| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার মন বড় বিষন্ন
ক’দিন ধরেই আনমনা হয়ে আছি,
বুঝিনা আমি যেন কেমন হয়ে গেছি।
তোমার স্মৃতি গুলো ভিষন যন্ত্রনা দেয়
নিজেকে হারিয়ে ফেলি মৃত্যুর কাছাকাছি,
বুঝিনা হঠাৎ আমি কেমন হয়ে গেছি।
পথের মাঝে পথ খুঁজি আমি
পথেই কুঁড়াই হাসি,
ভাবনা শুধু হঠাৎ কেন এমন হয়ে গেছি।
মায়াবী স্বপ্নবিহীন দু’চোখ আমার
আঁখি জলে বুক ভাসি,
বুঝিনা কেনযে হঠাৎ আমি এমন হয়ে গেছি।
তোমার ও হিয়া এখন শুষ্ক মরু প্রান্তর
কখনো বা সুগভীর জলরাশি,
জানতে চেওনা প্লিজ কেনযে আমি এমন হয়ে গেছি।
মন ভাল নেই তাই মনমরা হয়ে আছি।
©somewhere in net ltd.