নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ একজন- তবু "নী"

স্বপ্ন দেখে দেখেই, কল্পনায় ভাসতে ভাসতেই কেটে গেল জীবনের এতগুলো বছর... হোঁচট খাই বারে বারে... তবু স্বপ্ন দেখার অভ্যেস এখনও গেল না... নিজেকে নিয়ে, আপনজনদের নিয়ে, বাংলাদেশকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে অজস্র স্বপ্ন...

আমি নী

একজন 'সাধারন মানুষ'। না কোন দেবতা, না কোন শয়তান। সুখে হাসা, দুঃখে কাঁদা রক্তমাংসের একজন মানুষ। ভালোবাসি ভালবাসতে, আনন্দে বাঁচতে। বলার মত কোন অর্জন বা সাফল্য হয়তো নেই। তবু স্বপ্ন দেখি, স্বপ্নে বাঁচি - হুমায়ুন আহমেদ এর ভাষায় আমার মত মানুষদের নাম 'নী'। সেই সাথে দেশ নিয়েও স্বপ্ন দেখি - একদিন এই দেশের মানুষ কুপমন্ডুকতা থেকে বেরিয়ে আসবে, মানুষ কে মানুষ হিসেবেই ভালোবাসবে, মানুষের মতো মানুষ হবে... ...

আমি নী › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগের নাম “আমি নী”। একটি দৃষ্টি আকর্ষণী B:-/ B:-/ বা সতর্কতা মূলক বা জনসচেতনতামূলক পোস্ট... /:)

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৭

ব্লগে আসার কিছুদিনের মধ্যেই দুএকজন পরিচিত জানালেন, তুমি অমুক পোস্টে এটা কি লিখেছ, অথবা মন্তব্যটা তো ভালোই করেছ। বিস্মিত আমি ভাবি, এ যাবত আমার ব্লগিং মানে ব্লগ পড়া আর দুয়েকটা মন্তব্য করা। :( :( কিন্তু, ওরা যা বলছে সেসব মন্তব্য তো আমি করিনি। তাহলে কি একই নামে বেশ কিছু ব্লগ! সেটা তো অসম্ভব!! :-B B:-) B:-/ :| :(



শুরু হল এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত। বলাবাহুল্য, সদস্যটা অধম নিজেই।



আমাদের দেশে কোন তদন্তের রিপোর্টই আলোর মুখ দেখেনা- এই তত্ত্বকে ভুল প্রমাণ করে তদন্ত রিপোর্টটি এখানে প্রকাশ করা হল।



তদন্তে দেখা যাচ্ছে- আমার ব্লগের নামের (“আমি নী”) কাছাকাছি আরও কিছু ব্লগ এখানে আছে, যেমন – “ আমি নী(?)” “আমিনী” এ ধরনের। আর আমার পরিচিতজন তাঁদের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন।



তাই, আমার ব্লগের বর্তমান এবং ভবিষ্যতের পাঠকদের কাছে আবেদন,

আমার ব্লগের নাম “আমি নী”। এইটুকু খেয়াল রেখেই পড়বেন।

অন্য কারো সাথে আমাকে মিলিয়ে ফেলে তাঁদের মন্তব্যকে আমার ভেবে আমার উপর খুশি-রাগান্নিত-বিরক্ত কোনটাই হবেন না।

তাঁদের মন্তব্যের দায়ভার আমার উপর বর্তাবে না বা বর্তাবেন না।

!:#P

জেনে রাখা ভালঃ B-) |-)

১। আমার কাছাকাছি নামের ব্লগ বা ব্লগার দের প্রতি আমার কোন বিরুপ মনোভাব নেই, বরঞ্চ রইল শ্রদ্ধা এবং একরাশ শুভেচ্ছা।

২। আমি হুমায়ূন আহমেদের গল্পে পড়েই আবেগের বানে ভেসে এই নামকরণ(নী) করেছি, এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব প্রয়াত শ্রদ্ধেয় লেখকের, আমার বা অন্য কারো নয়।

৩। নামটি আর কারো সাথে মিলে যাওয়া সম্পূর্ণ অনভিপ্রেত ও কাকতালীয় মাত্র; মোটেই ইচ্ছাকৃত বা ঝাঁপতালীয় নয়।





...........................সবার জন্য শুভকামনা।..............................

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৭

পথহারা সৈকত বলেছেন: ঝাঁপতালীয় নয় :P :P :P

২| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

আমি নী বলেছেন: কাকতাল+ইয় = কাকতালীয়, হুজুগে ঝাঁপ দেয়া= ঝাঁপতাল+ ইয় = ঝাঁপতালীয়। ;) :D এই আর কি.।

৩| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৫

পংবাড়ী বলেছেন: অনেক ব্যাখ্যা, আসল পোস্ট কই?

৩১ শে মে, ২০১৪ রাত ৯:৫৫

আমি নী বলেছেন: ভাই, মন্তব্য শুরু করলাম মাত্র- তাতেই এই নোটিশ দিতে হল। আশা রাখি, আসল পোস্ট কিছুদিনের মধ্যেই শুরু করতে পারবো। বুঝেনিই তো, ভিতরে ইচ্ছেটা ছাড়া লেখার মত কোন মাল-মসলা মগজে নেই- এজন্যই তো সাধারণ হয়ে রইলাম এ যাবত। :(( :(( :((

৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১০:০৮

একজন ঘূণপোকা বলেছেন: আইচ্ছা বোঝলাম আপনে আমিনী না, আমি নী। :)


আমি উচ্চারন করে ১ মিনিট পরে নী উচ্চারন করতে হবে।

৫| ৩১ শে মে, ২০১৪ রাত ১০:০৯

একজন ঘূণপোকা বলেছেন:
আর প্লিজ স্কিপ করে মন্তব্য এর উত্তর দিবেন না।

৩১ শে মে, ২০১৪ রাত ১০:৩৭

আমি নী বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা ভাই, মন্তব্যের জন্য।

৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৭

দীপান্বিতা বলেছেন: ব্লগে স্বাগত...

২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

আমি নী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.