নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঃঃঃ এপোলো ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ

নীল ফিউজিটিভ

কবিতা পড়তে আর লিখতে ভালোবাসি।

নীল ফিউজিটিভ › বিস্তারিত পোস্টঃ

ঃঃঃ শেষ বিকেলের ভালোবাসা ঃঃঃ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪২

শেষ বিকেলের ভালোবাসা দিয়েছিলাম তোমাকে আমি

এখন শূন্য হৃদয়ে নীরস মালঞ্চে শয্যা পেতেছি

এখন আমার সাথী ভাবনা আর নিকষ আঁধার

যেন প্রেমোন্মাদনায় মেতেছি অনন্ত কালের।



এখনো রাত কাটে আমার নির্ঘুমে

দূর নীল আকাশের নীচে তারাগুলো গুণে গুণে,

কখনো খোলা জানালায় দু'হাত বাড়িয়ে তুলে নেই

মুঠো মুঠো জোছনা, তোমারই জন্যে।

কখনো বা সাদা মেঘের ভেলায় চড়ে

পারি দেই স্বপ্ন পুরী, তোমাকে সাথী করে।



চলে গেছো তুমি দূরে, বহু দূরে

তবুও যেন রয়েছ হৃদয়ের কাছাকাছি,

শেষ বিকেলের সেই ভালোবাসার গান

এখনো বাজে আমার হৃদয়ে কান্নার সুরে।



আজো রোজ শনিবার, রজনীগন্ধার ফুলের সুবাস

আমাকে কাছে টানে, কিংবা আধ ফোঁটা গোলাপ নিয়ে

আজো আমি পথ চেয়ে থাকি তোমার ফেরার অপেক্ষাতে

তুমি আসবে, দুরু দুরু বুকে, মৃদু পায়ে।

শেষ বিকেলের ভালোবাসায় ভরা দু'হাত রেখেছি বাড়িয়ে

তুমি আসবে ফিরে, সব কিছু ভুলে, নব সাঁজে।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫০

জালিস মাহমুদ বলেছেন: :) :) :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২২

নীল ফিউজিটিভ বলেছেন: :):):)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৩

সৈয়দ নাসির আহমেদ বলেছেন: আমা হতে অনেক দূরে চলে গেছো তুমি
তবুও যেন রয়েছ হৃদয়ের কাছাকাছি,
শেষ বিকেলের সেই ভালোবাসার গান
এখনো বাজে আমার হৃদয়ে কান্নার সুরে।

সুন্দর বলেছেন, ভালো লাগল।
ভালো থাকুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৩

নীল ফিউজিটিভ বলেছেন: ধন্যবাদ নাসির ভাই...:)

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০১

শিশিরের শব্দ বলেছেন: Darun kobita :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৪

নীল ফিউজিটিভ বলেছেন: অনে্ক ধন্যবাদ শিশিরের শব্দ...:)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজো রোজ শনিবার, রজনীগন্ধার ফুলের সুবাস
আমাকে কাছে টানে, কিংবা আধ ফোঁটা গোলাপ নিয়ে
আজো আমি পথ চেয়ে থাকি তোমার ফেরার অপেক্ষাতে
তুমি আসবে, দুরু দুরু বুকে, মৃদু পায়ে।


যে যায় সে আর কখনো আসেনা: কিন্তু কবির হৃদয় কি বলে................ এই অনন্তকালের সমাধি আর হলনা, পথ চেয়ে থাকা ভীরু প্রেমের গল্প আর শীতের রাতের জোস্নার কাব্য........... হা - হা - হা । অনেক সুন্দর হয়েছে -----------------

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৩

নীল ফিউজিটিভ বলেছেন: হুম...মন্দ বলনি...:)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৭

ভিয়েনাস বলেছেন: চলে গেছো তুমি দূরে, বহু দূরে
তবুও যেন রয়েছ হৃদয়ের কাছাকাছি,
শেষ বিকেলের সেই ভালোবাসার গান
এখনো বাজে আমার হৃদয়ে কান্নার সুরে।

বিরহী কবিতায় ভালো লাগা রইলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩১

নীল ফিউজিটিভ বলেছেন: থ্যাংকস ভিয়েনাস...:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.