নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Born To Dominate .......

Everything in the world has an expirary date, even relationship.

নিঃসঙ্গ যোদ্ধা

He is the strongest man in the world who can stand alone !!!

নিঃসঙ্গ যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

"নীরব ভালোবাসা" --- A Silent Love Story

০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৪





এটা একটা বাংলাদেশের কোন এক মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে ও একটি মেয়ের নীরব প্রেমের গল্প। মেয়ের পরিবার চিরাচরিত নিয়মে ছেলেটাকে গ্রহন করতে অস্বীকৃতি জানায়। স্বাভাবিকভাবেই মেয়ের পরিবার মেয়েটাকে বুঝানোর চেষ্টা করে যে ছেলেটার খুব একটা ব্রাইট ফিউচার নেই, তার সাথে সম্পর্ক রাখাটা বোকামি ছাড়া আর কিছু না।



পরিবারের চাপে পড়ে একদিন মেয়েটা ছেলেটাকে বলে, "আমার প্রতি তোমার ভালোবাসা কতটা গভীর? তুমি একটা কিছু অন্তত করো। তাছাড়া আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না।" ছেলেটা কোন উত্তর খুঁজে পায় না। সে চুপ করে থাকে। মেয়েটা রাগ হয়ে চলে যায়। তারপরেও স্বপ্নবিলাসী ছেলেটা তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিছুটা অন্জন'দা এর গানের মতো, "সাদা-কালো এই জন্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার-আমার লাল-নীল সংসার।"



ছেলেটা একদিন হায়ার-স্টাডিসের জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগ-মুহূর্তে সে মেয়েটাকে বলে, "আমি হয়তো কথায় খুব একটা পারদর্শী না, কিন্তু আমি জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপরেও তুমি যদি চাও, তোমার-আমার বিয়ের কথা আমি তোমার পরিবারকে একবার বলে দেখতে পারি। তুমি কি আমার সাথে সারাজীবন কাটাতে রাজি আছ?"



মেয়েটা ছেলের দৃঢ়-সংকল্প দেখে রাজি হয়। ছেলেটা মেয়ের পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করে ফেলে। তারপর তাদের এনগেজমেন্ট হয়ে যায় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলে প্রতিষ্ঠিত হয়ে দেশে ফিরলে তারপর তাদের বিয়ে হবে। এরপর ছেলেটা চলে যায় দেশের বাইরে।



মেয়েটা একটা অফিসে জব করা শুরু করে দেয়। এদিকে ছেলেটাও তার রিসার্চ-ওয়ার্ক নিয়ে দেশের বাইরে ব্যস্ত। তারপরেও তারা শত ব্যস্ততার মাঝেও ফোন আর ই-মেইলের মাধ্যমে তাদের ভালোবাসার অনুভূতি যতটা সম্ভব আদান-প্রদান করে।



একদিন মেয়েটা অফিসে যাওয়ার পথে রোড-অ্যাক্সিডেন্ট করে। সেন্স ফিরে সে দেখতে পায় যে সে হাসপাতালে ভর্তি এবং বুঝতে পারে যে সে মারাত্মকভাবে আহত। তার বাবা-মাকে বিছানার পাশে দেখতে পায় সে। তার মা কান্না করতেছে তা বুঝতে পেরে যখন মেয়েটা কথা বলতে যায় তখন সে বুঝতে পারে যে তার বাকশক্তি লোপ পেয়েছে। ডাক্তারের ভাষ্যমতে মেয়েটা তার ব্রেনে আঘাত পাওয়ায় আজীবনের মতো বোবা হয়ে গেছে।



একসময় মেয়েটা খানিকটা সুস্থ হয়ে বাসায় চলে আসে। এদিকে ছেলেটা তাকে বার বার ফোন করতে থাকে কিন্তু মেয়েটা বোবা বলে তার করার কিছুই থাকে না। মেয়েটা একদিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে তার কথোপোকথন-হীন এই জীবনের সাথে ছেলেটাকে আর জড়াতে চায় না।

তার ফলশ্রুতিতে সে একদিন একটা মিথ্যা চিঠিতে লেখে যে সে আর ছেলেটার জন্য অপেক্ষা করতে পারবে না। তারপর মেয়েটা চিঠির সাথে তার এনজেজমেন্ট রিং ছেলেটার ঠিকানায় পাঠিয়ে দেয়। ছেলেটা মেয়েটাকে হাজার-হাজার ই-মেইল করে কিন্তু তার কোন রিপ্লাই সে পায় না। ছেলেটা শত-শত বার ফোন করে কিন্তু মেয়েটার ফোন রিসিভ না করে নীরবে কান্না করা ছাড়া আর কোন উপায় থাকে না।



একদিন মেয়েটার পরিবার বাসা বদল করে অন্য কোন এলাকায় নতুন কোন একটা পরিবেশে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে মেয়েটা কিছুটা হলেও এই দুঃস্মৃতী ভূলে যায় এবং সুখে থাকে।



নতুন পরিবেশে মেয়েটা "সাইন-ল্যাংগুয়েজ" শেখে এবং নতুন জীবন শুরু করে। বছর দুয়েক পর একদিন মেয়েটার এক বান্ধবী এখানে চলে আসে এবং মেয়েটাকে বলে যে ছেলেটা দেশে ব্যাক করেছে। মেয়েটা তার বান্ধবীকে রিকুয়েস্ট করে যাতে ছেলেটা কোনভাবেই যেন তার এই অবস্থার কথা জানতে না পারে। তারপর কয়েকদিন পর মেয়েটার বান্ধবী চলে যায়।



