নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

রমজানের মাসে ভাইয়ে-ভাইয়ে লড়াই আর কত?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৪



রমজানের মাসে বিশ্বের অনেক উন্নত দেশে মুসলিমদের জন্য প্রায় সকল পণ্যেই স্পেশাল ডিসকাউন্ট থাকে। সেসব দেশ হয় খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ, অথবা সেখানে নাস্তিক বেশি। অথচ ৯০% মুসলিমের দেশ বাংলাদেশে এই মাসেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বলতে গেলে থাকে সবচেয়ে বেশি।

আরও কষ্টের কথা, পাকিস্তানও এই রমজানের মাসকেই বেছে নিয়েছে প্রতিবেশী আফগানিস্তানের উপর বিমান হামলার সময় হিসেবে। খবরে প্রকাশ, আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও পাকিস্তান মেরে ফেলেছে।

বলাবাহুল্য, উভয়ই মুসলিম মেজরিটির দেশ, ওদের সবাই মুসলিম বললেও ভুল বলা যায় না।

২১ ফেব্রুয়ারির দিনটিকেই কেন আফগানিস্তানে বিমান হামলা করে ৮০ জন আফগানকে হত্যার দিন হিসেবে বেছে নিলো পাকিস্তান? বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি বা ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কলংকিত করতে? বাংলাদেশের কাছে বারবার পরাজয়ের জ্বালা মেটাতে?

হতে পারে। কেননা তাদের দাবি, আফগানিস্তানের তালেবান সরকার নাকি ভারতের ইশারায় নাচে! তারা ইতিমধ্যে এটাও বুঝে গেছে যে গত ১৮ মাসে বাংলাদেশের সাথে যতটা খাতির তাদের হয়েছিলো, তা জলে গেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় এসেছে, যে দলটির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের একজন বীর সেক্টর কমান্ডার।

কথা হচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁসহ বিশ্বের পরাক্রমশালী নেতারা যখন ভারতে সামিট করে গেলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ইসরায়েলে রাষ্ট্রীয় সফর করলেন, ঠিক সে সময়েই কেন ভাইয়ে-ভাইয়ে এই যুদ্ধ? তাও আবার রমজানের মাসে? নিজেরা নিজেরা আর কত কামড়াকামড়ি করবে এশিয়ার মুসলিম এই দুটি দেশ, যাদের একটি পুরোপুরি শরিয়াহ আইন মানে অপরটিও মানতে চায়?

এদিকে, এই যুদ্ধে মধ্যস্ততা করতে বরাবরের মতই আগ্রহ প্রকাশ করেছে ইরান। যারা নিজেরাই যেকোনো মুহূর্তে মার্কিন হামলার আতংকে আছে, তারা নাকি মেটাবে অন্যদের কেচাল! কী আজব! আমেরিকা থেকে উড়ে আকাশের রাজা এফ-২২ র‍্যাপটার এসে ইসরায়েলের ঘাটিগুলোতে অপেক্ষায় আছে। সবুজ সংকেত পেলেই তারা ইরানের আকাশে ছুটে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান নাকি এমন মিসাইল বানিয়েছে যা সরাসরি আমেরিকার মাটিতে আঘাত হানতে সক্ষম! যদি এই দাবি সত্যি হয়ে থাকে, তবে ইরানকে এই শক্তি হাতে নিয়ে বসে থাকতে দেবে না যুক্তরাষ্ট্র। যেকোনো সময় সার্জিকাল স্ট্রাইক হবে ইরানে, ঠিক ভেনেজুয়েলার মতো।

শুধু মুখে ভারত-ইসরায়েলকে বয়কট করলে হবে না। রক্ত গরম না করে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে তাদের থেকে এগিয়ে যেতে হবে। তাহলেই অর্জিত হবে মুসলিম ব্রাদারহুডের আসল বিজয়। কিন্তু, তারা সেদিকে এগিয়ে যাবে কি, নিজেরা লড়েই কূল পায় না!
দেব দুলাল গুহ.... দেবু ফরিদী
Devdulal Guha Nipun

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৭

সৈয়দ কুতুব বলেছেন: এরা কিভাবে মুসলিমদের লিডার হবে ? নিজেরা রমাদান মাসে মারামারি করে কুল কিনারা করতে পারছে না । আমেরিকান দালাল বনাম ভারতের দালাল বলছে একে অপরকে ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উভয়ই মুসলিম মেজরিটির দেশ, ওদের সবাই মুসলিম
...................................................................................
আমেরিকা কিছুতেই মানতে পারছেনা আফগানদের হাতে
তাদের অস্ত্র রয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ এয়ার ফিল্ড শত্রুর হাতে থাকবে ।
তাই এই আক্রমনের সবুজ সংকেত অনেক আগেই পাকিস্হানের সরকার
প্রধান পেয়েছে, এতদিন শুধু সুযোগ খুজঁছিলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.