নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

nishatali

nishatali › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট দ্বিমতগুলো গুরুত্ব পাওয়া উচিত নয়

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১



যতটুকু বুঝতে পেরেছি তা হচ্ছে ইসলামের সত্যিকারের অনুসারীরা হবে মিশনারী প্রকৃতির। অন্য কথায় মুসলমানরা হচ্ছে মিশনারী জাতি। কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই, আরবী নাম ধারণ করলেই কিংবা টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না। এর জন্য ইসলামের উপর এ্যাকটিভ থাকতে হয়। নিজে ইসলাম পালন করতে হয়। ইসলামরে প্রচার প্রসারে কাজ করতে হয়। কিন্তু দু:খের বিষয়। আজ আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবী করি তারা হয়ে পড়েছি দ্বিধা বিভক্ত। শিয়া, সুন্নি, হানাফি, শাফেয়ী, আহলে সুন্নাহ, আহলে হাদীস আরো কত কি? কেউ ছুটছি তাবলীগে, কেউ করছি রাজনীতির নামে ভাঙ্চুর, জ্বালাও পোড়াও, কেউ আছি পীরের ভক্ত আবার কেউ আছি সরকারের দালালিতে। শিয়া-সুন্নি বিভক্তির কারণে কিছু মুসলিম দেশে অনবরত রক্ত ঝরছে। আমাদের দেশে তাবলীগ, ইসলামী রাজনীতিক এবং পীরভক্তদের মধ্যে সম্পর্ক এবং ধারণ বিপরীত প্রকৃতির।

ক্বাওমী আলেম-আলিয়ার আলেম এবং আরবী শিক্ষিত-ইংরেজী শিক্ষিতদের মধ্যে এক ধরণের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বিরাজমান। অথচ কালেমা, পাঁচওয়াক্ত নামায, এক আল্লাহ, শেষ নবী মুহাম্মদ সা:, পবিত্র কোরআন, পরকালীন জান্নাত-জাহান্নাম এসব মৌলিক বিষয়ে কারো মধ্যে দ্বিমত নেই। এই মুলসূত্রগুলোর মাধ্যমেতো মুসলমানরা এক হতে পারি।

আসুন ছোট খাটো দ্বিমতগুলো গুরুত্ব না দিয়ে লক্ষ্য অর্জনে মৌলিক বিষয়ে ঐক্যমত্য পোষণ করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

নায়করাজ বলেছেন: আপনে কি দেওয়ানবাগী নাকি রাজারবাগী ?

২| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ব্লগে নতুন বোঝা যায়।
ধর্ম নিয়ে কথা আধা আধি বলা যাবে না।
বল্লে পরিপূর্ন মত প্রকাশ করতে হবে ।
সবাইকে বুঝতে দিতে হবে আপনি কি ভাবেন।
মত প্রকাশে বাধা নেই।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

nishatali বলেছেন: আমি একত্ববাদী ও একতাবাদী।

৪| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

দিশার বলেছেন: ***যতটুকু বুঝতে পেরেছি তা হচ্ছে ইসলামের সত্যিকারের অনুসারীরা হবে মিশনারী প্রকৃতির।***

এটা কেমনে বুজলেন একটু বলেন ভাই . ইসলাম এর পলিটিকাল রূপ যে কত ভয়ঙ্কর একটু ইতিহাস পরেন বুঝতে পারবেন .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.