নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেজা মেঘের দুপুরে সোনালী ডানার চিল

বন্ধ জানালা, খোলা কপাট !

আবদুর রাজ্জাক শিপন

নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ ! মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ মানুষের প্রতারণায় হই ঋদ্ধ মানুষের ঘৃণার উৎসে উৎসুক !

আবদুর রাজ্জাক শিপন › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )

২০ শে মে, ২০০৮ রাত ২:৫৫

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)

ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)

ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )

ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )

ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)

ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)

ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)



যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।



কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম :)






চিঠি দিও



মহাদেব সাহা







করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও

আঙ্গুলের মিহিন সেলাই



ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও,

এটুকু সামান্য দাবি, চিঠি দিও, তোমার শাড়ির মতো

অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।



চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও ...

বর্ণণা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও!



আজো তো অমল আমি চিঠি চাই, পথ চেয়ে আছি,

আসবেন অচেনা রাজার লোক

তার হাতে চিঠি দিও, বাড়ি পৌঁছে দেবে ....

এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো, তোমার কুশল! ...





করুণা করে হলেও চিঠি দিও, ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি

দিও খামে

কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শিস

একটি ফুলের ছোট নাম,



টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু, হয়তো পাওনি খুঁজে

সেইসব চুপচাপ কোন দুপুরবেলার গল্প

খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে, তাই লিখো



করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালবাসি !









মহাদেব সাহার আরো একটি অনন্য সাধারাণ প্রিয় কবিতা । খুব সহজ কথা, অথচ হৃদয়ে দাগ রেখে যায় গভীর ।





মন্তব্য ৪০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০০৮ রাত ৩:০২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: মহাদেব সাহার এই প্রিয় কবিতাটি আমার সংগ্রহে ছিল না । স্মৃতিতে ছিলো । কিন্তু স্মৃতিতে পুরোপুরি ভরসা করা যায় না (আমার স্মৃতি শক্তি খারাপ) তাই খোঁজ লাগালাম কবিতাটির জন্য বিভিন্ন সহব্লগারদের কাছে ।

শেষ পর্যন্ত পাওয়া গেল--কবি এবং সাংবাদিক সহব্লগার ফয়সল নোই এর কাছে । বিশেষ কৃতজ্ঞতা ওনার প্রতি । এইক্ষণে ওনাকে বিনীত ধন্যবাদ জানিয়ে রাখাটাও জরুরী মনে করছি । ধন্যবাদ ফয়সল নোই, ভাই ।

২| ২০ শে মে, ২০০৮ রাত ৩:২৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: "তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্যফোটা ফুল
আমি হয়ে উঠি সকালের ঘুমভাঙ্গা চোখ ।"
-অসাধারণ! মহাদেব সাহার কবিতা গড়গড় করে পড়ে ফেলার মত নয়। পড়ার পরও কিছুটা ভাবনার রেশ থেকে যায়। আরেকটি কবিতা‍ হচ্ছে "সবই ভুল" (পরিষ্কার মনে নেই) তবে রেশটা আছে। যেটুকু মনে আছে রেশ হিসেবে -
সেই যে ভালোবাসার জন্য প্রথম যাতনা, দুঃক, জাগরণ
সেটুকুই জীবনের একমাত্র শুদ্ধ শিল্প,
আর সবই ভুল পথ, ভুল যাত্রা, ভুল আরোহণ...

শিপনকে ধন্যবাদ জানাই।

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: কবির আরো কিছু কবিতা আমার প্রিয় তালিকায় আছে । কবিতাগুলো হাতের কাছে নেই। এই সিরিজটি যেহেতু চলমান, ভবিষ্যতে দিতে পারবো আশা করি ।

ধন্যবাদ, সুন্দর মতামতের জন্য জুলিয়ান সিদ্দিকী আপনাকেও ।

৩| ২০ শে মে, ২০০৮ রাত ৩:২৫

নিলা বলেছেন: "করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বলো, ভালবাসি !"


