নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বনে ফিরে যেতে চাই

ইট-পাথরের এই নগরী ছেড়ে, সমাজের সব পংকিলতাকে পেছনে ফেলে, প্রকৃতির খুব কাছে, দূর দিগন্তে ডানা মেলে উড়তে চাই

নীলকণ্ঠী

মুক্ত আকাশে ডানা মেলে উড়তে চা্ই।

নীলকণ্ঠী › বিস্তারিত পোস্টঃ

সব আপুদের প্রতি: আমি আসছি শাহবাগ প্রজন্ম চত্ত্বরে, আপনি আসছেন তো?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭

সব আপুদের প্রতি: আমি আসছি শাহবাগ প্রজন্ম চত্ত্বরে, আপনি আসছেন তো?



আজ শাহবাগে আন্দোলনের চার দিন হতে চললো, আমাদের ভাইয়েরা এই কদিন রাজপথ মাতিয়ে রেখেছে। কিন্তু আমার কথা হল, ১৯৭১ এ যেখানে আমাদের মায়েদের অনেক অংশগ্রহন ছিল, সেখানে আজ ২০১৩ তে এসে আমরা মেয়েরা এইদিক থেকে এত পিছিয়ে কেন?



জানি, মেয়েদের ব্যাপারে মা-বাবা একটু বেশি চিন্তা করে, কিন্তু আমরা কি আজকের দিনটা ওনাদের বোঝাতে পারিনা? আমরা কি পারিনা একদিন দেশের জন্য একটু কষ্ট করতে?



চলুন আজকের দিনটা আমরা দেশের জন্য দেই, পারলে আমার মত মা-বাবাকেও সংগে করে নিয়ে আসুন। আর যারা একদমই পারবেন না, তারা অন্তত পরিবারের অন্যদের উতসাহিত করুন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪১

নাসিফ নীরব বলেছেন: ভালো লাগলো কথাগুলা, কিছুক্ষন আগে আমার নানা বললো। তুই যখন শাহবাগে যাবি তখন আমাকে নিয়ে যাস।
এইতো সময় সবাই একসাথে সংগ্রাম করার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

নীলকণ্ঠী বলেছেন: নানাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন, এই না হলে আমাদের নানা!!!

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৪

রাফা বলেছেন: এই হোচ্ছে আমার মা/বোনদের কথা।

আপনাকে স্যালুট।

ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

নীলকণ্ঠী বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

যোগী বলেছেন: যান সেখানে লাকী আক্তার সহ ১০ জন অগ্নিকন্যাদের পাবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

নীলকণ্ঠী বলেছেন: হ্যা, ওনাদের কথা অনেক শুনছি দুই দিন ধরে, আজ দেখেও আসব।

স্যালুট ওনাদের।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: শাহবাগে লাকী আক্তার সহ ১০ জন অগ্নিকন্যাদের সবসময় পাবেন। সবাই আছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২

নীলকণ্ঠী বলেছেন: হ্যা, ওনাদের কথা অনেক শুনছি দুই দিন ধরে, আজ দেখেও আসব।

স্যালুট ওনাদের।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

তন্ময়০১৩ বলেছেন: এই দেশ আমাদের সবার তাই এই দেশের ময়লা আবর্জনা গুলো আমাদেরই পরিষ্কার করতে হবে।

এখনই সময়।

প্লিজ সবাইকে নিয়ে চলে আসুন।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

বিডি ফুল বলেছেন:

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

মো জহিরুল ইসলাম বলেছেন: Click This Link ভাল লাগলে শেয়ার করেন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

নীলকণ্ঠী বলেছেন: ঘুরে আসলাম লিংক।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

নীলকণ্ঠী বলেছেন: ধন্যবাদ

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লাকী আক্তার কে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

নীলকণ্ঠী বলেছেন: অগ্নিকন্যাদের একজন। ইতিমধ্যেই টিভিতে দেখানো হয়েছে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

হাসান রেজভী বলেছেন: ভালো লাগলো কথাগুলা ........ স্বাগতম আপনাকে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

নীলকণ্ঠী বলেছেন: ধন্যবাদ

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

রেজোওয়ানা বলেছেন: আপনার আবেগপূর্ন কথা ভাল লাগলো!

তবে মেয়েরা মোটেও পিছিয়ে নেই, প্রচুর এবং প্রচুর মেয়েদের পাবেন আপনি!

আর আমরা ব্লগাররা তো আছিই, আমাদের পাবেন যাদুঘরের সামনের জায়গায়!
চলে আসুন, দেখা হয়ে যাবে.....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

নীলকণ্ঠী বলেছেন: মেয়েরা আছে আপু, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরও বেশি অংশগ্রহন দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.