নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন পড়ে রয় তোরই কাছে...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

নীলতারা

নিশিদিন আমি যেনো কার আশায় আশায় থাকি...

নীলতারা › বিস্তারিত পোস্টঃ

ঢাকার সেরা প্রাইভেট ভার্সিটি কোনটা?

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫২

পাবলিকে অনেকগুলো পরীক্ষা দিলাম। কিন্তু পারা গেলোনা! :((



কী আর করা প্রাইভেটেই ভর্তি হতে হবে এখন। কিন্তু ঢাকার সেরা প্রাইভেট কোনটা, তা আমি জানিনা। সেরা বলতে- খরচটা যাতে মধ্যবিত্তের হাতের নাগালেই থাকে আবার পড়াশোনার মানটাও যাতে ভালো হয়।



নর্থ সাউথ ভালো কিন্তু খরচটা একটু বেশিই। এইটা সম্পর্কে একটু আধটু জানি। অন্য কোনোটা সম্পর্কে তেমন জানাশোনা নেই। আপনাদের কারো যদি জানাশোনা থাকে, প্লিজ আমাকে জানিয়ে যান...



গণযোগাযোগ ও সাংবাদিকতা আমার প্রথম পছন্দ। তা ছাড়া মিডিয়াতে কাজ করা যাবে এরকম যে কোনো সাবজেক্ট। আর আমি আর্টসের ছাত্র, সুতরাং যে ভার্সিটিতে আর্টসের ভালো সাবজেক্ট আছে, সেই সাথে খরচটাও ওই হাতের নাগালে এমন ভার্সিটি সম্পর্কে জানালেই ভালো হবে...



প্লিজ একটু জানিয়ে যান...

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-৩

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০১

কালীদাস বলেছেন: এআইউবি দেখতে পারেন, তবে সাবজেক্ট আছে কিনা বলতে পারলামনা। খরচ NSU এর চেয়ে কম।

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৪

নীলতারা বলেছেন: ওটা কি! এআইউবি! মানে- AIOB? নাকি? একটু ক্লিয়ার ইংরেজি বর্ণে লেখেন।

২| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০৫

অজানা আমি বলেছেন: NSU, IUB, AIUB, EASTWEST and BRAC

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৫

নীলতারা বলেছেন: দেখি- কী অবস্থা...

৩| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১০

বিলাল বলেছেন: সামু ইউনিতে ভর্তি হইয়া যান। সর্ব বিষয়ে জানতে পারবেন। কোনো খরচাপাতির ঝামেলা নাই।
৩৬৫/৭/২৪ খোলা। :> :>

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:২৬

নীলতারা বলেছেন: গত বছরের অক্টোবর থেকে তো এই ভার্সিটিতেই আছি, নাকি? :> :>

৪| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৭

অমিত০৯৭ বলেছেন: ভালো প্রাইভেট ভার্সিটি মানে কাঁঠালের আমসত্ত্ব । বাট টাকা থাকলে আর ফ্রি / ফাউ ডিগ্রি নিতে চাইলে প্রাইভেটের বিকল্প নাই।

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২২

নীলতারা বলেছেন: কী আর করবো ভাই... কুল কিনারা তো হারাইফালাইছি। এসএসসি ও ইন্টারে আমার পয়েন্ট ৪.৭৫ করে। তবুও পাবলিকে কাজ হইলো না। পরীক্ষাও ভালো হইছিলো... বাট... হইলো তো না... :((

৫| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৯

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: আপনার আরো পরিশ্রম করে কোন পাবলিক ভার্সিটিতে চান্স নেয়া উচিৎ ছিল। ঐ প্রাইভেটওয়ালাদের আমি খুব কাছ থেকে চিনি... শালারা টাকা ছাড়া কিছুই বুঝে না।

আর একান্তই নিরুপায় হলে ভালো দেখে এবং প্রাইভেটে যেসব স্টুডেন্ট পড়ছে, তাদের মত নিয়ে কোন একটাতে ভর্তি হোন।

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৩

নীলতারা বলেছেন: তানভীর ভাই,
আপনি ঠিকই বলেছেন। আরো একটু বেশি পরিশ্রম করা উচিৎ ছিলো। কিন্তু এখন কী করার আছে...

