ভাল লেগেছে

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৪

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০২

িনদাল বলেছেন: ভাল লাগলো

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৫

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০২

তারেক রহমান বলেছেন: ভাল লাগল

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৫

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৩

শোভন এক্স বলেছেন: খুব চমৎকার পোস্ট। ভালো লাগলো। শুভ হোক নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

নিভৃত নয়ন বলেছেন: দারুন পোস্ট

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

আলুমিয়া বলেছেন: খুব খারাপ লেগেছে। প্রথম ছবিটা আমি যতবার দেখেছি আমার চোখে পানি চলে এসেছে। আবার হল। আর কষ্ট লাগে যখন শুনি প্রতিটা দেশ হাজার হাজার ডলার খরচ করে যুদ্ধাস্ত্র কেনার জন্য।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১২

নাজিরুম মুবিন বলেছেন: কি জবাব দিব বুঝতে পারছিনা।
সকল দেশের যুদ্ধবাজ পররাষ্ট্র নীতিকে ধিক্কার জানানো ছাড়া আর কিছুই করার নেই আমাদের।

৭| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

শাহরিয়ার রিয়াদ বলেছেন: চমৎকার পোস্ট

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১৬

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৮| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৯

শায়েরী বলেছেন: 1&2 nmbrta boyaboho

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১৯

নাজিরুম মুবিন বলেছেন: ৪ নাম্বার ছবিটাও মর্মস্পর্শী। ছবিটা একটু অস্পষ্ট তাই বোধহয় কারো নজরে আসেনা।

৯| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২১

রথি বলেছেন: শেষ হবে বিপ্লবেই!!!!
বিপ্লব চিরজীবী হোক!

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৩

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

১০| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৭

মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৫

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৭

রেজওয়ান তানিম বলেছেন: খুবই সুন্দর একই সাথে ভয়াবহ । শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৮

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ।

১২| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৯

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: শুভ নববর্ষ। ছবিগুলো অসাধারন।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪২

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৯

বালক বন্ধু বলেছেন: প্রথম ছবিটা অনেকবার অনেক স্থানেই দেখেছি। যতবার দেখি ততবারই চোখ দিয়ে পানি বের হয়ে আসে।
কত অসহায় মানুষ এভাবে না খেতে পেয়ে মারা যাচ্ছে আর কতগুলো দেশ নিজেদের ভোগ বিলাসে মত্ত। কত বিল গেটস যে কত হাজার মানুষের মৃত্যু কিনে নিয়েছে তা কে জানে???
মুক্তি কবে?

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৪

নাজিরুম মুবিন বলেছেন: উত্তরটা শেষের ছবিতে।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩১

মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: অসাধারণ

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৭

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৫

হিরম্ময় কারিগর বলেছেন: অসাধারণ কিছু ছবি শেয়ারের জন্য ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৯

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৬

মাসুদুল হক বলেছেন: ছবি গুলো আগেও দেখেছি। ১ আর ৪ নম্বর যতবার দেখেছি ততবারই খারাপ লাগে।

১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫১

নাজিরুম মুবিন বলেছেন: ১,২,৪ নাম্বার দেখে আমারও মন খারাপ হয়ে যায় আবার ২ আর ৫ নাম্বার দেখে আশান্বিত হই।

১৭| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩৭

আমি রাজকুমারী বলেছেন: দুখের ছবিগুলোই কেন যে বিখ্যাত হয়!!

