নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের সাথে চলমান , না আমি চলমান না আমি নিশ্চুপ

র্নিবাক

র্নিবাক › বিস্তারিত পোস্টঃ

অফার

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২

আমি আসলে একজন ঘুম পাগল একজন মানুষ । কিন্তু হঠাৎ করেই কেন জানি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম । কেন যেন বিষণ্ণ মনে হচ্ছে আমাকে । এর কারণ আমি জানি না । দেখলাম আমার চোখ গুলো লাল , মাথার চুল গুলো এলোমেলো । এমনেতেই সকাল বেলা ঘুম থেকে উঠলে এ অবস্থা হয় কিন্তু আজকে আসলেই অন্য রকম লাগছে । যাই হোক বাথরুম থেকে ফ্রেশ হয়ে চা নিয়ে বারান্দায় বসে পেপারটা খুললাম । নিজেকে খুব আনমনা লাগছে । সকাল বেলার কুসুম বাতাস এসে গায়ে লাগছে । প্রকৃতির রূপটাও চমৎকার । কিন্তু এগুলো যেন মনকে প্রফুল্ল করতে পারছে না । বারান্দায় লাগানো গোলাপ গাছে ফুল ফুটেছে । দেখতে ভালো লাগছে , সুন্দর গন্ধ ও ছড়াচ্ছে । পাতাবাহার গাছটি যেন আপন মনে জানালার গ্রিলটাকে আটকে ধরে রেখেছে । এদিক দিয়ে চা ও ঠাণ্ডা হয়ে গেছে কিন্তু আমি আনমনা । কি যেন মনে করে পত্রিকায় চোখ বুলালাম । পত্রিকা ও যেন মনে আরও বিষন্ন করে দিল । প্রতিদিন একই কাহিনী । সরকারী ও বিরোধী দলের প্যাচাল । মাঝখান দিয়ে অন্য দল উঁকি মারে । দুই একটা উল্লেখযোগ্য খবর থাকলেও ওদের ভিড়ে হারিয়ে যায় । আর খেলার পাতা , ও বিনোদন জগতের পেজ কখনো পড়তে ইচ্ছা হয় না । আজকাল পত্রিকার মধ্যে খবরের চেয়ে বিজ্ঞাপন বেশি । এ যেন টাকা খরচ করে বিজ্ঞাপনের কাগজ কেনার মত অবস্থা । কি আর করব , কিছুই ভালো লাগছে না তাই খবর পড়া বাদ দিয়ে বিজ্ঞাপন পড়তে শুরু করলাম । হটাৎ করেই বড় অক্ষরে লেখা দেখলাম " অফার " । ভাবলাম কোন কিছুতে মনে হয় ছাড় দিয়েছে , তাই মনোযোগ সহকারে পড়তে শুরু করলাম । সেখানে লেখা

অফার অফার অফার

" মফিজের একটি পচা সাবান কিনলেই তার সাথে ফ্রি পাবেন আরও একটি সাবান ।

এক টিকিটে দুই , মফিজের পচা সাবান কিনে এবার কাপড় ধুই ।

এই বিজ্ঞাপন দেখে আমারতো হাসতে হাসতে বুক ব্যাথা উঠে গেলো । অবশ্য এরকম হাস্যকর বিজ্ঞাপন দেখলে কেইবা না হেসে পারে । পচা সাবান , তার আবার বিজ্ঞাপন । তাও একটা কিনলে আরেকটা ফ্রি ।

অফার শব্দটা আমাদের অতি বহুল পরিচিত একটা শব্দ এবং ব্যবহারও অনেক বেশি । সামান্য সবজির দোকান থেকে শুরু করে নামি দামি ব্রান্ড এর দোকান সবখানেই চলে এর ব্যবহার । সাধারনত দোকানের কিংবা ব্যবসায়ীরা অফার দেন তাদের পণ্যটাকে পরিচিত করার জন্য । আর আমাদের দেশের লোকেরা এই অফারকে লোভনীয় মনে করে হুমড়ি খেয়ে পরে । আর এটাকেই আমাদের দেশের ব্যবসায়ীরা অফারকেই তাদের ব্যবসার একটা অংশ মনে করে । কম দামের জিনিস বেশি দাম হাকিয়ে অফারের মাধ্যমে ছাড় দিয়ে ভালোই লুভ তুলে নেয় । এক্ষেত্রে মোবাইল সিম কোম্পানি গুলো ভালোই কাজ করছে । আজ এই অফারতো কাল ঐ অফার । কে কত বেশি অফার দিতে পারে এই চিন্তায় ব্যস্ত । তাদের অফারের জ্বালায় মোবাইল চালানই দায় হয়ে গিয়েছে । প্রতিদিন কোম্পানি থেকে ফোন আসবে , আর বিভিন্ন অফারের প্রস্তাব দিবে । একদিন এক বন্ধুর মনিব্যাগে অনেক গুলা সিম দেখলাম । ' করে এত সিম দিয়ে কি করিস ? বন্ধু কইল 'কয়েকদিন পর পরই তো অফার আসে বন্ধ সিম রিচারজ করলে ১০০% , ২০০% , ৩০০% বোনাস । যার কাছে এতটি সিম থাকে ওই বুঝে এর কি উপকারিতা । ' হ বন্ধু বুঝলাম এই অফারের দুনিয়ায় অফারের লোভে তুই ও একজন অফার প্রেমি ।

কয়েকমাস আগে একটি দোকানে গিয়েছিলাম পাঞ্জাবী কিনতে । একটা পাঞ্জাবী দেখলাম ১২০০ টাকা কিন্তু তেমন ভালো মানের মনে হল না তাই আর নিলাম না । গতসপ্তাহে ঐ রাস্তা দিয়ে আসার সময় দেখলাম দোকানে লেখা অফার । যেহেতু স্বভাবে বাঙ্গালী তাই অফার লেখা দেখে আমিও ঢুকলাম । দোকানে লেখা সব কিছুতেই ৩০% ছাড় । ঢুকার সাথে সাথেই সেই পাঞ্জাবিটা চকখে পরল , তাতে লেখা ৩০% ছাড় সহ ১২০০ টাকা ।তখন বুঝলাম এই অফার কোন ধরনের অফার । আসলেই দেশটা ব্যবসায়িক অফারে ভরপুর ।

আমাদের দেশের রাজনীতি সবসময়ই অফারে ভরপুর ।থাকে সবসময়ই লোভনীয় প্রস্তাব । এই দল থেকে ওই দল , ওই দল থেকে এই দলে আসলে থাকে বিভিন্ন লোভনীয় পদের অফার । তারা রাজনীতি করে তাদের জন্য , পদের জন্য , ক্ষমতার জন্য কিন্তু দেশের জন্য কেউই না । স্বাধীনতার ৪২ বছর পরও আমাদের এই দেশ এত পিছিয়ে পড়ে থাকত না , যদি এই অফারের রাজনীতি না থাকত ।

আসলে আমরা বাস করছি অফারের জগতে । সবাই যে যার কাজে , নিজের ধান্দায় ব্যস্ত । ছুটছে অফারের পিছনে । বিভিন্ন রকম অফার । মনে শুধু একটাই গান বাজছে আজ

' হে দেখো দেখো দেখোরে অফারের বাহার

কত অফারের বাহার । '

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.