নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুমা নিতু

মাসুমা নিতু

ভালো লেখা পড়তে ও লিখতে চাই।

মাসুমা নিতু › বিস্তারিত পোস্টঃ

‘ফ্রুট রসমালাই’!!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩



আজ থাকছে হোটেল শেরাটনের একটি অতুলনীয় ডেসার্ট ‘ফ্রুট রসমালাই’। খাবারে ভিন্নতা আনতে হোটেল শেরাটনের শেফদের জুড়ি মেলা ভার। এমনই এক নতুন স্বাদ ও মাত্রার রান্না ‘ফ্রুট রসমালাই’। রেসিপি টি শেয়ার করে অন্যদের ও এই নতুনত্ব উপভোগ করার সুযোগ করে দিন। তো চলুন দেখে নেই কিভাবে বানাবেন ফ্রুট রসমালাই ।

উপকরনঃ

যেকোনো ৩-৪ রকম ফলের কিউব
দুধ ২ কাপ
চিনি ৩ টেবিল চামচ
চালের গুঁড়া বা ময়দা ৫ টেবিল চামচ
মিল্ক ক্রিম ২ টেবিল চামচ

প্রনালিঃ

প্রথমে দুধ ভাল করে ফুটাতে হবে। এরপর এতে চালের গুঁড়া /ময়দা দিয়ে অল্প আঁচে ঢেকে সেদ্ধ করতে হবে। পরে চিনি দিতে হবে। এভাবে ক্ষীরসা তৈরির শেষ পর্যায়ে মিল্ক ক্রিম দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলতে হবে। ঠাণ্ডা হলে এই ক্ষীরসার সাথে ফলের কিউব মিশিয়ে আইসক্রিম কাপ বা বাটিতে ঢেলে আপেল স্লাইস, চেরি এবং হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।

আরো যদি জানতে চান, নিচের লিংকে যানঃ
Totalcarebd

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

মহা সমন্বয় বলেছেন: ভাল

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

ডি মুন বলেছেন: বাহ, খুবই সহজ রেসিপি তো !
ভালো লাগল

ধন্যবাদ

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

রানা আমান বলেছেন: এটা তো ফ্রুট কাস্টার্ড এর আধুনিক পরিবেশনা মনে হচ্ছে ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ, এখন যে খাইতে মুঞ্চায়!!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.