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০৮

নাজিরুম মুবিন বলেছেন: জবাব দেওয়ার আগে অনেক চিন্তা করলাম, কি জবাব দিব। কিন্তু কোন উত্তর পেলাম না।
হয়ত সুখের উষ্ণতাকে আলিঙ্গন করার আকাঙ্ক্ষাকে আরো দূর্বার করার জন্যই মানুষ দুঃখ-কষ্টকে বারবার সামনে নিয়ে আসে।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪১

শূণ্য উপত্যকা বলেছেন: ছবিগুলো দেখে খুব কষ্ট লাগছে।

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৯

নাজিরুম মুবিন বলেছেন: ১,২ আর ৪ নাম্বার ছবি দেখলে আমারও খারাপ লাগে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৬

নিশাচর নাইম বলেছেন: অসাধারন ছবিগুলো।

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:০১

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

২০| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৫

নীরব 009 বলেছেন: ভাল লেগেছে।আর কেভিন কর্টারের ছবিটা দেখল খুব খারাপ লাগে।

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৩

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

২১| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৯

স্বাধীকার বলেছেন: ছবিগুলো দেখে খুব কষ্ট লাগছে। ছবি শেয়ারের জন্য ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৬

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২২| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৫৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অসাধারণ পোষ্ট ভালো লাগল। শুভ হোক নববর্ষ..++

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩২

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
শুভ নববর্ষ।

২৩| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৫

মজার মানুষ বলেছেন: ১ম ছবিটা দেখে খুব খারাপ লাগলো. পারলে tankman ছবিটার পিছনের কাহিনী নিয়ে একটা পোস্ট দিয়েন.

ধন্যবাদ.

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৭

নাজিরুম মুবিন বলেছেন: ট্যাংকম্যান মূলত ছোট একটা ভিডিও ক্লিপ। আমারা যে ছবিটা দেখি সেটা ভিডিও ক্লিপেরই অংশ। তাই ছবিটা এখানে দেইনি।
পরে সময় পেলে আলাদা করে একটা পোস্ট দিব।
ধন্যবাদ।

২৪| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪০

নিশাচর ভবঘুরে বলেছেন: অসাধারন একটা পোস্ট। ধন্যবাদ ভাই।

১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪৮

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৫| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৪৯

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৬| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:১১

কাউসার রুশো বলেছেন: চমৎকার পোস্ট :)

১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৫২

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪০

সামদ বলেছেন: প্রিয় পোষ্টে নিলাম।


ভিয়েতনাম যুদ্ধের সেই নারীর পরবর্তীকালের কয়েকটি ছবি -









১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৫৭

নাজিরুম মুবিন বলেছেন: পোস্টটির সাথে সম্পর্কিত আরো কিছু ছবি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার পোস্টটির সৌন্দর্য আরো বেড়ে গেলো।
ভালো থাকবেন।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৩৭

বঙ্গদর্পণ বলেছেন: ৪ নম্বর ছবির কিম ফুককে নিয়ে লেখা একটি পুরানো পোস্ট:
বিশ্ব বিবেককে কাপিঁয়েছিল যে ছবি

১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:০৪

নাজিরুম মুবিন বলেছেন: পোস্টটির লিংক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পোস্টটির গুরুত্ব আরো এক গুণ বাড়িয়ে দিলেন।
ভালো থাকবেন।

২৯| ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:০৯

ইলুসন বলেছেন: চমৎকার শেয়ার। ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩১

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩০| ১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৩

ভাবুক ভাই বলেছেন: ভাল পোস্টের জন্য ধন্যবাদ

১৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৩

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩১| ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৬

সহজ সরল রিফাত বলেছেন: অসাধারন পোস্ট......

১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৯

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৩২| ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৪২

অচেনা রাজ্যের রাজা বলেছেন: শুরু করেছিলাম দুর্ভিক্ষ দিয়ে, শেষ করলাম বিপ্লব দিয়ে

অউ কথাটা এডিট করিয়া বোল্ড করি দে.... পোষ্টে +++++

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১১

নাজিরুম মুবিন বলেছেন: এখন ঠিক আছে??????

৩৪| ১৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২০

অচেনা রাজ্যের রাজা বলেছেন: হমমমম অখন অইছে ............. B-)

৩৫| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩৩

প্রতিবাদী কন্ঠস্বর বলেছেন: সুন্দর পোস্ট....প্রিয়তে যোগ করলাম...

১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৪

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩৬| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৮

Dhoom0071 বলেছেন: সুন্দর পোস্ট....প্রিয়তে যোগ করলাম...