৬| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আর্টসের জন্য কোনটা ভালো জানিনা ছুটুভাই...... ইঞ্জিনিয়ারিং হইলে হেল্পাইতে পারতাম...... :-B

বিলাল বলেছেন: সামু ইউনিতে ভর্তি হইয়া যান। সর্ব বিষয়ে জানতে পারবেন। কোনো খরচাপাতির ঝামেলা নাই।
৩৬৫/৭/২৪ খোলা। :> :>

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৪

নীলতারা বলেছেন: সামু গ্লোবাল ভার্সিটিতে তো আমি পুরান ছাত্রই... ধন্যবাদ।

৭| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮

অসমাপ্ত কবিতা বলেছেন: গণযোগাযোগ ও সাংবাদিকতা সাবজেক্ট টা বেশির ভাগ প্রাইভেট ইউনি অফার করে না। স্ট্যামফোর্ড এ খবর নেন , তবে খুব ভাল মানের না ।

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৬

নীলতারা বলেছেন: স্টামফোর্ডে গণযোগাযোগ ও সাংবাদিকতা নেই, তবে মিডিয়া স্টাডি বলে একটা সাবজেক্ট আছে। সেখানে সাংবাদিকতা আছে... আর স্টামফোর্ডের মানের ব্যপারে নীচে হাসান আল জাহিদ ভাইও তাই বললো- ভালো না।

৮| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫০

কাব্য বলেছেন: একটায় ভর্তি হইয়া গেলেই হইলো :|!

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৭

নীলতারা বলেছেন: হাহাহা... :>

৯| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

সাহোশি৬ বলেছেন: একটা ব্লগে একজন candidate জানতে চাইছে ডিগ্রী নেবার জন্য best private university কোনটা?

দেশ কোনদিকে যাচ্ছে তা এই পোস্ট দেখেই বোঝা যায়।

@ লেখক: কিছু মনে করো না ভাতিজা, তোমাকে personally কথাটা বলি নাই। তোমার কথা তো তোমার জেনারেশনকেই represent করে তাই না?

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৯

নীলতারা বলেছেন: কী করবো আঙ্কেল!!
পাবলিকে তো সিট নাই। জাবিতে বললাম- আমি বাড়ী থেকে গাছ কেটে সিট বানিয়ে নিবো। তবুও কাজ হইলো না। এ বছর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আর্টস থেকে মাত্র ১৮ জন নিবে। তো সেখানে কিভাবে কী করবো... বলেন...

১০| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১১

ওমর হাসান আল জাহিদ বলেছেন: যদি আপনি গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়তে অধিক আগ্রহী হয়ে থাকেন, তাহলে ULAB-এ খোঁজ নিয়ে দেখতে পারেন। এটি ধানমন্ডির ঝিগাতলায় সড়কে অবস্থিত। আমার জানামতে, এটি খুব ভালো বিশ্ববিদ্যালয়।

এছাড়া অন্যান্য বিষয় পড়তে চাইলে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, AIUB-র কথা চিন্তা করতে পারেন।

তবে, মনের ভুলেও স্টামফোর্ডের কথা চিন্তা করবেন না। আমার জানা মতে, এটি সবচেয়ে ফাউল প্রাইভেট ইউনিভার্সিটি।

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩

নীলতারা বলেছেন: ULAB কোনটা?
ইস্ট ওয়েস্ট আর AIUB তে তো খরচ অনেক বেশি। মধ্যবিত্তের সম্ভবই না। স্টামফোর্ডে আমার এক বন্ধুর ভাইয়া পড়ে তো, এ জন্যই ওটার দিকে একটু ঝোক আছে! ফাউল যেহেতু বললেন, সেহেতু দূরেই থাকার চেষ্টা করবো। দেখি- জেনে নেই ভালো করে... ধন্যবাদ।

১১| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৬

বোহেমিয়ান কথকতা বলেছেন: আর যেই জায়গায় ই যান brac এ যাইয়েন না :P

(ব্যক্তিগত মত,আমার জানা শোনায় পজিটিভ কিছু পাই নাই )

১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

নীলতারা বলেছেন: ব্যাকে তো যাবই না। ভুল করেও না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আর এই কথাটা বলার জন্য আপনাকে অন্তর থেকে একটা ধন্যবাদ...

১২| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩০

বিবর্তনবাদী বলেছেন: আপাতত না হয় ডিগ্রি ভর্তি হও। পয়সা বরবাদ কর না। তারপর কোন সংবাদপত্রে পার্টটাইম চাকরির চেষ্টা কর। তারপর ধিরে ধিরে নিজের রাস্তা বানিয়ে নাও।

আমি এই লাইনের সম্পর্কে তেমন কিছু জানি না। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস, ইচ্ছা থাকলে কেউ কোথাও আটকায় না।

১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২১

নীলতারা বলেছেন: ধন্যবাদ,
আপনার ব্যক্তিগত বিশ্বাসটা আমিও আমার ভিতরে লালন করি। আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

১৩| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫১

আলী আরাফাত শান্ত বলেছেন: ulab এর গন যোগাযোগ ও সাংবাদিকতায় ভর্তি হতে পারেন!
খারাপ না
Uoda নামে আরেকটা ইউনিও কম টাকায় পড়ায় এই বিষয়ে!

