| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

গত কয়েক বছরে আমার অনেক গুলো পরিচিত মানুষ ডিভোর্স নিয়েছে। অনেক চেষ্টা করেও তারা তাদের সংসার টিকাতে পারেনি। এবং... কেউ আবার বিয়ের পর আরও বড় ঝামেলায়। এমনি হাজার হাজার সংসার নষ্ট হচ্ছে প্রতিদিন। কেন জানেন?? আপনার আমার কারনেই...
প্রেম। জিনিসটাকে আমরা নিয়ে গিয়েছি ফ্যাশান এর দিকে। পেটে ভাত থাকুক আর নাই থাকুক, প্রেমিকা থাকা চাই। তাও এখন আবার ক্লাস সিক্স থেকে! যাই হোক। আগের প্রেম প্রেম ছিল ঠিকই, এখনের প্রেম অন্য প্রেম। যে প্রেম (?) পাওয়ার পর ব্রেক আপ হতে দুই দিন ও লাগে না। নষ্ট হয় দুটি জীবন, শুরু হয় দুই জনের আরও দুটি প্রেম (?) খোঁজার পালা। তার পর আবার ব্রেক আপ... নষ্ট হয় চারটি জীবন... তার পর আটটি... তার পর ষোলটি। এভাবে চলতেই থাকবে... কিছু মানুষ নিজেকে গুটিয়ে সঠিক পথে আসবে নিজের ভুল বুঝে, কিন্তু বিয়ের পর তার জীবন সঙ্গি যে তার অতীতের মত হবে না তার গ্যারান্টি কে দিবে?
এদের এক দিন বিয়ে হবে হবে সংসার। হাতে গনা এক দুটি পরিবার হয়ত সুখি হবে বা আপোষে মানিয়ে নেবে নিজের পরিবারের দিকে তাকিয়ে। বাকিদের?? কিছুদিনের মধ্যেই শুরু হবে বাস্তবতার মারপ্যাঁচ। মোহ কেটে যেতেই মনের ভেতর থেকে উকি দিবে সেই পুরনো অভ্যাস! তৈরি হবে একটি সন্দেহের বিষ। ধীরে ধীরে বড় হবে সেটি বা ফাসিয়ে দেয়া হবে অন্য মোহের খোঁজে। কয়লা ধুলেও ময়লা যাবে না। তৈরি হবে আরেকটা ডিভোর্স... হতেই থাকবে এই ভাবে। ডিভোর্স নামের এই সাইক্লোনে তুলে নিয়ে যাবে অনেক নিষ্পাপ বা প্রেম(?) খেলা খেলার মানুষকে। ধীরে ধীরে বাড়তে থাকবে এদের সংখ্যা। অলিখিত ভাবে তৈরি হবে শিক্ষিত ও ভদ্রতার মুখোশ পরা আধুনিক প্লে বয় এবং প্লে গার্ল।
এই ভাবে কি সুখে থাকতে পারব আমি, আপনি বা আমাদের পরবর্তী বংশধরেরা?? একটু ভাবুন... ভাবুন... ভাবুন... প্রেম করা দোষের কিছু নয় করুন কিন্তু সৎ থাকুন নিজের ভালবাসার প্রতি... সারাজীবন। নিজেও ভাল থাকবেন এবং সুখি হবেন। সাময়িক প্রেম (?) নষ্ট করে দিতে পারে আপনার বা অন্য কারো সারাজীবন, এমনকি ঘুরে ফিরে আপনার ঘরেও আসতে পারে এক জন প্লে বয় বা প্লে গার্ল! কিছু কিছু পাপের সাজা আল্লাহ্ দুনিয়াতেই দিয়ে দেয় এই প্রেম (?) কিন্তু সেই আন্ডারে একে আরবিতে বলে 'জিনা'। এর ফল দুনিয়াতেই ভোগ করতে হবে এবং তার জন্য মৃত্যুর পর বেহেশত হারাম হয়ে যায়। মানে এইকুল সেইকুল দুকুলই গেল এক প্রেমের (?) আশায়। সচেতন হন, অচেতন মানুষ পৃথিবীর বোঝা।
আরও অনেক কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে কিন্তু ঘুমোতে যেতে হবে। কাল অনেক কাজ। একটু আগে খবর পেলাম অবশেষে আমার আরেকটা বন্ধুর ডিভোর্স হতে যাচ্ছে... এই দুঃখ কোথায় রাখি? এই নিয়ে ছয় জন বিবাহিতের চার জন শেষ।
