নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:)

নীল ফেসবুক

নীল ফেসবুক › বিস্তারিত পোস্টঃ

Banglalion, ঠিক হয়ে যাও, নাইলে পালানোর time পাবা না :@

১৯ শে জুন, ২০১৩ রাত ৩:৪৩

মাসে ৩০ দিন, তার মধ্যে মনে হয় ১০ দিন ই বাংলালায়ন এর কোন না কোন ঝামেলা থাকে। আগে তো তাও নেট এর লাইন থাকত(স্লো), আর এখন তো পুরাই disconnect. আর তারপর, একটা করে মাসেজ। ফাজলামির যে নজির বাংলালায়ন দেখাইল, তাতে আমাদের ধৈর্যের বাঁধ অনেক আগেই ভেঙ্গে গেসে। এখন ধার করা ধৈর্যে চলতেসে। তবে এই ধার করা বাঁধ ও যদি ভেঙ্গে যায়, তাহলে আমাদের বাংলালায়ন এর খবর আর কেউ পাবে না। না ভাই এটা আমার কথা না, ফেসবুক এ দেখলাম, আমার মত অনেক মানুষ ই ক্ষেপে আসে। অনেক এ ভাঙচুর করার করার জন্যও অপেক্ষার প্রহর গুনতেসে। আমরা অনেক টাকা দিয়ে ইন্টারনেট এর লাইন নেই, তার মধ্যে যদি connection না থাকে, আর একটা মেসেজ দিয়েই বাংলালায়ন খালাস হয়, তাইলে তাদের দোকান গুলা ভাঙচুর করায় আমি বিশেষ দোষ দেখি না। মাস শেষে টাকা কিন্তু নিতে বাংলালায়ন এর technical প্রবলেম হয় না, technical প্রবলেম হয় connection দিতে। অনেক student আছে যারা অনেক কষ্ট করেই ইন্টারনেট নেয়। কষ্টের এই টাকার দাম কে দিবে? তাই বাংলালায়ন এর এই ফাজলামি আর মেনে নেয়া যাচ্ছে না। কিছু করা দরকার।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৪:৫৭

মাহমুদুর রাহমান বলেছেন: তাই বাংলালায়ন এর এই ফাজলামি আর মেনে নেয়া যাচ্ছে না। খুব বিরক্তিতে আছি X( X( X(

২| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:০৯

নিষ্‌কর্মা বলেছেন: তারা কি হারিয়ে যাওয়া সময়টুকু পরে যোগ করে দিবে? দিবে না, তা হলে কেন বাংলা বিলাইয়ের সাথে থাকা লাগবে?

বিটিআরসি-র কাছে আকুল আবেদন, বাংলা বিলাইকে ২০১৩ সালের শ্রেষ্ঠ সার্ভিস প্রোভাইডারের পুরস্কার দেওয়া হোক, না হলে সব খারাপের এই দেশে কে বেশি খারাপ তা জানা যাবে না! :-B B:-/ :P :#)

৩| ১৯ শে জুন, ২০১৩ ভোর ৫:১০

আল্পেনকর্পস বলেছেন: ওদের দোকান ভাংতে কবে যাবেন ভাই? যাওয়ার আগে আমাকে একটা আওয়াজ দিয়েন ! আমি তো আসবই, সাথে করে যত পোলাপাইন পাই নিয়ে আসব।

আমি একজন সাধারন ফ্রিল্যান্সার! গত ৩০ দিনে বাংলালা্য়নের লাইনের জ্বালায় আমার ৩ জন রেগুলার ক্লায়েন্ট টা টা দিয়ে চলে গেছে ! স্কাইপিতে প্রোজেক্ট নিয়ে কথা বলার সময়ে আজ বিকালে হুট করে লাইন নাই! এই ক্লায়েন্টটাও পরে দেখি আমাকে ব্লক মেরে এক ইন্ডিয়ান ওয়ার্কারকে কাজটা দিয়েছে - দিবে না কেন !! লাইনের জ্বালায় ঠিকমত কোন প্রজেক্ট ডেলিভারি দিতে পারি না!

ক্লায়েন্ট প্রজেক্ট ডেলিভারি দিতে দেরি হচ্ছে কেন জানতে চাইলে শারিরিক অসুস্থতার কথা বলি! আমার নেটের লাইন ই মার্কামারা এই কথা জানালে জিবনে তো আর কোন কাজ পাবই না, উল্টা দেশের বদনাম হবে !