১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

নীলতারা বলেছেন: জাহিদ ভাইও আমাকে এটার কথা বলেছে। দেখি... ধন্যবাদ।

১৪| ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪

আলী আরাফাত শান্ত বলেছেন: ulab-university of libarel arts.ধানমন্ডী ১৫তে
uoda-university of development alternetive।ধানমন্ডী ১২/এর আশে পাশ্ব!

১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

নীলতারা বলেছেন: ধন্যবাদ।
খরচটা যে কেমন- সেটাই দেখার বিষয়। ধন্যবাদ...

১৫| ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লুথা বলেছেন: অমিত০৯৭ বলেছেন: ভালো প্রাইভেট ভার্সিটি মানে কাঁঠালের আমসত্ত্ব । বাট টাকা থাকলে আর ফ্রি / ফাউ ডিগ্রি নিতে চাইলে প্রাইভেটের বিকল্প নাই।

---------------->> এইসব বালের কথা না বললে হয় না ?? ফাউ ডিগ্রী পায় প্রাইভেটের পোলাপান ?? পারলে এন.এস.ইউ অথবা ইস্ট-ওয়েস্ট থেকে ৩.৯০ নিয়া দেখান...

===========================================

এম.বি.এ করতে চাইলে

North South University
OR
Bangladesh University of Professional (Mirpur Cantonment)
OR
East West University

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪

নীলতারা বলেছেন: দেখি ভাই- কী করা যায়। খুবই দ্বিধার মধ্যে আছি...

১৬| ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০০

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: পরেরবার কোন সরকারী বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করুন। প্রাইভেট যতটা এভয়েট করা যায় করুন। আর যদি অনেক টাকা থাকে তবে এন.এস.ইউ তে চেষ্টা করুন। না হলে নিজের মেধা আর চেষ্টায় সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুন।

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫

নীলতারা বলেছেন: আমারও এটা মনে চেয়েছে। কিন্তু- পরেরবার যে চান্স পাব, তার কী নিশ্চয়তা আছে?! সত্যি বলতে কী- আমার আত্মবিশ্বাস বর্তমানে- ০.০০!

১৭| ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৯

অমিত০৯৭ বলেছেন: লুথা বলেছেন: অমিত০৯৭ বলেছেন: ভালো প্রাইভেট ভার্সিটি মানে কাঁঠালের আমসত্ত্ব । বাট টাকা থাকলে আর ফ্রি / ফাউ ডিগ্রি নিতে চাইলে প্রাইভেটের বিকল্প নাই।

---------------->> এইসব বালের কথা না বললে হয় না ?? ফাউ ডিগ্রী পায় প্রাইভেটের পোলাপান ?? পারলে এন.এস.ইউ অথবা ইস্ট-ওয়েস্ট থেকে ৩.৯০ নিয়া দেখান...


প্রাইভেটে পড়ার টাকা নাই ভাই :( । থাকলেও পড়তাম না ;)। আপনি পারলে বুয়েট থেকে ৩.৯ থুক্কু ৩.০০ পাইয়া দেখান

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭

নীলতারা বলেছেন: অমিত ভাই,
কিছু করার নেই তো! এ বছর আইআর এ মাত্র আঠার জন নিছে আর্টস থেকে! অথচ পরীক্ষা দিছে প্রায় আট হাজার!!!

১৮| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০২

ভাদাইম্যা পোলা বলেছেন: পারলে এক বছর ড্রপ দিয়ে আগামী বছর আবার চেষ্টা করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাথেই অনেক ছাত্র-ছাত্রী এরকম এক বছর ড্রপ দেয়া আছে, যারা পরবর্তীতে পরিশ্রম করে লেখাপড়া করে ভাল রেজাল্ট করছে। আমার দুই ক্লাসমেট আছে যারা এইচ,এস,সিতে ৩.৫ নিয়ে ভর্তি পরীক্ষায় ভাল করে চান্স পেয়েছে। তবে এই একবছর বসে থাকাটা অনেক কষ্টের, তাই ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন কি করবেন কি করবেন।

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮

নীলতারা বলেছেন: ভর্তি পরীক্ষায় চান্স। এ বিষয়টা ভাবলেই খারাপ লাগে ভাই! একটা ভয় ঢুকে গেছে। ড্রপ দিতে ভয় হয়- পরের বারও যদি... দেখি ভেবে চিন্তে। কী করা যায়...

১৯| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

ত্রিমাত্রিক বলেছেন:
"অমিত০৯৭ বলেছেন: লুথা বলেছেন: অমিত০৯৭ বলেছেন: ভালো প্রাইভেট ভার্সিটি মানে কাঁঠালের আমসত্ত্ব । বাট টাকা থাকলে আর ফ্রি / ফাউ ডিগ্রি নিতে চাইলে প্রাইভেটের বিকল্প নাই।

---------------->> এইসব বালের কথা না বললে হয় না ?? ফাউ ডিগ্রী পায় প্রাইভেটের পোলাপান ?? পারলে এন.এস.ইউ অথবা ইস্ট-ওয়েস্ট থেকে ৩.৯০ নিয়া দেখান...


প্রাইভেটে পড়ার টাকা নাই ভাই :( । থাকলেও পড়তাম না ;)। আপনি পারলে বুয়েট থেকে ৩.৯ থুক্কু ৩.০০ পাইয়া দেখান "

আগে তো বুয়েটে চান্স পাওয়া লাগব :-P

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

নীলতারা বলেছেন: চান্স চান্স চান্স!!! কীভাবে সম্ভব?? যারা পায়- তাদের ভাগ্য অসাধারণ। আর তারা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে। এজন্যই চান্স পায়... আমার সে ক্ষমতা নেই। আগে ভাবতাম আছে... কিন্তু সেরকম ভাবার সাহসটাও নেই... :(

২০| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭

কোর আই সেভেন বলেছেন: ভাইজান কি ফার্স্ট টাইম??? প্রাইভেট পাবলিক বিতর্কে না গিয়া ভালা একটা বুদ্ধি দেই, সামনের বার আবার টেরাই দেন। রেজাল্ট যখন ভালা, লাইগাও যাইতে পারে। তয় সামু ইউনি তে পড়তে থাকলে হইবো না কইলাম!!! খাটা খাটনি করতে হইবো। ধরেন আপনি প্রাইভেটে পড়েন, কইবেন প্রাইভেট খারাপ? ধরেন আপনি পাবলিকে পড়েন, জীবনে কইবেন, পাবলিক খারাপ?? অভিজ্ঞদের কাছ থেইকা পরামর্শ লন। বেস্ট অফ লাক। যদিও লাকের কারাবার খালি সুস্থ থাকা ছাড়া আর কোনো কেসে নাই। খাটা খাটনি টাই আসল।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৬

নীলতারা বলেছেন: ভাই,
ড্রপ করতে মন চাচ্ছে না। বাবার বড় ছেলে, সংসারের হাল ধরার জন্য হাতে সময় তেমন নেই। আর সামনের চেষ্টা করাটা একটু রিস্কি মনে হচ্ছে... যদি আবারো..!

২১| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬

লড়াকু বলেছেন: অনেকেই অনেক কিছু বলেছে এবং বলবে। আমি আমার দৃষ্টি থেকে কথা বলি।

১ নাম্বার অপশন হচ্ছে পাবলিকে দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি নেয়া। সে ক্ষেত্রে আপনার বেশ ভালো সুযোগ আছে, যদি এই সময়টুকুকে কাজে লাগাতে পারেন। কিন্তু একটি কমেন্টের জবাবে আপনি উল্লেখ করেছেন আত্মবিশ্বাসের অভাবের কথা। আত্মবিশ্বাসী না হলে ভর্তি পরীক্ষাতে সাফল্য অসম্ভব ব্যাপার।

২য় অপশন হল প্রাইভেটে ভর্তি হওয়া, যেটা সম্পর্কে ইতিমধ্যেই অনেক নেগেটিভ রিঅ্যাকশন এসেছে। যেহেতু আপনি প্রাইভেটে ভর্তি হতে চেয়েছেন সুতরাং ধরে নিচ্ছি আপনার যথেষ্ট আর্থিক সঙ্গতি আছে। আপনি আগ্রহ দেখিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মাঝে এ বিষয়ে পড়ার জন্য আমার জানামতে সেরা অপশন হল ইউল্যাব (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ)। ঠিকানাটা ১৪ নাম্বার কমেন্টে আছে। তাদের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী সাংবাদিকতা পড়তে ৪ বছরে আপনার মোট খরচ হবে ৩৯৬০০০ টাকা।

