| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকেন কোরমা ছাড়া উৎসব বাড়ি কি ভাবা যায়! বাঙালি দাওয়াতের একটি মূল আইটেম হিসাবে চিকেন কোরমা বহুদিন থেকেই সমাদৃত। তাই আসুন খুব সহজ আর অনেক মজার একটি চিকেন কোরমার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করি…ভাল লাগলে আপনারাও শেয়ার করুন অন্যদের সাথে…
চিকেন কোরমার রেসিপি
উপকরনঃ
মাঝারি সাইজের মুরগি ১ টা
আদা বাটা ১ টেবিল চামচ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
দুধ ১ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
রসুন বাটা ১ চা চামচ
জিরা গুড়া ১/২ চা চামচ
দারুচিনি মাঝারি ৫-৬ টুকরা
এলাচ ৭-৮টা
জয়ত্রী ও জয়ফল ১ চিমটি
তেজপাতা ৪-৫ টা
পেস্তাবাদাম বাটা ১ চা চামচ
কিশমিশ ১ চা চামচ
কাঁচামরিচ বাটা ১ চা চামচ
লেবূর রস ১ চা চামচ
ঘি ৩ টেবিল চামচ
লবণ পরিমাণ মত
প্রণালিঃ
মুরগীর মাংস টুকরা করে কুচানো পেঁয়াজ, ঘী, কিশমিশ ও পেস্তাবাদাম ছাড়া বাকী সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে ১ ঘণ্টা রেখে দিন । হাঁড়িতে ঘি গরম করে কুচানো পিঁয়াজ বাদামি করে ভেজে মশলা মাখাণো মাংসগূলো ছেড়ে দিন । ২-৩ মিনিট নেড়েচেড়ে ঢাকণা দিয়ে রাখুন ।কিছুক্ষণ পর পর ঢাকণা তুলে কষাতে থাকুন । কষানো হলে পরিমাণ মত গরম পানি দিয়ে ঢেকে রাখুন । সিদ্ধ হয়ে এলে কিশমিশ দিয়ে দিন । এবার ১০ মিনিট অল্প আঁচে রেখে দিন । মাংস ঘিয়ের উপর উঠে এলে গরম গরম পরিবেশন করুন ।
আরো দেখুন.....
Totalcarebd
©somewhere in net ltd.