এভাবে আর কত দিন ? রাত জেগে চোখ নষ্ট করে আয় করা টাকা দিয়ে প্রতি মাসে নেটের বিল দিয়ে আসি, এর কি কোন প্রতিকার নেই?

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১৮

নীল ফেসবুক বলেছেন: ভাই, আমিও ফ্রীল্যান্সার। আপনার কষ্ট বুঝতেসি। এখন আর চুপ করে থাকার সময় নাই। বাংলালায়ন কে সায়েস্তা করার জন্য যা করা দরকার , তাই এখন করা দরকার।

৪| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৭

ঘাসফুল বলেছেন: এসবের দ্রুত স্থায়ী সমাধান দরকার...

৫| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:২২

তারেক রহমান বলেছেন: ঐ মিয়া, ফাইজালামি করেন, মিথ্যা কথা কইবার জায়গা পান না? হা???
মাসে ১০ দিন না, ১৫ দিন ই বাংলালায়নের নেটয়ার্কের সমস্যা থাকে।

নেটয়ার্কে সমস্যা হওয়া বাংলালায়নের হবি হয়ে গেছে।

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:২৩

নীল ফেসবুক বলেছেন: : P : P

৬| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:২২

তারেক রহমান বলেছেন: ঐ মিয়া, ফাইজালামি করেন, মিথ্যা কথা কইবার জায়গা পান না? হা???
মাসে ১০ দিন না, ১৫ দিন ই বাংলালায়নের নেটয়ার্কের সমস্যা থাকে।

নেটয়ার্কে সমস্যা হওয়া বাংলালায়নের হবি হয়ে গেছে।

৭| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:০০

ইকরাম বাপ্পী বলেছেন: Apatoto net chara asi...... B lion nia ferot disi..... Use kore vala pai nai..... Er theke zoom e valo chilo...... Vabtesi otare abar chalu kormu......

৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০৬

রাতুল রেজা বলেছেন: আরে ভাই এত যখন সমস্যা ফেলে দেননা। এখন তো অনেক অল্টারনেটিভ আসে, কিউবি অথবা টেলেটক ত্রিজি নিয়ে নেন। আর যদি বাসায় বিটিসিএল টেলিফোন থাকে তাহলে বিটিসিএল ব্রডব্যান্ড নিয়ে নেন। ফেলে দিলেই ওদের হুশ হবে, ধরে রেখে কোনো লাভ নাই।

৯| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২২

গোলাম রব্বানী রাব্বি বলেছেন: ভাইরে, কি আর বলব। গত কয়েকটা মাস অনেক কষ্টে নিজেরে কুল রাখার সর্বাত্নক চেষ্টা করতেছি।ওদের জালায় কয়েকমাস কানেকশন অফ রাখসিলাম। তারা একটা ডিসকাউন্ট অফার দেওয়ার পর আবার ফিরে আসি। কিন্তু ডিসকাউন্টতো দেয় ই নাই উল্টা পুরা টাকা কেটে রেখে দেয়। অবশ্য ২ মাস পর কাস্টমার কেয়ার এ ফোন করে চরম গালিগালাজ করি এবং সাথে সাথেই ডিসকাউন্টের টাকা তারা ফেরত দেয়। এখন আবার শুরু হইছে ডিসকানেকশন প্রবলেম...........তার উপরে আছে নেট ‍স্পীড কমে যাওয়া। হালাগো লইয়া যে কি করি???????????

১০| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৯

মদন বলেছেন: বাংলালায়নের রাজশাহী অফিস একদম রাস্তার ধারে এবং নীছ তলায় এবং কাচ দেয়া ঘেরা। এদের কপালে কবে যে শনি লাগে আল্লাহ জানে :(
আমিতো পোলাপানদের ধৈর্য্য দেখেই অবাক হয়ে যাচ্ছি :)

১১| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৫

রাকি২০১১ বলেছেন: এক কাজ করা যায় না? সবাই মিলে বয়কট করো। ফেসবুকে পেজ ওপেন করে সবাইকে ইনভাইট করো। আর ক্ষতিপুরণ দাবি কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.