| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো বিস্মৃতিরা হানা দেয় মধ্যরাতে। জানলার কাঁচ স্পর্শ করে যায় শীতের শেষ রাতের বাতাস। ঠিক দুই জন্ম পূর্বে, এইরকম শীতের শেষ রাত কিংবা বসন্তের প্রথম সকালে স্পর্শ করেছিলাম সেই পরম আরাধ্য তোমার আত্মা। দীর্ঘ বিরতির পর ভ্রমর যেমন বসন্তের আকুল অপেক্ষায় থাকে ঠিক তেমনই। অথচ তোমার অনন্ত অন্তর্ধান পরে শুধুই হেঁটেছি। খুঁজে খুঁজে ফিরে ঘুরেছি। কখনও খাসিয়া-জয়ন্তিকা পর্বত থেকে হিন্দুকুশ পর্যন্ত। সিংহল সমুদ্র তীরের জোছনায় অনুভব করেছি তোমার উপস্থিতি। তোমার পায়ের ছাপ অনুসরণ করে হেঁটে গিয়েছি হিম শীতল হিমালয়ে। বিশ্বাস কর প্রিয়তমা তোমার স্মৃতির উষ্ণতা অনুভব করেছি শুধুই। কোন এক অদৃশ্য চাদর ঢেকে দিয়েছিল আমার শরীর। গৌতম বুদ্ধ যে অশ্বত্থ গাছের নীচে বসে ধ্যান করতেন সেই গাছের গায়ে লিখে এসেছি তোমার নাম। একটুও হাত কাঁপেনি। পবিত্র নগরীতে বসে প্রার্থনায় বসে কেবল তোমাকেই স্মরণ করেছি।
সুসময় ফিরে আসে না হয়ত সবার, সবকিছুর।
জানা নেই কবে ফিরে যেতে পারব তোমার আলো ঝলমলে নগরীর দরজায়।
না ফেরা পাখিটিও হয়তো অভিমান করে বসে আছে কোন দূর দিগন্তে। আর কিছুই নয়, তোমার স্মৃতির উপস্থিতিই আমার একমাত্র অবলম্বন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭
আহমদ আফজাল বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৮
আহমদ আফজাল বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ।
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬
মা.হাসান বলেছেন: আপনি কবিতা লিখেন না কেনো? -
বহুত হিট হবে, ফাটাফাটি হবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২০
আহমদ আফজাল বলেছেন: বাঁশ দিলেন না উৎসাহ দিলেন বুঝলাম না । আসলে আমি লিখতে পারি না । জোর করে অখাদ্য কুখাদ্য প্রসব করার কোন মানে নাই । ধন্যবাদ ।
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৪
নেওয়াজ আলি বলেছেন: দারুণ
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২১
আহমদ আফজাল বলেছেন: ধন্যবাদ ।
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: আহমদ আফজাল,
সুন্দর মুক্তগদ্য।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২২
আহমদ আফজাল বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: বুদ্ধ জ্ঞানী লোক।