| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাতিয়া মুনতাহা নিশা
স্বপ্ন দেখতে ভালোবাসি,বাস্তবতাকে সঙ্গী করে...ভালোবাসি আমার দেশকে। ''ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না.................. প্রিয় মুখ তারার মতো দুচোখে গোনা যায় না।'' [email protected]
আমি একটা জিন্দা লাশ
কাটিস না রে জংলার বাঁশ
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা-
মরার পরে আমায় পুড়িস না।।
প্রেমে পোড়া যায় না চেনা
দেইখা শুধু মুখ
চেনা যায় যার জীবনে নাই
একটুখানি সুখ
হায়রে একটুখানি সুখ!
আমি যদি যাইগো মরে
আমার লাশটা বুকে ধরে (২)
আমার লাইগা বন্ধু তোরা
কান্না জুড়িস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা-
মরার পরে আমায় পুড়িস না।
বুকের মারল অন্তর
সর্বহারা শোক
আমার মতো কষ্ট যেন
পায় না কোন লোক
হায়রে-
পায়না কোন লোক
মনেরে বুঝাইলাম কত
হইল না যে মনের মত (২)
মিছে আশায় তারই পিছে
মন আর ঘুরিস না.....
আমি পীড়িতের অনলে পোড়া
মরার পরে আমায় পুড়িস না
তোরা-
মরার পরে আমায় পুড়িস না।।
২|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৬
ভুইয়া বলেছেন: @নিশা: বুঝতে সময় লাগবে... কঠিন... তাই পরে মন্তব্য করবো...
৩|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৭
চতুরভূজ বলেছেন: ৫
বারী সিদ্দিকীর নাম না শোনাটা খারাপ শোনালো খুব @ রাশেদ।
আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়- এটা উনারই গাওয়া গান। উকিল মুন্সীর লিখা।
৪|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৯
জেনারেল বলেছেন: কোন লিংক এই গানটার জন্য?
আমার অন্যতম প্রিয় শিল্পী।
৫|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৯
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: @রাশেদ ভাই, চতুরভূজ ঠিক কথা বলেছেন।
তবে আপনার ক্ষেত্রে এইটা অস্বাভাবিক কিছু নয়...।
৬|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১১
রাশেদ বলেছেন: হুমম... ক্যা!! আমি আবার কি করলাম!! 
৮|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: থ্যাঙ্কু রাশেদ ভাই!
আফনে পোলাডা অতো খারাপ না..... 
৯|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২২
রাশেদ বলেছেন: হুমম... ভালো বলি নাই কিন্তু! বলছি ভালই! মানে হইলো এই একরকম আরকি!! খেক খেক!
১০|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩০
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: @রাশেদ ভাই,আমিও কিন্তু আন্নেরে ওই একরকম ভালই কইসি.....খেক! খেক! 
১১|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩২
আলী আরাফাত শান্ত বলেছেন: রাশেদ ভাই! হা হা হা হা।গানটা শুনছি।৪
১২|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৩
রাশেদ বলেছেন: হুমম...
১৩|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
কানা বাবা বলেছেন: শুনলাম; ভালো লাগলো না।
রেটিং দিলাম না...
১৪|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৩
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: @কানা বাবা,স্বাভাবিক!সবার ভাল লাগবে এমন কোন কথা নাইইই.....
১৫|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫
কানা বাবা বলেছেন: গিয়ানের কথা কইছেন...
১৬|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৪৬
`হাসান বলেছেন: ড়াশু তুমারতো ১৪ বসরের ফাসী হওয়া দরকার তুমি বারী সিদ্দিকির নাম সুনোনাই!!
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৪
রাশেদ বলেছেন: শিল্পী বা গান কুনোটার নাম শুনি নাইক্কা!! (আম্মাআআ)