| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব অচল। আমাদেরকে মেরো না প্লিজ!"
কিন্তু তিনি বিশেষ পাত্তা পেলেন না। সেনাপ্রধান তো আগেই সেনাবাহিনীর মাঝে ঈমান এনে বেদআত শিক্ষা দিয়ে দেশ ছেড়েছেন সফরের নামে। আসলে তিনি র প্রধানের সাথে দেখা করাটাকে কৌশলে এড়ালেন।
আর দিল্লী দখল করা ও সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া ঠেকানোর কোনো পথ খোলা নেই দেখে তিনি প্রচণ্ড হতাশ হয়ে পড়েন। এয়ারপোর্টে যাওয়ার রাস্তা থেকে তাঁকে জানালার ধারে বসে সমস্বরে কাঁদতে দেখা যায়। এ সময় অন্য র সদস্যরা তাঁকে স্বান্তনা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালান।
এমন সময়েই হঠাৎ ফেসবুকে এক জ্বালাময়ী স্ট্যাটাস প্রসব করে বসেন শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তিনি র প্রধানকে পাকড়াও করার আহ্বান জানান। এ খবর পেয়ে আর কালবিলম্ব না করেই তল্পিতল্পা গুছিয়ে ভারতে পালিয়ে যান তিনি। ভারত সরকার এতটাই গরিব, যে শুধু তাঁকেই একটা ইকনমি সিট দেওয়ার সামর্থ্য অর্জন করতে পারে তারা। বাকি র সদস্যদের রেখেই তিনি রাতের আঁধারে ভারতে পলায়ন করেন।
এসব দেখে মনে হচ্ছে, দেশ আসলে সঠিক পথেই আছে। ভারতের প্রভাবমুক্ত নতুন বাংলাদেশ অবশেষে আমরা কায়েম করতে সক্ষম হয়েছি।
দেব দুলাল গুহ ... দেবু ফরিদী
এমন গল্প আরও শুনতে
ফলো করুন http://www.facebook.com/ddgndf
#raw #devdulalguho #DevDulalGuho #NarendraModi #osmanhadi #July2024 #masumahadi #SheikhHasina #decemberiscoming #nasiruddinpatwary
২|
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:২০
এইচ এন নার্গিস বলেছেন: ভালোই মশকরা দাদা
৩|
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: বিএনপি জামায়াতকে ঠেকাতে আলীগকে নিয়ে আসার পথ তৈরী করেছে অনেক আগেই। এটিও তার এটা অংশ।
৪|
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৪
নতুন বলেছেন: স্যার র অফিস ভাড়া নিতে এসেছিলো।
৫|
১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৫
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা আসবেন তাই নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছেন। ভারত আর রাখতে চাইছে না ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২৭
কিরকুট বলেছেন: দিল্লি না ঢাকা শ্লোগান বেচা পার্টির নেতারা কি এখনো ঘুম থেকে ওঠে নাই নাকি বোতল একটূ বেশি হয়ে গেছে যে গলায় ঠিক জোড় আনতে পারছে না !! কোনটা?