| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঊননের মুখ থেকে বলছি
"একদিন সব ব্যাথা মেনে নেব হাসিতে, তবু্ও থাকবো শুয়ে এই ঘর ভাঙ্গা মাটিতে। কালের পন্জীতে নাম রাখবেনা লিখে কেউ, আবার আসবে ফের খাপছাড়া মহাঢেউ। তুমি আমি চলে যাব বেয়ে ভব তরণী, এইতো আসল রূপ বিধাতার ধরণী।"
পরীক্ষা একটা গা ছম্ ছম্ আতংকের নাম
পরীক্ষা এলে রাত জেগে প্রস্তুতি
উত্তরণের আবেগ আধো ভয়
গভীর রাতে শব্দ করে পড়া
শুধু পড়া যেতনা কবিতা
ওগুলো নাকি সায়ের
সায়ের কোন পাঠ্য সূচীতে থাকবে
সেটা বিশ্বাস হতো না দাদী নানীদের
বলত শুধু পড় আর পড়
গলা শুকিয়ে কাঠ হয়ে যেত
হলে সদরুদ্দিন আসত পানি নিয়ে
একরারে আনেকটা পান করে নিতাম
এমনি আনেক কথা মনে পড়ে
এখনো কি সদরুদ্দিন পানি নিয়ে আসে
এখনো কি সে বেঁচে আছে
মলিন একখানা গামছা কাঁধে
টিনের জগে পানি নিয়ে দাড়াতো কাছে
যেন কেউ টের না পায় এমন ভঙ্গিতে বলত
পানি লাগবে পানি!
এখনো কি এপাড়া ওপাড়ায় রাত জেগে
হল্লা করে পড়ে ছেলেমেয়েরা
দশের ঘরের নামতা ছাড়া মুখস্থ হতোনা কিছুতেই
তবুও আমাকে যেতে হয়েছে ভীষণ এক অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে
আর সবারই যেতে হয় বলে আমার বিশ্বাস।
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯
ঊননের মুখ থেকে বলছি বলেছেন: চেষ্টায় আছি, ধন্যবাদ ভাই।
৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৪
নেওয়াজ আলি বলেছেন: ♥♥♥
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: ভালো হয় নি।