| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

সুমন রাস্তা দিয়ে হাঁটছে, প্রচণ্ড জ্যাম। সাইকেল, বাইক, বাস, কার, রিক্সা অতঃপর চারিদিকে হর্ন! ***লের শহরে সাইকেল, বাইক, বাস, কার, রিক্সা, মানুষের যন্ত্রণায় থাকা যাবে না, ****বাচ্চা গুলা... সব উল্টাপাল্টা চালায়।
ঠিক তার এক বছর পর সুমন সাইকেল কিনল। রাস্তায় প্রচণ্ড জ্যাম। বাইক, বাস, কার, রিক্সা, মানুষ অতঃপর চারিদিকে হর্ন! সুমন মনে মনে ভাবছে, ***লের শহরে বাইক, বাস, কার, রিক্সা, মানুষের যন্ত্রণায় থাকা যাবে না, ****বাচ্চা গুলা... সব উল্টাপাল্টা চালায়।
একদিন সুমনের সাইকেল এক্সিডেন্ট করল। চাকা গেল ভেঙে। তাড়াতাড়ি একটা রিক্সায় সাইকেল তুলে গ্যারেজে ছুটল। রাস্তায় প্রচণ্ড জ্যাম। সাইকেল, বাইক, বাস, কার, মানুষ অতঃপর চারিদিকে হর্ন! সুমন মনে মনে ভাবছে, ***লের শহরে সাইকেল, বাইক, বাস, কার, মানুষের যন্ত্রণায় থাকা যাবে না, ****বাচ্চা গুলা... সব উল্টাপাল্টা চালায়।
কিছু দিন পর একটা বাইক কিনল সুমন। বিজনেস ভালই যাচ্ছে, টাকা তুলতে যেতে হবে খুব শিগগিরি... রাস্তায় নামতেই প্রচণ্ড জ্যাম। সাইকেল, রিক্সা, বাস, কার, মানুষ অতঃপর চারিদিকে হর্ন! সুমন মনে মনে ভাবছে, ***লের শহরে সাইকেল, বাইক, বাস, কার, মানুষের যন্ত্রণায় থাকা যাবে না, ****বাচ্চা গুলা... সব উল্টাপাল্টা চালায়।
অনেক গুলো বছর পার হল। বাসের বিজনেস শুরু করল সুমন। প্রতিদিন চালক নিয়ে সমস্যা। সময় মত ট্রিপ নেয়া যাচ্ছে না, প্রচণ্ড জ্যাম। সাইকেল, রিক্সা, কার, মানুষ অতঃপর চারিদিকে হর্ন! সুমন মনে মনে ভাবছে, ***লের শহরে সাইকেল, বাইক, কার, রিক্সা, মানুষের যন্ত্রণায় থাকা যাবে না, ****বাচ্চা গুলা... সব উল্টাপাল্টা চালায়।
বাসের বিজনেস সুমন বেশ ভাল করল কয়েক বছর নানা সমস্যা থাকার পরেও। বয়েস হয়ে গিয়েছে। আগের মত দৌড় ঝাপ দিতে পারছে না। প্রয়োজন একটা প্রাইভেট কারের। বুঝে শুনে নিয়ে নিল একটা। রাস্তায় প্রথম দিন। প্রচণ্ড জ্যাম। সাইকেল, বাইক, রিক্সা, বাস, মানুষ অতঃপর চারিদিকে হর্ন! সুমন মনে মনে ভাবছে, ***লের শহরে সাইকেল, বাইক, রিক্সা, মানুষের যন্ত্রণায় থাকা যাবে না, ****বাচ্চা গুলা... সব উল্টাপাল্টা চালায়।
এই গল্পটি থেকে শিখার আছে আমাদের অনেক কিছু। আমাদের দেশে ‘এ টু জেড’ সব কিছুর সাথে মোটামুটি এই গল্পটি মিলানো সম্ভব। আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী আমরা সব সময় চিন্তা করি। সেটা আমাদের বেসিক পাঁচটি প্রয়োজন থেকে শুরু করে রাজনীতির মারপ্যাঁচ সহ দেশের সব ব্যাপারে। নিজের বেলায় অনিয়ম আমাদের জন্য হালাল হয়ে যায়। অতছ আমরা চাইলেই পারি অন্যকে দোষ দেয়ার আগে একটু ভাবতে, নিজের ভুমিকা ও নিজেকে সঠিক পথে নিতে। ফায়দা পেলে আমরা গুনগান গাই, ফায়দা বন্ধ সাথে সাথেই গীবত শুরু হয়ে যায়। না জেনে, না বুঝে আমরা আত্ম কেন্দ্রিক চিন্তায় মশগুল থেকে সম্পর্কের মূল্যায়ন আজ দিতে জানি না। নিজের প্রয়োজনে ধ্বংস করে দেই রক্তের সম্পর্ক হতে শুরু করে সব কিছু। এ ভাবে এমন একটা সময় চলে আসে বিপদের সময় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না এবং বড়ই আশ্চর্যের বিষয় তখন এই একাকীত্ব আমাদের মেনে নিতে একটুও কষ্ট হয় না। আমি এর নাম দিয়েছি ‘বাঙ্গালীর সিস্টেম লস’। এটাকে কাটিয়ে উঠতে পারলেই সেই দিন আর বেশি দূরে থাকবে না... একটা ‘সুন্দর বাংলাদেশ’।
দৃষ্টি আকর্ষণঃ আমার এই লেখাটির সাথে অনেকের মতের অমিল থাকতে পারে। ভাল না লাগ্লে এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি।
©somewhere in net ltd.