নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমা পারভীন

নাজমা পারভীন › বিস্তারিত পোস্টঃ

কিছু উপলব্ধি !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

চায়ের কাপটি সোফার হাতল থেকে মাটিতে পড়ে গেল!বাস্তবতা ফিরে পেলাম দূর্ঘটনায় আহত হয়ে।সাধের কাপটি ভেঙ্গে চুরমার! খানিক্ষণ কোথাও হারিয়ে গিয়েছিলাম?হ্যাঁ,সকালের নাস্তা তৈরী,পরিবেশনা পর্ব সেরে কর্মক্লান্ত শরীরে হাতে এক কাপ গরম চা নিয়ে সোফায় যেই হেলান দিয়েছি অমনি হারিয়ে ফেলেছি বাস্তবতা ....যদি জীবনকে নতুন ভাবে ফিরে পেতাম অর্থাত্‍ আবার সুযোগ হত জীবনকে গোড়া থেকেই সংশোধন করার তবে অনেক ভুল বাদ যেত জীবনের অভিধান থেকে!কী করতাম আর করতাম না তা নিয়ে যখন সমীক্ষা চলছে হঠাত্‍ নিমিষেই শেষ করা চায়ের কাপে হাতটি লেগে তা পড়ে যায় মাটিতে।শব্দে সম্ভিত ফিরে পেয়ে পলায়নপর জীবনের প্রতি একটু বিরক্ত হয়ে বলে বসলাম,যা আছি ভাল আছি ,বেশ আছি।জীবনের মধ্যাহ্নে এসে কেন আজ আফসোস করতে হবে!যে ভুল আজ হয়েছে তা আবার হবে না কে বলতে পারে?শুধু আফসোস করা যায় এই ভেবে;জীবন এত ছোট কেন!জীবনের যা কিছু ভুল তা শিক্ষণীয় হয়ে থাক আর যা কিছু বর্ণিল তা আনন্দ যুগিয়ে যাক ততদিন যত দিন শেষ নিঃশ্বাস টুকু অটুট থাকবে।আজকের অনুভূতি।:-)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: অতৃপ্তি আকাঙ্ক্ষাগুলো থেকেই যায় ।


ভালো থাকবেন :)

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: অতি বাস্তবতাগুলো খুব সাজিয়ে, উন্নত ভাষা প্রয়োগে শক্তিশালী উপস্থাপনা।


ভাল থাকবেন। শুভ হোক আপনার ব্লগিং পথচলা।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন: সামুতে আপ্নাকে অভিনন্দন :)

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৫

বাকের ভাই রিটার্ন বলেছেন: লেখাটা ভাল লাগল আপু।গুটি কয়েক লাইনের মধ্যে খুব সুন্দর উপস্থাপন । +

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫২

নীলব্যাধি বলেছেন: আমার খুব বেশি পিছনে যেতে ইচ্ছে করেনা,শুধু ২০০৮ এ ফিরে যেতে খুব ইচ্ছে করে,একবার যদি ফিরে যেতে পারতাম এই সময়ে জীবনকে নিপূণ করে তুলতে পারতাম। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.