প্রাইভেট ইউনিগুলোর বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে সঙ্গত কারণেই অনেক সমালোচনা হয়েছে, কিন্তু এর মাঝেও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ভালো ফলাফল করে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন তাহলে সাফল্য আসবেই।

শুভ কামনা থাকল।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৯

নীলতারা বলেছেন: আসলেই আত্মবিশ্বাস একটু হলেও লোপ পেয়েছে! :( আর আর্থিক সংগতি খুব একটা নেই। আব্বা জানতে বলেছে, তাই জানা। তাছাড়া আমারও আগ্রহ আছে...

আর প্রাইভেটে পড়ে সফল হওয়ার কথা বলেছেন। আমিও আপনার এ কথাটার সাথে একমত- অনেকেই সফল হয়েছে এবং হচ্ছেও...

২২| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

লড়াকু বলেছেন: আমার আগের কমেন্টে একটি তথ্যগত ভুল আছে, ৪ বছরে মোট খরচ হবে ৪,৩০,৪০০। এর মাঝে টিউশন ফি ৩,৯৬,০০০, রেজিস্ট্রেশন ফি ২৪,০০০ আর ভর্তি ফি ১০,০০০।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৯

নীলতারা বলেছেন: ওকে, আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ...

২৩| ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

মামুন বিদ্রোহী বলেছেন: আমি NSU তে আছি। খরচটা একটু বেশি বটে। পড়ালেখার মান ভালো। ৪৫০০/ ক্রেডিট ফর বিবিএ।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১১

নীলতারা বলেছেন: আমার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয়টায় ৪.৭৫ করে। ওয়েভার পাওয়া যাবে!? পড়ালেখার মান ভালো- এটা আমিও জানি। ধন্যবাদ...

২৪| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৫

রাজীব বলেছেন: @অমিত০৯৭

বুয়েটিয়ানদের হেডমের জ্বালায় ব্লগ পড়াই দায়। তারা যে নিজেদেরকে কি ভাবে?

আমারে একটা বুয়েটের ছাত্র দেখান যে দেশের জন্য কিছু করছে।

ডঃ জাফর ইকবাল কি বুয়েটের ছাত্র ছিলেন, বুয়েটের কোন ছাত্রর যোগ্যতা আছে তার মতো হওয়ার?

আর লেখককে বলছি, প্রাইভেট মানেই খারাপ না। খামাখা পাবলিকে ভর্তি হবার আশায় বছর লস না করে প্রাইভেটে ভর্তি হয়ে যান।
পড়ালেখা আসলে নিজেকেই করতে হয়। ঢাকা ভার্সিটির অনেক ছাত্র আছে কিছুই জানে না। আবার প্রাউভেটের অনকে আছে বুয়েটের ছাত্রদের চেয়েও এক্সপার্ট।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩২

নীলতারা বলেছেন: জ্বি, আপনার সাথে একমত আছি। আসলেই পড়া লেখা নিজেকেই করতে হয়। আর বছর লস দেয়াটা বোকামী ছাড়া কিছুই না। আপনি কি প্রাইভেটে পড়ছেন? পড়লে কোনটায়?

২৫| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

নাজনীন১ বলেছেন: Click This Link

ডেফোডিল ইউনিতে ট্রাই করতে পারেন, আপনার যা রেজাল্ট তাতে টিউশন ফি ওয়েভার পেতে পারেন। পরের বার আবার না হয় পাবলিকে ট্রাই করবেন। সময় নষ্ট না করাই ভাল।

ULAB- ও হয়তো ভাল হতে পারে, জানা নেই।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

নীলতারা বলেছেন: আপনার পরামর্শের স্টাইলটা ভালো লাগলো। ইউল্যাব ভালোই বোধহয়। কাল পরশু গিয়ে দেখে আসবো...

২৬| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪২

অপ্রয়োজন বলেছেন: দেশের কোনো প্রাইভেটে সাইন্সের কোনো সাবজেক্টে পড়ে (বিবিএ না) ইউরোপে মাস্টার্স করে আসুন।

খরচের ব্যপারটা বলতে পারছি না, দু:খিত।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

নীলতারা বলেছেন: আমি তো সাইন্সের স্টুডেন্ট না। আর্টস থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিয়েছি। সাইন্সের কী পড়তে পারি...?
ধন্যবাদ...

