| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে আমাদের শিক্ষাব্যবস্থা। তোমার প্যাশন কি এটা এখানে কেউ দেখে না।কোন ভার্সিটি কি নেই যারা মেধাবী নয় মেধা খুঁজে..
আমার পরিচিত অনেককেই দেখছি এবার কোথাও তার প্যাশনের সাবজেক্ট না পাওয়ায় এমন এক সাবজেক্টে ভর্তি হইছে যেখানে তার কিছুই করার নাই। একটা ছেলের হয়তবা কম্পিউটার সায়েন্সে পড়ার খুব আগ্রহ কিন্তু সে ওই সাবজেক্টে ভর্তি হতে পারবে না কারণ সে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন পায় নাই। সে হয়তবা কম্পিউটার এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক গুলাই ইতোমধ্যে রপ্ত করেছে। বাট কিচ্ছু করার নাই। সে তো আর ইংলিশ বাংলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো না। সুতরাং তুমি সিএসই তে পড়তে পারবা না।
এক বড় ভাই ইংরেজি লিটার্যাচারে অনেক ভালো ছিলেন। কিন্তু উনি ঢাবিতে ইংলিশে ভর্তি হইতে পারেন নাই। কারণ ভর্তি পরিক্ষায় উনি ইংলিশে প্রচুর নাম্বার তুলতে পারেন নাই। তো অন্য সাবজেক্টে পড়ে এখন তিনি ইংরেজি লিটার্যাচার অনুবাদ করেন।
আবার একজন কম্পিউটার মাস্টার, যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই কম্পিউটার নিয়ে পড়ার ইচ্ছা বাট লাভ নাই। তাকে এখন চবিতে চার বছর ল পড়তে হবে। সে এ+ পাইছে বাট তুমি ফিজিক্সে এ+ মিস করসো সুতরাং তুমি পরিক্ষাই দিতে পারবা না।তার পক্ষে প্রাইভেটেও পড়া সম্ভব না।
সবাই ব্যস্ত মেধাবিদের নিয়ে। কিন্তু কেউ খোঁজ নেয় না যে ছেলেটা প্রোগ্রামিং কন্টেস্টে ফার্স্ট হইসিলো সে এখন কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে কিংবা যে ছেলেটা সারাদিন শেক্সপিয়ার, কার্নেগি নিয়ে পরে থাকত সে এখন কোথায়?? অথবা যে সারাদিন ইন্টারনেটে বিশ্বসভ্যতার ইতিহাস খুঁজে বেড়াতো সে আজ কোথায়? তাকে হয়তবা আজ মুসলিম ল অথবা হিন্দু ল নিয়ে পড়ে থাকতে হয় কিংবা ক্যালকুলেটরে নগদান খতিয়ানের হিসেব মেলাতে হয়। তার প্যাশনে ধুলো জমে। তার সেই ক্ষুরধার মস্তিস্কে জং ধরে...
এবার যে বুয়েটের ভর্তি পরিক্ষায় ফার্স্ট হইছে সে হয়তবা কম্পিউটার টাইপিং ই ভালোভাবে পারে না। কিন্তু পরিবারের চাপে কিংবা টিচারদের চাপে তাকে সিএসই নিয়েই পড়তে হবে। তার প্যাশন হয়ত অন্য কোন ক্ষেত্রে। কিন্তু তার খবর রাখার লোক নাই...
সাস্টের বিজ্ঞপ্তিতে দেখসিলাম যারা কোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে মেডেল পাইছে তাদের সরাসরি ঐ সাবজেক্টে ভর্তি করা হবে। ভালো উদ্যোগ। কিন্তু অন্য ক্ষেত্রে যাদের মেধা আছে তাদের কি হবে? কত রঙ বেরঙের কোটা কিন্তু এমন কোনো কোটা কি চালু করা যায় না শুধুমাত্র ঐ সাবজেক্টের জন্য পাগল স্টুডেন্টের জন্য? দরকার হইলে প্যাশনের পরিক্ষা নেয়া হবে। সিএসই পড়তে হলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দক্ষতা প্রমান করতে হবে। ইংলিশ পড়তে হলে ইংরেজি লিটার্যাচারে অগাধ দক্ষতা প্রমান করতে হবে।
আছে কি এমন কোন ভার্সিটি???
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১২
সাইফুদ্দিন আযাদ বলেছেন: শিক্ষাব্যবস্থার গোড়ায় বসা থাকা নীতিনির্ধারকরা চেতনার বড়ি খেয়ে বেহুশ। এইগুলো নিয়ে তাদের মাথাব্যাথা নেই, এদেশে মেধার মুল্যয়ন হয়না, হয় শুধু গোল্ডেন জিপিএ ৫ এর। তাইতো দেশ রসাতলে যাচ্ছে.... দেখেননি এবার ঢাবির বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষায় উভয়(SSC+HSC) এ জিপিএ ৫ পাওয়া ৭০ শতাংশ শিক্ষার্থী পর্যন্ত ফেইল করছে.....