১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৮

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩৭| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২০

আরিফইসলাম বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রিয়তে যোগ করলাম...

১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৯

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩৮| ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৬

বোহেমিয়ান কথকতা বলেছেন: অসাধারণ

১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৪১

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩৯| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৭

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অসাধারণ পোস্ট। কৃতজ্ঞতা :) ++

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৮

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৪০| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৩

রাসেল৬৯ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৯

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪১| ২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৫

সাইমনরকস বলেছেন: ভাল লাগল। ছবিগুলো সত্যি ভয়াবহ।

২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৪

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৪২| ২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৫

bakta বলেছেন: বাহ খুব ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।

৪৩| ২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৬

bakta বলেছেন: বাহ খুব ভালো লাগলো।
ধন্যবাদ ভাই।

২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৮

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪৪| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩১

আধাঁরি অপ্সরা বলেছেন:
অনেক অনেক সুন্দর একটা পোস্ট!

+++

শুভকামনা!!:)

২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪১

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪৫| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:০০

ইষ্টিকুটুম বলেছেন: :)

২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৮

নাজিরুম মুবিন বলেছেন: জবাব দেয়ার সময় কিভাবে ইমোটিকন যোগ করতে হয় জানা নেই।
ভালো থাকবেন।

৪৬| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৭

সিপন বলেছেন: প্রথম ছবিরা যতবার দেখি মনটা মোচর দিয়ে উঠে।যেখানে মানবতা বিপন্ন।

২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫১

নাজিরুম মুবিন বলেছেন: আপনার মন মোচর দিয়ে উঠে মানে আপনার মানবিক গুণাবলি এখনো অক্ষুন্ন আছে কিন্তু যারা এসব দেখেও না দেখার ভান করে তাদের মানব সত্বা আজ বিপন্ন।
ভালো থাকবেন।

৪৭| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:২৫

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: শুরু করেছিলাম দুর্ভিক্ষ দিয়ে, শেষ করলাম বিপ্লব দিয়ে।
শেষটা যেন সত্যিই এরকম হয়।

২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫২

নাজিরুম মুবিন বলেছেন: অবশ্যই হবে।
ধন্যবাদ।

৪৮| ২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৪১

চশমখোর বলেছেন: সবগুলা ছবিই তো কষ্টের। :(

২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৪

নাজিরুম মুবিন বলেছেন: ৩ আর ৫ নাম্বারটাও কি কষ্টের?

৪৯| ২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৬

রিফাত হোসেন বলেছেন: ++

২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১২

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৫০| ২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০২

টাক্কা বলেছেন: প্রথম ছবিটার স্থান কাল পাত্র ভেদে মনে হচ্ছে ঐ ফটোগ্রাফারের ছবিতোলার পর স্থান ত্যাগ না করে শিশুটিকে কিছু খাবার ম্যানেজ করে দেয়াটাই শ্রেয় ছিল। যদিও আমি জানিনা সে কেন করেনি। কারো মনে নূন্যতম বিবেকবোধ থাকলে তাই করবে। কিন্তু ফটোগ্রাফার নিজের চাহিদা পুরন করেই (ছবি তুলেই) ভাগল। তাকে ধিক্কার জানাই। বিশ্ব এরকম নিষ্ঠুর ছবি দেখতে চায় না, বিশ্ব দেখতে চায় শিশুর কোমল হাসি।

সে নিজেও মনে হয় পরে ব্যাপারটা বুঝতে পেরেছিল তাই আত্নহত্যা করেছিল।

২৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৭

নাজিরুম মুবিন বলেছেন: আমার কাছেও একই রকম মনে হয়েছে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫১| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৩৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: দারুণ একটি পোস্ট

৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩০

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৫২| ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৪৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: এবং ভয়াবহ

৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩১

নাজিরুম মুবিন বলেছেন: ৩ ও ৫ নাম্বারটাও কি ভয়াবহ?