২৭| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৮

অপ্রয়োজন বলেছেন: লেখক বলেছেন: আমি তো সাইন্সের স্টুডেন্ট না। আর্টস থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিয়েছি। সাইন্সের কী পড়তে পারি...?
ধন্যবাদ.
---

ইকোনোমিক্স পড়ুন।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫১

নীলতারা বলেছেন: অংকে ভয়। অনেক ভয়...

২৮| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭

অপ্রয়োজন বলেছেন: লেখক বলেছেন: অংকে ভয়। অনেক ভয়..
----

আমিও ভাই মানবিকেই পড়েছি। ইকোনোমিক্স এর অংকগুলো ইন্টেরেসটিং, বুঝে যাবেন একটু কষ্ট করলেই।

আমি বিসনেস পড়ার পক্ষপাতী নই, মৌলিক কোনো সাবজেক্ট পড়ুন, পরবর্তীতে অনেক কাজে আসবে। মানবিক থেকে ইকোনোমিক্স, আইন, ইংরেজি এগুলো পড়তে পারেন প্রাইভেটে।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০০

নীলতারা বলেছেন: আমার ভাই মিডিয়াতে কাজ করার ইচ্ছা। এ জন্য পড়তে মন চায় গণযোগাযোগ ও সাংবাদিকতা... ধন্যবাদ।

২৯| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৬

অপ্রয়োজন বলেছেন: লেখক বলেছেন: আমার ভাই মিডিয়াতে কাজ করার ইচ্ছা। এ জন্য পড়তে মন চায় গণযোগাযোগ ও সাংবাদিকতা... ধন্যবাদ
----

তাহলে তো পেয়েই গেলেন। :)

আপনার সাফল্য কামনা করছি।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৩

নীলতারা বলেছেন: ধন্যবাদ...

৩০| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৯

শুন্য মানব বলেছেন: zantam puran kechal abar lagbe eikhane priv. vs public

awamileuge mujib er reputation dubaise mujib mujib korte korte...ar buet er polapan buet re dubaibo buet buet korte korte.

buet e zara pore tara ze valo student eta ze keo e manbe, na manle sha pagol chara ar kisu na, But tar mane ei na ze buet er baire valo keo nai. bohut private univ. theke o valo std ber hoitese.... onek khetre tara buet er chaiteo valo kortese. but etar percentage onek kom.

private e porlei by default gadha, ar buet e porlei chorom gyani ei manoshikota jotodin dur na hobe toto din emon debate choltei thakbe... tobe ohonkar valo na. ami 1.5 year zabot canada te asi for my master degree with with RA/TA, buet chara o onek student ra zemon NSU er ek jon ke deklam oshadharon valo kortese. univ theke ei yr e ze 6 jon NSERC paise (highest scholarship in canada)
tar modde uni ekjon rm nsu (ami kintu NSU er std na!) buet er ek jon paise...baki 4 jon IUT er.... er mane to ei na ze buet er std valo na, buet always e valo, but eta prove kore ze bue er baireo valo student ase.

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৮

নীলতারা বলেছেন: অবশ্যই বুয়েটের বাইরেও ভালো স্টুডেন্ট আছে। তাছাড়া একটা বিষয় কেউ খেয়াল করেনা- বাংলাদেশে যতজন মেধাবী আছে, ততোটা সিট কি সবগুলো প্রাইভেটে মিলাও আছে?! - নেই। তো যারা চান্স পায় ভালো, আর যারা না পায়- তারা তো প্রাইভেটেই যাইবো। নাকি? আর প্রাইভেটে গেলেই কি তারা মেধাহীন হয়ে যাবে...? অবশ্যই না...

৩১| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০১

এস আই সাব্বির বলেছেন: ভাই আর যাই করেন ভুলেও স্ট্যামফোর্ডে ভর্তি হইয়েন না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি স্ট্যামফোর্ডে ভর্তি হইয়া। কিন্তু উপায় ছিল না, একে তো ঘরের বড় ছেলে তার উপর বাবার ও অত টাকা পয়সা নাই যে নর্থ সাউথ কিংবা ইস্ট ওয়েস্ট এ ভর্তি হব। এই ভার্সিটি থেকে বিবিএ শেষ করেছি কিন্তু এরা তেমন কোন সাহায্য করে না। অন্যান্য ভার্সিটিতে ক্যারিয়ার কাউন্সিল থাকে যা স্টুডেন্টদের ভালো যব পেতে সাহায্য করে, এমনকি পড়াশুনা চলাকালীন পার্ট টাইম চাকরীর ক্ষেত্রে ও ক্যারিয়ার কাউন্সিল সাহায্য করে থাকে। কিন্তু স্ট্যামফোর্ডে এইসবের কিচ্ছু নেই। একবার চিন্তা করেছিলাম ক্রেডিট ট্রান্সফার করার, পরে পারিবারিক পিছুটানের কারণে আর করা হয় নি। তবে হ্যা, যদি ফিল্ম এন্ড মিডিয়াতে পড়তে চান তবে স্ট্যামফোর্ড ভাল।


আপনি আর একটা কাজ করতে পারেন। CAT করে ACCA করতে পারেন। এটা প্রফেশনাল কোর্স। আর আমার জানামতে যে কোন ব্যাকগ্রাউন্ডের ছাত্ররাই ভর্তি হতে পারে। CAT করতে ১.৫ থেকে ২ বছর লাগতে পারে। খরচ ১.৫-২ লাখের মত। ACCA part 2 শেষ করতে পারলে UKর Oxford Brookes University থেকে BSc. (Hons.) in Applied Accountingএর সার্টিফিকেট পাবেন। ACCA part 3 শেষ করতে পারলে MBA ডিগ্রি ও পাবেন। তবে পার্ট-২ শেষ করেই বেশ ভাল বেতনের চাকরি পাওয়া যায়।

এখন আপনি ই সিদ্ধান্ত নিন কি করবেন। আপনার জন্য শুভ কামনা।

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:১৮

নীলতারা বলেছেন: সত্যি বলতে কী- স্টামফোর্ডে আমার আগ্রহ ছিলো। কিন্তু এখন আর নেই। আর ফিল্ম ও মিডিয়ার কথা বললেন, কিন্তু আমার পড়ার আগ্রহ তেমন নেই। ওটা বড়লোক বাবার সৌখিন ছেলেদের জন্য...

আর পরের ঐ বিষয়গুলো চিন্তা করে দেখি...
আপনাকে অনেক ধন্যবাদ।

৩২| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২০

সাধারণমানুষ বলেছেন: NSU তে আর্টস বিভাগে শুধু ইংলিশ আর ইকোনোমিকস আছে । গণযোগাযোগ ও সাংবাদিকতা টাইপের কোন বিষয় নাই :( সম্ভবত কোন প্রাইভেটেই তা নাই। যদি ইকোনোমিকসে পড়েন তাহলে NSU তে পড়তে পারেন ।প্রাইভেটের মধ্যে NSU ইকোনোমিকস এর মান ভাল , এছাড়া এআইউবি (AIUB) তে ও ইকোনোমিকস সামনের সেমিস্টার থেকে চালু হচ্ছে। অন্যদের খবর জানি না।


দেরি করায় দুঃখিত ।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৬

নীলতারা বলেছেন: ইউল্যাব এ সম্ভবত আছে। তো আপনাকে অনেক ধন্যবাদ...

৩৩| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৮

অমিত০৯৭ বলেছেন: রাজীব বলেছেন: @অমিত০৯৭

বুয়েটিয়ানদের হেডমের জ্বালায় ব্লগ পড়াই দায়। তারা যে নিজেদেরকে কি ভাবে?

আমারে একটা বুয়েটের ছাত্র দেখান যে দেশের জন্য কিছু করছে।

ডঃ জাফর ইকবাল কি বুয়েটের ছাত্র ছিলেন, বুয়েটের কোন ছাত্রর যোগ্যতা আছে তার মতো হওয়ার?

আর লেখককে বলছি, প্রাইভেট মানেই খারাপ না। খামাখা পাবলিকে ভর্তি হবার আশায় বছর লস না করে প্রাইভেটে ভর্তি হয়ে যান।
পড়ালেখা আসলে নিজেকেই করতে হয়। ঢাকা ভার্সিটির অনেক ছাত্র আছে কিছুই জানে না। আবার প্রাউভেটের অনকে আছে বুয়েটের ছাত্রদের চেয়েও এক্সপার্ট।

সামুতে আসলে বেশ কিছু জোকারের সন্ধান মেলে । জাফর স্যার কি প্রাইভেটের ছাত্র ছিলেন নাকি? আমি যদ্দুর জানি উনি প্রাইভেটে অফার পেয়েও যান নাই। ওনাদের আমলে অনেক ভালো ছাত্রই ঢাকা ভার্সিটিতে ভর্তি হতো (যেমন ওনার বড় ভাই হুমায়ুন আহমেদ)। "প্রাউভেটের" কোন ছাত্র কি জানে টিউশনি থেকে ভালোই জানা । মন্তব্য নিষ্প্রোয়জন।

৩৪| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

কালীদাস বলেছেন: হ্যা, AIUB.

