নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফুর রহমান নির্ঝর

আম জনতা

আরিফুর রহমান নির্ঝর › বিস্তারিত পোস্টঃ

আশুরা (১০ই মহররম) এর উল্লেখযোগ্য ঘটনাবলী !!!

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩

সৃষ্টির শুরু হতে আশুরা (১০ই মহররম) একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে পৃথিবীর বহু উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয়। এর কয়েকটি উপস্থাপন করছিঃ
১. আশুরার দিনে আসমান, যমিন, লওহ ও কলম সৃষ্টি হয়।
২. এদিনে হযরত আদম (আঃ) পৃথিবীতে অবতরণ করেন।
৩. এদিনে হযরত নূহ (আঃ) মহা প্লাবনের পর নৌকা থেকে পৃথিবীতে অবতরণ করেন।
৪. এদিনে হযরত ইবরাহীম (আঃ)'খলিলুল্লাহ'বা আল্লাহর বন্ধু উপাধি লাভ করেন।
৫. এদিনে হযরত ইবরাহীম (আঃ) নমরূদের অগ্নিকুণ্ড হতে মহান আল্লাহর অসীম কুদরতে পরিত্রাণ পান।
৬. এদিনে সূদীর্ঘ ৪০ বছর পরে হযরত ইয়াকুব (আঃ) এবং হযরত ইউসুফ (আঃ) এর পুনর্মিলন হয়।
৭. এদিনে হযরত ইউনুস (আঃ) মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
৮. এদিনে হযরত মুসা (আঃ) বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে নীল নদ পার হন।
৯. এদিনে ফেরআউন- তার সঙ্গী ও সৈন্য সামন্তসহ নীল নদে ডুবে মারা যান।
১০. এদিনে হযরত ঈসা (আঃ) আল্লাহর অসীম কুদরতে পিতা ছাড়া পৃথিবীতে জন্ম গ্রহণ করেন।
১১. এদিনে হযরত ঈসা (আঃ) মহান আল্লাহর আদেশে আসমানে আরোহন করেন। তিনি এখন্‌ও আসমানে জীবিত আছেন এবং শেষ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আবার আসবেন।
১২. এদিনে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ৬১ হিজরীতে এজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭

এহসান সাবির বলেছেন: হ্যাপি ব্লগিং!!

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬

আরিফুর রহমান নির্ঝর বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

তাল পাখা বলেছেন: ভাল পোস্ট।




ধন্যবাদ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

শিশির খান ১৪ বলেছেন: আসলেই খুব তাৎপর্যপূর্ণ একটি দিন। ধন্যবাদ সুন্দর ভাবে তথ্য গুলো তুলে ধরার জন্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

আরিফুর রহমান নির্ঝর বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.