| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক যিনি সম্পূর্ণ অসামরিক ব্যক্তি হয়েও সাফল্যের সঙ্গে পাকিস্তানী সশস্ত্র বাহিনীর বিরূদ্ধে লড়াই করেছেন এবং ভারতীয় বাহিনীর সাহায্য ব্যতিরেকেই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। তাঁর পূর্ণ নাম আব্দুল কাদের সিদ্দিকী। অসম সাহসিকতার জন্য তাঁকে বঙ্গবীর উপাধি দেয়া হয়েছে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় তাঁকে 'বাঘা কাদের' নামে অভিহিত করা হতো। তাঁর নেতৃত্বে কাদেরিয়া বাহিনী গঠিত ও পরিচালিত হয়েছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৫ সালে যখন তাঁর বয়স মাত্র ২৮, তাঁকে টাঙ্গাইলএর জেলা গর্ভণর নিয়োগ করা হয়েছিল।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিব সপরিবার নিহত হলে এর প্রতিবাদে কাদের সিদ্দিকী ভারত গমন করেন এবং সীমান্তে অভিযান পরিচালনা করতে থাকেন।
গুটি কয়েক ভণ্ডের " কাদের সিদ্দিকী "কে "রাজাকার !" বলার প্রেক্ষিতে আমার এই পোস্ট টা । সবার উদ্দেশে ওনার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আলোচনা/ সমালোচনা করুন , দয়া করে রাজাকার বলে মুক্তিযোদ্ধাদের খাটো করবেন না ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
ঋণাত্মক সুমন বলেছেন: গুণীর গুনের সম্মান না করতে পারা আমাদের অনেক বড় বারথতা
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: ওনার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আলোচনা/ সমালোচনা করুন , দয়া করে রাজাকার বলে মুক্তিযোদ্ধাদের খাটো করবেন না ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
ঋণাত্মক সুমন বলেছেন: ![]()
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫
ইসপাত কঠিন বলেছেন: আমি যতটুকু জানি দুর্ধর্ষ বাঘা কাদের কিন্তু সম্পূর্ণ অসামরিক ব্যক্তি নন। তিনি কিন্তু তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর নেওয়া একজন নন কমিশন্ড অফিসার।
উনি একজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁকে রাজাকার বলে গালি দেওয়া কোন মুক্তিযোদ্ধার কাজ হতে পারে না। বরং তারা সুযোগযোদ্ধা যারা খালি সুজোগ-সুবিধা খোঁজে।
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
ঋণাত্মক সুমন বলেছেন: ''বরং তারা সুযোগযোদ্ধা যারা খালি সুজোগ-সুবিধা খোঁজে'' (y)
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এসব বিতর্ক রাজাকারদের সুযোগ করে দিচ্ছে, আপনারা সচেতন হোন, সতর্ক থাকুন।