অনেক পছন্দের কবিতা এটা আমার। ধন্যবাদ আপনাকে এবং ফয়সাল ভাইকে

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৩৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: একটা সময় ছিল, প্রিয়জনদের-প্রিয়বন্ধুদের চিঠিতে এই কবিতাটি আমি লিখতামই ।
ধন্যবাদ নিলা ।

৪| ২০ শে মে, ২০০৮ রাত ৩:৩৭

মাহবুবা আখতার বলেছেন:
অনেক ভালো লাগল কবিতাটা পেয়ে। খুব পছন্দের কবির পছন্দের কবিতা। ব্লগে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ++++++++++++

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪১

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভালো লাগা প্রকাশের জন্য আপনাকেও ধন্যবাদ, মাহবুবা আখতার ।

৫| ২০ শে মে, ২০০৮ রাত ৩:৫৯

রাশেদ বলেছেন: থ্যাঙ্কস শিপন ভাই।

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: থ্যাঙ্কস প্রিয় রাশেদ ।

৬| ২০ শে মে, ২০০৮ ভোর ৪:১৮

বিষাক্ত মানুষ বলেছেন: ওরে ,.... আমার অনেক পছন্দের কবিতা এটা । +++++

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৪

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এই কবিতা প্রিয় কাউকে লিখলে মনে হয় যেন, এইতো একখানা চিঠি ।
কিছুমাত্র শব্দে অনেক কথা হয়ে যায় বলা ।

৭| ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৩৮

রাশেদ বলেছেন: আমি প্রথমবারের মত পড়লাম মনে হয়! :)

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: সব কবিতাই রাশুর প্রথম পড়া কবিতা ;)

৮| ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪০

হনলুলু বলেছেন: করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বোলো, ভালবাসি !

অনেক দিন পরে পর্লাম ......... অনেক ধন্যবাদ শিপনদা .... :)

২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৬

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: স্মৃতি তুমি বদনা..থুক্কু...বেদনা ! স্মৃতি জাগানীয়া কবিতা এইটা ।

৯| ২০ শে মে, ২০০৮ ভোর ৪:৪৯

রাশেদ বলেছেন: হো! তা ঠিক অবশ্য! :)

২০ শে মে, ২০০৮ দুপুর ১:১২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: :)

১০| ২০ শে মে, ২০০৮ ভোর ৫:৫৭

শফিউল আলম ইমন বলেছেন: বস আপনি যে কাজ শুরু করেছেন সবগুলো কবিতাই আমার প্রিয়'তে রাখতে ইচ্ছে করছে, আজকে ভাবলাম আপনার শেষ পোষ্টটি প্রিয়'তে রেখে দেবো তাতেই সবগুলো উঠে আসবে, কারণ আপনি তো সব একসাথে লিংকস দিয়ে দেন।:)
ধন্যবাদ তো অনেক জমে গেলো:)
এই কবিতা আগে অনেকবার পড়েছি তবে এই কবির কবিতা আমি খুব বেশী পড়িনি তাই সামনে আরো দিবেন আশা করছি।

বাংলাদেশে আমার অনেক কবির বই ছিলো কিন্তু লন্ডনে আনতে পেরেছি জীবনানন্দ, শামসুর রাহমান, রুদ্র মুহম্মদ, সুকান্ত, পূর্ণেন্দু পত্রী, সুনীল, নির্মূলেন্দু এতটুকুই।

বাই দ্যা ওয়ে, আপনি আছেন কেমন?

(রুদ্র মুহম্মদ শহীদুল্লার কোনো কবিতা লাগলে আওয়াজ দিয়েন।)

২০ শে মে, ২০০৮ দুপুর ১:১৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় ইমন, এই কবির আরো কবিতা ভবিষ্যতে দেবার চেষ্টা করবো । রুদ্র'র কবিতা আসবে । প্রয়োজন হলে আওয়াজ দিবো ।

এই সিরিজ শেষ কবে হবে জানা নেই । কারণ , যখনই কোন নতুন ভালো লাগা কবিতা পড়বো , তখনই সেটা তুলে দিবো এই সিরিজে । সব লিংকগুলো একত্রিত করার একটাই অর্থ, তা হলো, একজায়গায় যেন আমার প্রিয় কবিতাগুলো পাওয়া যায় । আর প্রয়েজনে যেন যে কেউ এখান থেকে কবিতা সংগ্রহ করতে পারে ।

তো সিরিজের ব্যাপারে বলছিলাম, যখন এই সিরিজে এবারের মতো বিরতি আসবে, ইচ্ছে হলে তখন প্রিয়'তে নিয়ে নিতে পারবেন ।

নিয়মিত সঙ্গ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ , ইমন ।

১১| ২০ শে মে, ২০০৮ ভোর ৬:১০

""শ্রাবণী"" বলেছেন: দারুণ একটা কবিতা। মন কে ছুঁয়ে ছুঁয়ে যায়...

অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

২০ শে মে, ২০০৮ দুপুর ১:১৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ শ্রাবু, সঙ্গে থাকবার জন্য ।

১২| ২০ শে মে, ২০০৮ ভোর ৬:২৬

""শ্রাবণী"" বলেছেন: আম্মাাাাা আমি প্রিয়তে এ্যাড করতে পারছি না কেন? :(:((

২১ শে মে, ২০০৮ ভোর ৪:৩০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এইটাও সা ইনের নতুন "বাঘ-ভাল্লুকের" একটা কিছু হবে :(

১৩| ২০ শে মে, ২০০৮ সকাল ৮:৩২

চিটি (হামিদা রহমান) বলেছেন:
মহাদেব সাহার আরো একটি অনন্য সাধারাণ প্রিয় কবিতা।
অনেক অনেক পড়ে ও পড়ার আগ্রহ থেকে যায়............।
শেয়ার করার জন্য ধন্যবাদ
শুভেচ্ছা জানিয়ে গেলাম।

২০ শে মে, ২০০৮ দুপুর ১:৩০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ধন্যবাদ চিটি, সুন্দর মতামতের জন্য ।

১৪| ২০ শে মে, ২০০৮ সকাল ১০:২৪

জ্বিনের বাদশা বলেছেন: স্মৃতি থেকে লিখছেন?
সর্বনাশ!!!

একসময় আট বছর আগে একদিন মুখস্থ ছিল ... এখন মনে নাই ... আহা সেই দিনগুলি

হেলাল হাফিজ বা নুরুল হুদার কবিতা থাকলে দিয়েন

২০ শে মে, ২০০৮ দুপুর ১:২১

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
স্মৃতি থেকে এত্তো কবিতা ! বলেন কি ! তাইলেতো সারছিল কাম !
আমার স্মৃতি শক্তি একেবারে ম্যান্দামারা রে ভাই :(

নুরুল হুদার কবিতা খুঁজে পেতে দেখবো ।

হেলাল হাফিজের কবিতা আজকেই আসতেছে , বস ।

১৫| ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:০৬

ফারহান দাউদ বলেছেন: আপনের দেয়া কোবতেগুলা পইড়া আজকাল কেমন জানি উদাস উদাস লাগে:(

২১ শে মে, ২০০৮ রাত ৩:৫৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: আসলেই ? :) এইটা জানি কিসের লক্ষণ ? ;)

১৬| ২১ শে মে, ২০০৮ রাত ১:৩৫

একরামুল হক শামীম বলেছেন:
করুণা করে হলেও চিঠি দিও, মিথ্যা করে হলেও বলো, ভালোবাসি !

২১ শে মে, ২০০৮ ভোর ৫:২১

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আমি চিঠি দিলে খুশি হইবা ;)

১৭| ২১ শে মে, ২০০৮ রাত ৩:১৪

মহাকাল বলেছেন:
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে,পত্র দিয়ো।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়ো,পত্র দিয়ো।

আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে,কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি-
ভুল করেছি, নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি,কী আসে যায়?
এক জীবন কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটাই বা কষ্ট দেবে !

২১ শে মে, ২০০৮ ভোর ৫:২১

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এই পোলাই দেখি এইখানেও হেলাল হাফিজ মাইরা দিসে :)

থ্যাঙ্কু থ্যাঙ্কু !

১৮| ২১ শে মে, ২০০৮ ভোর ৫:০০

শফিউল আলম ইমন বলেছেন: ফারহান ভাই কবি থেকে মহাকবি হয়ে যাইতেছে তো তাই উনার উদাস উদাস লাগে....:)
অথবা এমনও হতে পারে...পাশের বাড়ীর মেয়েটির জন্য;)

২১ শে মে, ২০০৮ ভোর ৫:২২

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: হ ! ফারহান বেচারারে আসল রোগে ধরছে :)
আন্টিযে ক্যান এট্টু খেয়াল দেয় না ;)

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৮

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অসম্ভব সুন্দর। সুন্দর +++। অনেকদিন ধরে কবিতাটা খুজিছিলাম। কোথায় দেখেছি মনে করতেই পারছিলাম না।

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৫

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
যাক, তাহলে আপনার উপকারতো হলো :)

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১

আমি ও আমরা বলেছেন: প্রীয় পোষ্টে নিলাম

১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন: প্রিয় কবিতা প্রিয় পোস্টে--ধন্যবাদ আপনাকে ।

২১| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ২:১০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: প্রিয় কবিতা......প্রিয় লাইন..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.