| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

বর্তমানে যে যাই বলুক না কেন, আমরা সাধারন জনগণ ভাল নেই। চারিদিকে একটা খাই খাই পরিস্তিতি বিরাজ করছে। এটা কেউ মানতে না চাইলেও যে ক্ষতিগ্রস্থ সে বুঝে। ইদানিং ফেসবুক সহ সকল পাব্লিক নেটওয়ার্ক গুলতে রাজনৈতিক দল গুলোর কার্যক্রম লক্ষ্য করার মত। এক দল আরেক দলের বিপক্ষে পোস্ট এবং হেয় করা মন্তব্য ছাড়া আর কিছু পেলাম না আমি। অবশ্য সত্যি কথা এই যে, যেখানে রাজনীতি করতে ঢুকতে হলে কয়েকটা খুন করে নিজের টি আর পি (!) বাড়িয়ে দলের দৃষ্টি আকর্ষণ করে বেশি সুবিধা ওয়ালা দলে ঢুকতে হয়, সেখানে মানবতা, দেশপ্রেম বা সুস্থ ভাবে দেশ পরিচালনার আশা করা আমাদের মত আমজনতার তকদীরে নাই। একজন খুনি বা পাওয়ার খাটিয়ে উপরে উঠা মানুষের কাছে এই দেশ বা এই দেশের মানুষ কি ও বা আশা করতে পারে? যে জাতিতে যোগ্যতার মূল্যায়ন ও অপরাধের বিচার নেই, সেই জাতী আর যাই হোক কখনই শান্তি পাবে না।
যাই হোক, যে কারনে আজ এই লেখা। ফেসবুকে আমাদের দেশের প্রধান দুই দলের বহু পেজ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি লাইক যে পেজে, সেই দুটি পেজে লাইক দিলাম। পোস্ট গুলো ভাল করে দেখলাম। একই জিনিসের ঢিল মারামারি দুই পেজেই। অতঃপর আমি সিদ্ধান্ত নিলাম দুই পেজেই আমার মনের একটা কথা লিখব এবং দেখব কি ঘটে। অবশেষে যা ঘটল-
ঘটনা-১ : "বি অ্যান পি - এর পেজে গিয়ে লিখলাম আপনারা যখন শেষবার ক্ষমতায় ছিলেন তখন লুটপাট করে সব খেয়ে ফেলসেন, তাই আমরা বাধ্য হয়েছিলাম, তাই আগেরবার আওয়ামী লীগ - কে ভোট দিয়েছি। তার আগের বার ও আপনারা একই কাজ করেছিলেন, তা হলে আগামী ইলেকশান বা কি করে আপনাদের আবার ভোট বা সাপোর্ট দেই?"
ফলাফলঃ আমাকে গালি গালাজ করে ভয় দেখিয়ে ব্লক করে দিল।
ঘটনা-২: আওয়ামী লীগ - এর পেজে গিয়ে লিখেছিলাম আপনারা এখন ক্ষমতায় আছেন। কিন্তু আমরা সাধারন জনগন ভাল নেই। বি অ্যান পি তখন লুটপাট করে সব খেয়ে ফেলসে, তাই আপনাদের ভোট দিয়েছিলাম। এখন আপনারা ও সব লুটপাট করে খেয়ে ফেলছেন। আমাদের অধিকার আর অধিকারের জায়গায় নাই। সব যারা আওয়ামীলীগ করে তাদের দখলে। তা হলে আগামী ইলেকশানে (এই বার তো ভোট দিতেই দেন নাই) কি করে আপনাদের আবার ভোট দেই?"
ফলাফলঃ আমাকে গালি গালাজ করে ভয় দেখিয়ে ব্লক করে দিল।
শিক্ষাঃ এই দেশের গনতন্ত্র সাধারন মানুষের সত্য কথা বলার অধিকার দেয় না। এই দেশের গণতন্ত্র শুধু এই দেশের নেতা নেত্রি আর তার চামচাদের টাকা ছাপানোর মেশিন মাত্র। আমরা জনগন গিনিপিগ। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, জনগণ পকেট ভরানোর উৎস। (প্রমানিত)
-----------------------------------------------------------------------
দৃষ্টি আকর্ষণঃ এই লেখাটি আমার মনের রাজনীতি নিয়ে ভাবনা এবং একটি সত্য ঘটনার প্রতিফলন মাত্র। বেক্তিগত বা দলগত ভাবে না নেয়ার আহ্বান রইল।
©somewhere in net ltd.