| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভ চার্জ
তোমারেই যেন ভালবাসিয়াছি, শত রুপে শতবার....শত বর্ষ ধরে
অদ্ভূত কোন মোহের মায়ায় জড়িয়ে পরেছি । টুথব্রাশ থেকে শুরু করে টুথপিক পর্যন্ত সবকিছু তেই পরিবর্তন ফীল করতে হচ্ছে দিনদিন। ইচ্ছা করতেসে সারাদিন কিবোর্ড বা খাতা কলম হাতে লিখি, কিন্তু পারছি না ।কোথাও একটা বড় রকমের বিশৃংখলা হয়েছে, বিগব্যাং হয়েছে, কোন একটা জায়গায় সুবিশাল ব্ল্যাক হোল তৈরি হয়েছে । ব্ল্যাক হোল সবকিছু গ্রাস করে নিচ্ছে ,কিন্তু এই গ্রাস হওয়াতেই আনন্দ অনুভূত হচ্ছে । জিনিসটা ইন্টারেস্টিং ।
এরকম শুন্যতায় পরলে বোকা মানুষ বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধীমান বলদ থেকে বলদতর হয়ে যায়
আমি কি হয়েছি আমিও এখনো ঠাওর করতে পারিনাই । তবে এটা বুঝতেসি হার্ট এর ৪ টা প্রকোষ্ঠের মাত্র তিনটাই এতদিন ইউজ হয়েছে ।একটা প্রকোষ্ঠ বাকি ছিল, সেটা এই জায়গা টা নিয়ে নিয়েছে । সম্ভবত বাম অলিন্দ বরাবর
। এটা যখন বিজি থাকে, তখন ব্লাড সার্কুলেশন এ ভালরকম হেল্প করে । তখন এর অস্তিত্ব টের পাওয়া যায়না। ঐ সময় টা খুব বেশিই ভাল যায়। সুখে থাকলে শুন্যতা বোঝা যাবেনা, এটাই স্বাভাবিক
কিন্তু যখন থাকেনা, যখন খুজে পাওয়া যায়না, যখন হাতড়িয়ে না থাকা শুন্যতার গভীরতা মাপতে যাই, তখন বোঝা যায় আসলে থাকা এবং না থাকার পার্থক্য টা কোথায় । নিজেকে তখন মহেশ গল্পের ঘাসবিহীন গরুর মত লাগে
প্লেটো বলেছেন-"প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে" । সম্ভবত উনিও এক ই জিনিস ফীল করতেন , নাহলে এই বানী দেওয়ার কথা না
তবে পরশে থাকাকালীন এর প্রভাব টা পরেনা নিজের উপর, প্রভাব টা ভালমতো তখন ই পরে যখন শুন্যতা চলে আসে কিছুটা । তখন লিখতে ইচ্ছা করে । হাজার হাজার লাইন লিখতে ইচ্ছা করে, শত শত কাহীনি মাথায় ঘুরপাক খায়
মাইলের পর মাইল দৌড়াতে ইচ্ছা করে
শুধু একটা জিনিসের অভাবে ,শুধু একজন মানুষের অনুভূতি ।
প্রেম করে মানুষ যত না কবিতা লিখেছে, তার চেয়েও বেশি লিখেছে বিরহে
জিনিসটা এভাবেই চলে আসে। যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। এটা কোন এক মনীষীর উক্তি । যখন বের হয়ে আসে তখন বোঝা না গেলেও, বোঝা যায় যখন শূন্যতা চলে আসে ।
তবে 'ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে'
-- জন হে
আশার বানীগুলোর মধ্যে এটাই সর্বোত্তম । জোয়ার আবার আসবে । অলিন্দে রক্ত সঞ্চালন আবার স্বাভাবিক হবে ,আবার ও কীবোর্ড এ ঝড় উঠবে, আশা রাখতে দোষের কিছু নাই....
©somewhere in net ltd.