| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আমার মনে হয় না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। এটা শুনে অনেকের মন ভেঙে যাবে জানি, তবুও এটাই সত্যি।

যে মাত্রার হামলা হয়েছে তাঁর প্রাসাদে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে যেভাবে প্রাসাদকে মাটির সাথে মিশে যাওয়া দেখা গেছে, এরপর আর বাঁচার কথা না। কারণ মাটির নিচে বাংকারে যাওয়ার সুযোগ তিনি পেয়েছেন বলে মনে হয় না।

গেলেও নিস্তার নেই, বাঙ্কারবিধ্বংসী বোমাও আছে ইসরায়েল-আমেরিকার কাছে। মনে নেই কিছুদিন আগেই আমেরিকা থেকে উড়ে আসা বি৩৫ বোমারু বিমানের কথা, যেগুলো মাটির ভেদ করে নিচে গিয়ে সামরিক স্থাপনা ধ্বংস করেছিলো? দেব দুলাল গুহ। 
ঠিক ভোরের সূর্য ওঠার আগে হামলাটি করেছে ইসরায়েল। যখন সবাই হয়তো কেবল সেহেরি করে ঘুমিয়েছে! সেই সময়ে প্রস্তুতি নেওয়ার সময় তারা পেয়েছে বলে মনে হয় না।
ইতিহাস বলে, ইসরায়েল কখনই টার্গেটের অবস্থান সম্পূর্ণ নিশ্চিত না হয়ে হামলা করে না। এক্ষেত্রেও তাই হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, খামেনি খুব সম্ভবত নিহত হয়েছেন ভোরেই।
তবে ইরান দাবি করেছে খামেনি বেঁচে আছেন। তাঁকে নিরাপদে তেহরানের বাইরে সরিয়ে নেয়া হয়েছে। তিনি নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন একটু পরেই!

আমার এটা বিশ্বাস হয় না। ইসরায়েল-আমেরিকার হাতে পেগাসাস থেকে শুরু করে আরও উন্নত প্রযুক্তি আছে, যা আর কারো নেই। খুব সহজেই যে কারো অবস্থান সনাক্ত করতে পারে তারা। নজরে রাখে, তারপর সুযোগ বুঝে প্রিসাইজ হামলা চালায়। আর, আগে থেকে ধারণ করে রাখা বক্তব্য প্রচার করলেই নিশ্চিত হওয়া যায় না খামেনি বেঁচে আছেন। তিনি যদি লাইভে আসতে পারেন, তবে নিশ্চিত হওয়া সম্ভব। কিন্তু সেটা হামলাকারীদের দ্বারা সহজেই তাঁর অবস্থান সনাক্তের ঝুঁকি তৈরি করবে। যে কারণে শেখ হাসিনা দেড় বছরেও লাইভে আসেন নি, শুধু ধারণ করা ভাষণ প্রচার করেছেন। 
খামেনির মৃত্যু নিশ্চিত হওয়া না গেলেও, ইরানের প্রতিরক্ষামন্ত্রী, চিফ অফ স্টাফসহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা যে নিহত হয়েছেন, এটা নিশ্চিত।
এ যুদ্ধে ইরান একেবারেই একা। পাশে নেই কেউ। দীর্ঘদিনের মিত্র রাশিয়া ও চীন কেবল নিন্দা বিবৃতি দিয়েই চুপ, পাশে দাঁড়িয়ে লড়তে আগ্রহী নয়। রাশিয়া নিজেই দীর্ঘকাল ধরে ইউক্রেন তথা পশ্চিমাদের বিরুদ্ধে লড়ছে। তারা এখনই মার্কিনিদের সাথে সরাসরি যুদ্ধ চাইবে না। চীন ব্যস্ত মধ্যপ্রাচ্যে তার সম্পদ ও স্বার্থরক্ষায়। আর ভারত? ইরান থেকে কম দস্মে তেল কিনলেও, মার্কিন ট্যারিফ কমা ও সাম্প্রতিক ইসরায়েল সফরে খুব সম্ভবত আয়রন ডোম পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে চুপ! বরং এমনটাও হতে পারে যে দু-একখানা মিসাইল ইরান ভারতের দিকেই মেরে দিলো। সেক্ষেত্রে পেটের মধ্যে থাকা আমাদের উপর এসে তা না পড়লেই হয়! আশা করি ভারতে মোতায়েন থানা রাশান S 400 সেগুলো ঠেকিয়ে দেবে।
পশ্চিমাদের বিরুদ্ধের এই লড়াইয়ে ইরান পাশে পাচ্ছে না প্রতিবেশী মুসলিম ভাইদেরকেও। কিভাবে পাবে? তারাই তো সৌদি আরব, বাহরাইন, কাতারসহ গাল্ফ কান্ট্রিগুলিতে হামলা করে বসে আছে মিসাইল! এখন উক্ত দেশগুলি পালটা হামলা চালালে এক ইরান কয় ফ্রন্টে লড়বে?
ইসরায়েলের পাশাপাশি প্রতিবেশী প্রায় সব মুসলিম দেশেই একযোগে ইরানের মিসাইল হামলা এই বার্তা দেয় যে, খুব সম্ভবত খোমেনি মরেই গেছেন। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো আচরণ করছে ইরান। তারা হয়তো হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়েছে। উক্ত দেশগুলিতে মার্কিন ঘাঁটিতে হামলা মানে যে উক্ত দেশগুলোরও সার্বভৌমত্বর উপর আঘাত, তা হয়তো ইরান ভুলে গেছে।
রাতের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে খামেনি আছেন নাকি শহীদ হয়ে বেহেশতে গেছেন। তবে ইরানে যে রেজিম চেঞ্জ এবার হবেই, আজ-কালের মধ্যেই হবে, তা প্রায় নিশ্চিত। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েই দিয়েছেন যে খামেনি সরকার পতন না করে এবার তিনি হামলা থামাবেন না। ইরানকে তিনি কিছুতেই পারমাণবিক বোমাধর দেশ হতে দিবেন না, যা তার দেশের ও বন্ধুরাষ্ট্রের নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলবে। লেখা : দেব দুলাল গুহ। 
অর্থাৎ ইরানে সরকার পরিবর্তন প্রায় নিশ্চিত।
এবার বুঝলেন শেখ হাসিনা কেন চলে গেছেন? না গিয়ে ছাত্রদের আরও রক্ত ঝরালে বলা যায় না ডিপ স্টেট একইরকমভাবে গণভবনে একটা মিসাইল ফেলে দিতেই পারতো। রেজিম চেঞ্জ করতে হবে না?
Devdulal Guha Nipun #devdulalguho #IsraelIranConflict #Israel #ইসরায়েল #ইরান #iran #usa #iranisraelwar #যুদ্ধ #IranvsUSA

২|
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:১৮
সৈয়দ কুতুব বলেছেন: খামেনি মনে হয় বেচে নেই ।
৩|
০১ লা মার্চ, ২০২৬ রাত ১:২৪
আমি নই বলেছেন: আপনার প্রধানমন্ত্রী সন্ত্রাসী মোদিকে একটু ক্রেডিট দেবেন না?
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০২৬ রাত ১২:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছে খুব মজা লাগছে নাকি জনাব ? হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান ।