নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ একজন- তবু "নী"

স্বপ্ন দেখে দেখেই, কল্পনায় ভাসতে ভাসতেই কেটে গেল জীবনের এতগুলো বছর... হোঁচট খাই বারে বারে... তবু স্বপ্ন দেখার অভ্যেস এখনও গেল না... নিজেকে নিয়ে, আপনজনদের নিয়ে, বাংলাদেশকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে অজস্র স্বপ্ন...

আমি নী

একজন 'সাধারন মানুষ'। না কোন দেবতা, না কোন শয়তান। সুখে হাসা, দুঃখে কাঁদা রক্তমাংসের একজন মানুষ। ভালোবাসি ভালবাসতে, আনন্দে বাঁচতে। বলার মত কোন অর্জন বা সাফল্য হয়তো নেই। তবু স্বপ্ন দেখি, স্বপ্নে বাঁচি - হুমায়ুন আহমেদ এর ভাষায় আমার মত মানুষদের নাম 'নী'। সেই সাথে দেশ নিয়েও স্বপ্ন দেখি - একদিন এই দেশের মানুষ কুপমন্ডুকতা থেকে বেরিয়ে আসবে, মানুষ কে মানুষ হিসেবেই ভালোবাসবে, মানুষের মতো মানুষ হবে... ...

আমি নী › বিস্তারিত পোস্টঃ

কি লিখব?:)

২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৩১

রবীন্দ্রনাথের একটা গান আছে- সবাই জানেন- “ কি গাব আমি কি শুনাব আজি আনন্দধামে”। একই অবস্থা এখন আমারও। ভাবছি, ব্লগের শুরুতে ঠিক কি লিখব?;)



আমি এক নিতান্ত ক্ষুদ্র মানুষ। নিজের মত খাই-ঘুমাই-চলি আর স্বপ্ন দেখি। যদিও স্বপ্নগুলো কোন কাজের কিছু না, বাস্তব সম্মতও না, তবু এই আমার জগত। সেই আমি কাকে কি বলব- কিই বা লিখবো? দেখি তবু চেষ্টা করে। আমার মতোই হোক আমার ব্লগ; যদি কারো ভালো লেগে যায়- তো মন্দ কি?B-)



ব্লগ জিনিষটার প্রতি আগ্রহ আমার অনেক দিনেরই। তবে সময় এবং সুযোগ না হবার কারণে এতদিন ঠিক শুরু করা হয়নি। একই জায়গায় এতো এতো মানুষের চিন্তা-ভাবনা একনজরে পেয়ে যাওয়া- আমার কাছে এক বিশাল ব্যাপার বলেই মনে হয়।



যদিও, আশাহত হতে হয় অনেক সময়ই; /:)যখন দেখি কিছু বিকৃত এবং বিক্রিত-মস্তিষ্ক সম্পন্ন নির্বোধের হাতে কীবোর্ড আর ব্লগের উদারনীতির অপব্যবহার হতে, /:)মানুষের প্রতি অন্ধ-ঘৃণা নিয়ে সাপের মত হিস হিস করতে, কিংবা /:)নিজেদের নোংরা পঙ্কিল মন ও ভাষা নিয়ে ব্লগের পরিবেশকে দূষিত করে তুলতে।



তবুও স্বপ্ন দেখি :)এই বাংলাদেশকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে। এই দেশের মানুষ একদিন মেধা-মননে-প্রজ্ঞায় সমৃদ্ধ হবে, সকল প্রকার উগ্রতা-উন্মত্ততা-পাশবিকতা ভুলে সত্য-সুন্দরের পথে চলবে, তাদের ভাষা- আচরণ- চিন্তা-চেতনায় কর্কশতা ত্যাগ করে স্নিগ্ধ-শান্ত হবে, জাতি- ধর্ম- বর্ণ কিংবা রাজনৈতিক মতাদর্শ দিয়ে নয়- মানুষকে মানুষ হিসেবেই ভালবাসবে,

এবং সবচেয়ে বড় স্বপ্ন- সবার মন-মুখ একই কথা বলবে।



জানি, এসব হয়তো আকাশকুসুম-স্বপ্নবিলাস, তবু স্বপ্ন দেখতে দোষ কি?



সবাইকে স্বাগতম আমার ব্লগে। :):DB-);)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ রাত ১২:২৯

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার প্রোফাইলটা পড়লাম। বুঝলাম আপনি স্বপ্ন দেখতে ভালবাসেন। আপনার স্বপ্নগুলোর সাথে আর একটা স্বপ্ন যোগ করুন না! সেটা হলো এ পৃথিবীর সব মানুষ একদিন ঈমানওয়ালা হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের আদর্শে সবাই নিজের জীবন গড়বে। সাহাবীওয়ালা ঈমান আর য়ামল নিজের জীবনে অনুসরণ করবে। দুনিয়া ও আখিরাতের সবার সুন্দর জীবনের জন্য আসুন না আপনিও আপনার সাধ্যমত চেষ্টা করুন। আমিও এ লক্ষ্যে আমার কলমকে চালাচ্ছি।
http://www.somewhereinblog.net/blog/drzahirul
ফেসবুকঃ
http://www.facebook.com/dr.zahirul

২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২০

আমি নী বলেছেন: ধন্যবাদ আপ নার মন্তব্যের জন্য। আপ নার ব্লগে আমি অনেক আগেই ঢুঁ মেরেছি, লিনক পাবার আগেই। খুব ভাল লাগল।

২| ২২ শে জুন, ২০১৪ রাত ১২:৩৫

চানাচুর বলেছেন: বেশ উৎসাহিত হলুম :P

২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২১

আমি নী বলেছেন: ব্যস্ত ছিলাম তাই দেরি হল। উতসাহিত করতে পেরে ধন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.