নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক/ জোনাকির দেহ হতে— খুঁজেছি তোমারে সেইখানে—/.....

পিপড়ে প্রাচীর

সত্তার নিবৃত শব্দচারন...কখনো মেঘমুক্ত আকাশের টুকিটাকি তারার ফাকে, বৃষ্টির জানালায়, বিষণ্ণ দুপুরের একাকি বুকশেলফে.....যেখানে আজীবন ঠায় মিলেছে রবীন্দ্র অথবা জীবনানন্দের প্রেমগাথা...... তবুও অনুভূতির অরন্যে নির্বাসিত আপন শব্দরা......

পিপড়ে প্রাচীর › বিস্তারিত পোস্টঃ

গল্পের আত্মকথা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৫



গল্পটা নির্জীব ।


উঠোনে ধান কুড়নো বুনো শালিকটার মতো, শেওলার গায়ে লেগে থাকা ঐ ছোট্ট শেকড় যেভাবে পুরনো দেয়ালের কার্নিশ আঁকড়ে বেঁচে থাকে গল্পটাও বেঁচে ছিল সেভাবে…… বিবর্ণতায়, অবহেলায় কিংবা কখনো ক্লান্তিতে…




গল্প ছিল শিল্পে, সংস্কৃতিতে, চিত্রকলায় অথবা জড়সড় বই এর পাতায়।


ভ্যানগগ থেকে তিতিয়ান, ওয়ার্ডসওআর্থ, বিথোবেন অথবা প্রাণের রবিঠাকুর…


মোমের ডানায় ভর করে ছিল ইকারুস,


স্টারবাকস এর কর চুরি, বার্সাতে লিওলেন মেসি… কখনো জোট সরকারের হরতালে অস্থিতিশীল দেশ… সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক চেতনায় বিদ্ধস্ততার গল্প……


তারপর……




হঠাৎ পড়ন্ত গোধূলি, মেঘ চেঁচিয়ে বৃষ্টি নামে …


ঝমঝম…

ঝমঝম …

ভিজে কাঠের চাল, ঐ চিলেকোঠা, দালানের পোড়া ইট…
দিশেহারা কথারাও ভিজে বৃষ্টিতে, পুরনো গল্প তখন হাতড়ে বেড়ায় প্রসঙ্গ…


বৃষ্টি, গান , কবিতা …… ???

নাহ……অন্যকিছু ……

একচোট নীরবতা ………



তারপর ছন্দপতন।


শরতের নিঃশ্বাসে উড়ে আবার গল্পের ঘুড়ি, খুব ধীরে,
পরম মমতায়…

ভীষণ গভীর মায়ায়…


কখনো মধ্যরাতে, ঘুম ভাঙ্গা মুঠোফোনে, এক টুকরো অবসরে , বাড়ি ফেরা সন্ধ্যা কফির চুমুকে… একা ল্যাপটপে…।


রাজনীতি,শিল্পনিতি,দর্শন তখন বুঝি অস্তাচলে …
কিংবা একরঙ্গা সূর্যটার মতো পুড়ছে হিংসার আগুনে…


তখন ভেজা ঘাসে জোছনা হাঁটে নগ্ন পায়ে, উঁকি দেয় মেঘের বাড়ি…


বৃষ্টি দ্বিপ্রহর জেগে গায় গুনগুন… গুঞ্জরনে…।।


পুরো পৃথিবীটায় যেন তখন পিকাসোর ক্যানভাস……

তারপর


রাতগুলো এক এক করে প্রতিদিন রং ছুঁয়েছে…… এখন চারপাশে বর্ণিল জোনাকির গ্রাম….




একদিন সে আমার হাতের মুঠোই নীল জোনাক গুঁজে বলেছিল, “” আমার সুখের দিনের গল্প হবে???”"




এখনো মুঠোভর্তি জোনাক জ্বলছে……


গল্পটা চলছে……

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

খেয়া ঘাট বলেছেন: এখনো মুঠোভর্তি জোনাক জ্বলছে……

গল্পটা চলছে……
+++++

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩০

পিপড়ে প্রাচীর বলেছেন: :)

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২২

অনিকেত নন্দিনী বলেছেন: একদিন সে আমার হাতের মুঠোয় নীল জোনাক গুঁজে বলেছিল, “” আমার সুখের দিনের গল্প হবে???”"

জোনাকটা কি এখনও বেঁচে আছে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০

পিপড়ে প্রাচীর বলেছেন: গল্পের জোনাকিরা অক্ষয় হয় :)

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:১৪

আমিই মিসিরআলি বলেছেন: এবং গল্প চলবে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৩

পিপড়ে প্রাচীর বলেছেন: ধন্যবাদ মিসির আলি ভাইয়া … :)

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০২

নীরবসাথী বলেছেন: god very god

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১

পিপড়ে প্রাচীর বলেছেন: টাকলাময় মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: নির্জীব গল্প , অশান্ত বিদ্ধস্ততা, নিরবতা , ছন্দপতন !
মুঠোবন্দী জোনাক আলোতেই গল্পটা চলছে , চলবে !
খুব চমৎকার , মুগ্ধপাঠ্য !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৬

পিপড়ে প্রাচীর বলেছেন: এমন ঘোর লাগানো মন্তব্যের জন্য ধন্যবাদ … :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.