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৭

নীলতারা বলেছেন: হ্যা...

৩৫| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

কালীদাস বলেছেন: আর সামনের বার আবার ট্রাই না করলে, এখনই ভাল দেখে কোন প্রাইভেটে ভর্তি হয়ে যান। এক বছর সময় নস্ট করার কোন মানে হয়না, ভাল রেজাল্ট থাকলে তা এমনিতেই টেনে নিয়ে যাবে। শুভকামনা রইল।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৭

নীলতারা বলেছেন: ধন্যবাদ...

৩৬| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১২

সাঈফ শেরিফ বলেছেন: ড্রপ দিবেন না। ১ বছর ড্রপ দিয়ে পাবলিকে ভর্তি হয়ে পাশ করতে ৫+১=৬ বছর লাগবে আপনার ব্যাচের বয়স অনুযায়ী। আপনার ব্যাচের প্রাইভেটের ছাত্ররা দেখবেন চাকুরি ক্ষেত্রে আপনার চেয়ে ২ বছর সিনিয়র।

২০০৮ ব্যাচের ছাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে, ক্লাশ শুরু করে পরের বছর রিএডমিশনের মত আত্মঘাতী কালচারের উপর ভর করে ঢাবিতে ভর্তি হয়। এর খারাপ ফল গুলো হল

১. আপনি অযথা এক বছর হারালেন।
২. পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সিট গুলো সোনার হরিণ বলা হয়, সেরকম একটি সিট নষ্ট করে চলে আসলেন। আপনি এক সেমিসআর ক্লাশ করায় আপনার অবর্তমানে সেই সিট টিতে নতুন কাউকে ভর্তি করা হয়না, কিন্তু সরকারের অর্থ বরাদ্দ ঠিকই থাকে।
৩. ২০০৮ ব্যাচের ছাত্ররা আবার পরের বছর ২০০৯ ব্যাচের ছাত্রদের সাথে দ্বিগুণ অভিজ্ঞতা নিয়ে প্রতিযোগিতা করে, যেটা অন্যায় ও অন্যায্য। সাধারণভাবে নিজের ব্যাচে যে ছেলের মেধা তালিকা ৫০ থাকার কথা, আগের বছরের ছাত্রদের তোড়ে সে ছিটকে ২০০ ঘরে চলে যায়। প্রত্যাশা ও যোগ্যতা মত পছন্দের বিষয় না পাওয়াতে সে আবার পরের বছর রি এডমিশন দেয়। ব্যাপারটি ধারাবাহিকভাবে চলতেই থাকে।
৪. খোদ বুয়েটেও এই নোংরা কালচারটা চালু ছিল। আগের ও পরের ব্যাচের ছাত্রদের একই মান দন্ডে মূল্যায়ন করা হত। ফলে চলতি বছরের ছাত্ররা পিছিয়ে পড়তো মেধা তালিকায়। বুয়েটে এক বছর আর্কিটেকচার পড়ে, মূল্যবান সেই সিট টা নষ্ট করে পরের বছর রি এডমিশন দিয়ে চারুকলা বাবু কম্পিউটার সাইন্সে। কোচিং সেন্টারে আপনার এক বছরের সিনিয়র ভাইয়া যিনি ক্লাশ নিচ্ছেন, তাকেই আপনি দেখলেন আপনার সাথে পুনর্বার ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আপনার সহপাঠী। জঘন্য এ ব্যাপার গুলো চোখের সামনে ঘটতে দেখা।

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৯

নীলতারা বলেছেন: জ্বি ভাইয়া, ড্রপ আমি দিবো না... আর রিএডমিশন কালচারের কথা বললেন- ওটাকে আমিও জঘন্য ভাবি। এটা দূরা উচিৎ...

৩৭| ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:২৭

সৌরদীপ্ত বলেছেন: ছোটভাই, AIUB or East-West University এই দুইটার একটায় দেখ ।

৩৮| ২২ শে জুন, ২০১৩ সকাল ১০:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বহুত কিছি জানলাম এক পোস্ট থেকে।

৩৯| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৪

তথাকথিত আভি বলেছেন: ভাই এখন কই ভর্তি হয়েছেন ?? অনেকক্ষণ প্রায় সব কমেন্ট পড়লাম। জানাবেন আশা করি ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.