দৃষ্টি আকর্ষণঃ হয়ত এই লেখা দেখে কেউ নিজেকে ঠিক পথে নিবেন বা অন্য কেউ আমাকেই গাল দিবেন। তবে দয়া করে কেউ জ্ঞান দিতে আসবেন না। ভাল না লাগ্লে এড়িয়ে চলুন, এটা আপনার জন্য না।
২|
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩১
তানজির আহ্মাদ তুহিন বলেছেন: ধন্যবাদ। আপনার মূল্যবান মতামতের প্রেক্ষিতে ছবিটি পরিবর্তন করা হয়েছে।
৩|
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
ডরোথী সুমী বলেছেন: ঠিকই বলেছেন। তবে এক ছাদের নীচে দুটি প্রাণী সারাজীবন ঝগড়া করে কী লাভ! আবার বিয়ে করে লাভ নেই তবে মানসিক শান্তির জন্য আলাদা থাকাই মনে হয় ভাল। ঠিক জানিনা। ভাল থাকুন।
৪|
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫২
ভোরের বাতাস বলেছেন: "অলিখিত ভাবে তৈরি হবে শিক্ষিত ও ভদ্রতার মুখোশ পরা আধুনিক প্লে বয় এবং প্লে গার্ল।"
"প্রেম করা দোষের কিছু নয় করুন কিন্তু সৎ থাকুন নিজের ভালবাসার প্রতি... সারাজীবন"
এই দুইটা বাক্য মনে রাখলেই কিন্তু ৯০% সমস্যা সমাধান হয়ে যায়।
৫|
২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
তানজির আহ্মাদ তুহিন বলেছেন: ডরোথী সুমীঃ আমরা মানি আর নাই মানি। সব কিছুর মূলে রয়েছে বিশ্বাস এবং পবিত্রতা। বিয়ে করার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আমাদের শান্তি আমরা নষ্ট করে ফেল্লে কাকে আর দোষ দিবেন? একটা সময় যে নষ্ট সমাজের কথা বলে নিজেকে আড়াল করে নিবেন, সেই সমাজই আপনাকে তিলে তিলে কষ্ট দেবে। আসুন এর চেয়ে সচেতন হই, অন্যকে সচেতন করি।
৬|
২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:২০
শেখ মফিজ বলেছেন: আমরা বেশির ভাগ পুরুষরা মনে করি, সংসারে আমার মতামতটাই আসল, স্ত্রীর মতামতের অধিকারটুকুও স্বীকার করি না ।মেয়েদের কিছু স্বাধীনতার দরকার, সে বাবা মা বা আত্মীয় স্বজনের বাড়ী যাওয়ার জন্যও স্বামী, শ্বশুর/ শ্বাশুরীর অনুমতির অপেক্ষা করতে হয় । এ রকম ব্যাক্তিগত অনেক ব্যাপারে সব সময় অনুমতি না নিয়ে করলে সংসারে অশান্তি আসছে । বেশীর ভাগ ক্ষেত্রে এসব সাধারণ ঘটনাই বিষাক্ত করে তোলে সব কিছূ । অপরদিকে মেয়েদের কিছু দোষ থাকে, যা মা বাবা বললে কিছু না, শ্বশুর/ শ্বাশুরী বললে অনেক কিছু ।
মোদ্দা কথা সহনশীলতা নাই বলে এ অবস্হা ।অনেক মেয়ে মাথা নিচু করে সব কিছু মেনে নেয় । আর যারা পারে না তারা .......
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬
bakta বলেছেন: নোংরা কদর্য ছবিটা দিয়ে আরো অশান্তি আনা হলো। এটা না দিলেই কি হতো না ?