আরো এক বছর পর আবার একদিন মেয়েটার বান্ধবী মেয়েটার কাছে একটা ইনভাইটেশন কার্ড নিয়ে চলে আসে। মেয়েটা কার্ড খুলে দেখতে পায় যে এটা ছেলেটার বিয়ের ইনভাইটেশন কার্ড। মেয়েটা অবাক হয়ে যায় যখন পাত্রীর জায়গায় তার নিজের নাম দেখতে পায়। মেয়েটা যখন তার বান্ধবীর কাছে এ সম্পর্কে কিছু জানতে চাইবে তখন সে দেখতে পায় যে ছেলেটা তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা তখন "সাইন ল্যাংগুয়েজ" ব্যবহার করে মেয়েটাকে বলে, "I've spent a year's time to learn sign language. Just to let you know that I've not forgotten our promise. Let me have the chance to be your voice. I Love You." এই বলে ছেলেটা আবার সেই এনগেজমেন্ট রিং মেয়েটাকে পড়িয়ে দেয়। কয়েক বছর পর মেয়েটা আবার হেসে উঠে। এ যেন এক নীরব ভালোবাসার নীরব হাসি।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৯

নীল কষ্ট বলেছেন: এমন দেখিনি বাস্তবে

০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৪

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: এটা একটা কাল্পনিক গল্প। কিছুটা বাংলা সিনেমার মতো হয়েছে বলে মনে হয়।

২| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:০৫

শিমুল আহমেদ বলেছেন: অসাধারণ।++++++++++++++++++

০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:০৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ শিমুল ভাই।

৩| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৩

অভিজিত রায় অভি বলেছেন: অনেক বেশি ভাল লেগেছে। ++++=

০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ দাদা ..........

৪| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:২০

বড় বিলাই বলেছেন: বাহ, সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপু .........

৫| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭

তুষারকনা বলেছেন: আহা এমন করে কেও যদি ভালোবাসতো ...... 8-| 8-|

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৩০

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: মানুষ পারে না এমন কিছু কি আদৌ আছে? বিশ্বাস রাখুন, একদিন অবশ্যই বিশ্বাসের মূল্য পাবেন।

৬| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৮

শাহেরীন বলেছেন: ভাল লেগেছে।।
+++++

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৩১

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ শাহেরীন।

৭| ০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩২

ওমর হাসান আল জাহিদ বলেছেন: চোখে পানি এসে গেল। সত্যিই চমৎকার!

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৩৩

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: আপনার কমেন্ট দেখে আমি সত্যিই স্পিচলেস, জাহিদ ভাই। আমি আপনাকে বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। অনেক ভালো থাকবেন।

৮| ০৩ রা এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩৮

তানবিরটি্‌এলপি বলেছেন: ভাল লাগল।আসলে আজকাল এরকম ভালবাসা পাওয়া খুব কঠিন।

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৩৪

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ। আসলে এরকম ভালোবাসা পাওয়া হয়তো খুব কঠিন কিন্তু অসম্ভব তো নয়।

৯| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:১৪

বাবুনি সুপ্তি বলেছেন: গল্প হিসেবে অনেক ভাল হইছে। কিন্তু অবাস্তব।

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ সুপ্তি। বাস্তব অনেক সময় অবাস্তবকেও হার মানায় বলেই আমরা বলি, বাস্তব আসলে অনেক কঠিন।

১০| ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১০:২১

সকাল রয় বলেছেন:

গল্পটা ভালো লাগলো

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ Day-Night.

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৩:৩০

বাবুল হোসেইন বলেছেন: Click This Link

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ৩:৫০

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: মনটা খারাপ হয়ে গেল। আপনার পোষ্টটাকে স্টিকি করার জন্য অনুরোধ করেছি।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১

সামিউর বলেছেন: দুর্দান্ত। অসাধারণ।

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৭

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ধন্যবাদ মামু ............

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৬

সকাল রয় বলেছেন:


কবি ২য় পর্ব দিয়েছি পড়ে নেবেন।
গল্পঃ আপূর্ন-২য় পর্ব

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: পড়তে যাচ্ছি ..........। :)

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১:০২

লালসালু বলেছেন: :)

০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: :):):)

১৫| ০৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫১

এন এইচ আর বলেছেন: ভালোবেসে কি পাওয়া যায় জানি শুধু ভালোবাসা ছাড়া...........সেই ভালোবাসা টুকুর জন্য সারা জীবন ভালোবেসে যাবো........

অনেক অনেক ভালো লাগল আপনার লেখাটা।

০৫ ই এপ্রিল, ২০১০ রাত ৩:১৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়াই ভালোবাসার সার্থকতা।

অনেক ধন্যবাদ আপনাকে ............।

১৬| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৪

বডটজসৃ বলেছেন: আবারো কান্না পেয়ে গেল..।

১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৫১

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: Sorry Again ...........

১৭| ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৩১

আমি তুমি আমরা বলেছেন: অনেক বেশি ভাল লেগেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৮

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেক বেশি ধন্যবাদ :)

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৬

মিনহাজ০০৭ বলেছেন: ভালবাসা এখন আর ভালবাসায় নাই!!!

১৯| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ২:১৫

ভাসমানঘুড়ি বলেছেন: সত্যিকারের ভালবাশাই বলি আর যাই বলি না কেন, সুন্দর পরিসমাপ্তি দেখলে কেন জানি সত্য বলে মেনে নিতে কষ্ট হয় । তবুও সবার ই এইরকম পরিসমাপ্ত কাম্য ।

২০| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৫

[email protected] বলেছেন: ভাল লাগলো :)

২১| ০২ রা মে, ২০১৯ রাত ৮:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.