৫৩| ০১ লা মে, ২০১১ রাত ৩:৩৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন: ৩ ও ৫ নাম্বারটাও কি ভয়াবহ?

## তা অবশ্য না । কিন্তু ভয়াবহ ব্যাপারটাই মনে দাগ কেটেছে বেশি

৫৪| ০৪ ঠা মে, ২০১১ বিকাল ৩:১৬

Dhoom0071 বলেছেন: আবার পড়লাম...................।

৫৫| ০৫ ই মে, ২০১১ রাত ১০:৩৫

নাজিরুম মুবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫৬| ০৫ ই মে, ২০১১ রাত ১০:৪৫

কাউসার রুশো বলেছেন: সামদ আপনাকে অসংখ্য ধন্যবাদ

৫৭| ১৬ ই মে, ২০১১ রাত ১০:০৭

রাষ্ট্রপ্রধান বলেছেন: কারণ ফটোগ্রাফার ছবিটি তোলার পর পরই স্থানটি ত্যাগ করেন
ছবিটি তোলার তিন মাস পর কেভিন কার্টার চরম হতাশায় ভুগে আত্মহত্যার পথ বেছে নেন।



:-& :-& :-& :-& :-&

৫৮| ১৬ ই মে, ২০১১ রাত ১০:১০

রাষ্ট্রপ্রধান বলেছেন: কারণ ফটোগ্রাফার ছবিটি তোলার পর পরই স্থানটি ত্যাগ করেন
ছবিটি তোলার তিন মাস পর কেভিন কার্টার চরম হতাশায় ভুগে আত্মহত্যার পথ বেছে নেন।



:-& :-& :-& :-& :-&

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫৯

নাজিরুম মুবিন বলেছেন: আমাদের মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করে কেভিন কার্টারের চলে যাওয়া।

৫৯| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১:০১

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: অনেক মন খারাপ করা কিছু ছবি আছে, আবার মন ভালো করা ছবিও আছে। তবে মন খারাপ করা ছবিগুলোর প্রভাব এতো বেশী যে বাকীগুলোর ভালোলাগা ছুয়ে যেতে দেয়নি। আত্মহত্যার কারন বুঝতে পারছি। হয়তো কিছু না করে চলে আসার পর আত্মগ্লানিতে পরেই আমন করেছিলেন যিনি ফটো তুলেছিলেন। মানুষের জীবন কত কস্টেরও হতে পারে। অন্তত একটা শিশুর জীবনতো এমন হবার কথা না কখনোই। :( :(

পোস্টে অসংখ্য প্লাস।

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫৪

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।

৬০| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:০৫

সাইফ হাসনাত বলেছেন: চে'র ছবিটাই সেরা...

৬১| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:০৫

সাইফ হাসনাত বলেছেন: চে'র ছবিটাই সেরা...

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩০

নাজিরুম মুবিন বলেছেন: আমার কাছে সবগুলোই ভালো লাগে।

৬২| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১১

ব্যাপারনা বলেছেন: শুরু করেছিলাম দুর্ভিক্ষ দিয়ে, শেষ করলাম বিপ্লব দিয়ে।

১মটা হবার চান্স থাকলেও শেষটা এই দেশে আর হবেনা....

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩১

নাজিরুম মুবিন বলেছেন: আমি কিন্তু আশাবাদী।
একদিন ঠিকই হবে।

৬৩| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:১২

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ৩ নং ছবিটা রঙ্গিন ছবি , আর তোলার সাল ১৯৬৮ সালে । আমি যতদূর জানি ঐ সময়ে রঙ্গীন ছবির প্রযুক্তি উদ্ভাবিত হই নাই। তাই ঐ ছবিটা নিয়ে একটু সন্দেহ আছে

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩৭

নাজিরুম মুবিন বলেছেন: ভালো একটি বিষয় ধরিয়ে দিয়েছেন। ধন্যবাদ।
দেখি খোঁজ খবর নিয়ে আসল কাহিনী কি।
আবারো ধন্যবাদ।
ভালো থাকবেন।

