নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরব টিউনারের ব্লগ

নিরব টিউনার

যেদিন আমি থাকবোনা। হারিয়ে যাব বহুদুর। সেদিন তুমি থেকো আমার পাশে।

নিরব টিউনার › বিস্তারিত পোস্টঃ

শেষ লেখা (কবিতা)

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৬

এ আমার শেষ লেখা

হয়তো তুমি পড়বে না জানি,

তবুও কেন যে লিখে যাই আমি

আবেগের কথা খানি।

ঐ মাধুরী মিশানো রাতে, যখন আসবে

ফোটাতে এফুল বাগে;

না হয় গোপনে একটু আভাস

আমায় জানিও আগে।

দূরে দূরে আমি রয়েছি সরিয়া;

শুধুই তোমাকে হারাব বলিয়া,

গোপনে গোপনে তোমাকে দেখিয়া

নিরবে গিয়াছি চলিয়া।

অলির আগমনে ফুলেরা সুরভী ছড়ায়

ধরনী শোভিত হয় তোমার সৃষ্টিতে,

আমি পুরাতন সব নতুন দেখি

কেন যে এ দৃষ্টিতে।

নীরব নিথর মেঘলা আঁধার রজনী,

জেগে আছে ই-বা কজনই।

জেগে নেই কেউ শুধু আমি আর তুমি,

এত কাছে তবু যেন ধূধূ মরু ভূমি।

অপরূপ সৃষ্টি তোমার দৃষ্টিতে মোর

তুমি অন্য কাহারো নয়,

তথাপি কেন যে, কাটেছে না মোর

দ্বিধা, ভয়, সংশয়।

শেষের কবিতার শেষ লেখা টুকু

পারবেকি খুলিতে তোমার দ্বার

তোমাকে বিহনে ঘুচবেনা কভু

এ হিয়ার নিঝুম অন্ধকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.