৬৪| ২৭ শে জুলাই, ২০১১ দুপুর ১:২৪

অনিক বলেছেন: এই পোস্টট একদিন অফলাইনে দেখেছিলাম। পরে আর খুঁজে পাইনি। আজ পেয়ে গেলাম। চমৎকার পোস্ট। প্রিয়তে রেখে দিলাম।

২৭ শে জুলাই, ২০১১ দুপুর ২:৩১

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ।

৬৫| ২৭ শে জুলাই, ২০১১ রাত ৮:৩৩

অতি সাধারন বলেছেন: মন খারাপ করার মত ছবি। প্রথমটি আগে অনেকবার দেখলেও বাকি গুলো দেখা ছিলনা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
পোষ্টে ভাললাগা এবং ++

২৭ শে জুলাই, ২০১১ রাত ১১:০২

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকবেন। অনেক বেশি।

৬৬| ১৭ ই আগস্ট, ২০১১ রাত ১:৪৮

চতুষ্কোণ বলেছেন: +++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৪

নাজিরুম মুবিন বলেছেন: :) :) :)

৬৭| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ১:২১

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আরেকটা বিখ্যাত ছবির কথা বলতে ভুলে গিয়েছ...
ভিয়েতনাম যুদ্বের সময়কার...সেই ছবিতে পিস্তল ধরে থাকতে দেখা যায় একজনের মাথায়.....ছবিটা খুঁজে পেলে শেয়ার করবো.....এখন পাচ্ছিনা...

পোস্টে প্লাস....:)

কেমন আছ?

১৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৪৮

নাজিরুম মুবিন বলেছেন: এইতো আছি এক রকম।
প্লাস + মন্তব্যের জন্য থ্যাঙ্কস।
ভালো থাকবেন। :)

৬৮| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৩০

সারওয়ার ইবনে কায়সার বলেছেন:

১৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৫৬

নাজিরুম মুবিন বলেছেন: পোস্টটা দেয়ার সময় এই ছবিটা নিয়ে বেশ দোটানায় পড়ে গিয়েছিলাম। দিবো কি দিবো না দিবো কি....
টপ ৫ চয়েজ করতে গিয়ে শেষ পর্যন্ত এই ছবিটা বাদ দিয়ে দিয়েছি।
যাই হোক ছবিটা মূল পোস্টে না থাকলেও কমেন্টে ঠিকই থাকলো।

৬৯| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৩০

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: এইটা......
লোকটার মৃত্যু হয়

৭০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:৩৭

মাহবু১৫৪ বলেছেন: +++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৬

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ :)

৭১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:১১

কামরুল হাসান শািহ বলেছেন: ভাল লেগেছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৭

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ :)

৭২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৭

আমি তুমি আমরা বলেছেন: বালু লাগল :) :) :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১২

নাজিরুম মুবিন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৭৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৭

জিসান শা ইকরাম বলেছেন: চমত্‍কার একটা পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ

১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২১

নাজিরুম মুবিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।

৭৪| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ১১:০৬

মহারং বলেছেন: ভাল লাগল

২৭ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৬

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ :)

৭৫| ১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪১

হিমেল হাসান বলেছেন: ভালো লাগা রইল, পোষ্টে +

৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫৪

নাজিরুম মুবিন বলেছেন: ধন্যবাদ :)

৭৬| ২৪ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১২

আমিও মানুষ বলেছেন: সুন্দর...

৭৭| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:০৬

মুফতি খার উদ্দিন বলেছেন: সবগুলান সুন্দর ছবির মধ্যে চে' এর টাই বস।

৭৮| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৭

ছায়াপাখির অরণ্য বলেছেন: প্রথম যে কোন অনুভূতিই আনন্দের!
৩ নাম্বারকে তাই এগিয়ে রাখলাম!

প্রথম ছবিটা নিয়ে কিছু বলার নাই, দেখতে সাহস লাগে।

আর, এভারগ্রীন চে!

আমি চে হয়ে চেয়েছিলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.