| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিতু সিং
জয় জয় গোবিন্দ গোপাল গদাধর। কৃষ্ণচন্দ্র কর দয়া করুণাসাগর।। জয় রাধে গোবিন্দু গোপাল বনমালী। শ্রীরাধার প্রাণধন মুকন্দ মুরারি।। হরিনাম বিনে রে গোবিন্দু নাম বিনে। বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে।। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে। না ভজিনু রাধাকৃষ্ণ চরণার বিন্দে।।
যখন হায়েনার দল আমার বোনের কাপড় ছিঁড়েছে রাস্তায়,
উলঙ্গ করেছে সারা দেহ ,
নিষ্ঠুর ভাবে ধারালো দাঁত দিয়ে আচর কেটেছে বক্ষে।
বিশ্বাস কর মা,
কাশফুলের মত নিষ্পাপ বোনটা আমার চিৎকার করতে পর্যন্ত ভুলে গেছে।
কেবল চেয়ে ছিল আমার পানে।
আমি তখন রাজদ্রোহী,
পাক সেনার হাতে বন্দি,
হাতে আমার শক্ত দড়ির বাঁধন,
চোখে ভয়ানক অগ্নি স্ফুলিঙ্গ।
মুহূর্তের জন্য মনে হয়েছে,
সময় যেন চিরকালের জন্য স্তব্দ।
হঠাত বোধ হল,
আমি পথশিশুর মত অসহায়,
ধর্ষিতার মত নির্বাক।
চোখের সামনে বোনের উপর নির্মম নির্যাতন,
ক্ষণে ক্ষণে অনুজের ধোঁয়াশা আর্তচিৎকার,
করজোরে মিনতি।
কোন কিছুতেই বোধোদয় হয় নি পশুর।
ক্ষুধার্ত হায়েনার দল বার বার চড়াও হয়েছে
ক্ষিপ্র গতিতে,
রক্তাত্ত করেছে আমার বোনের সারা দেহ।
মাগো, লিখতে কষ্ট হচ্ছে খুব
তবুও পরম সত্যিটা না লিখলে
তোমার চির প্রতীক্ষার অবসান ঘটবে না কোন দিনও।
জঘন্য হায়েনারা তোমার কন্যাকে
মুক্তিই দিয়ে দিলো।
তোমার আদরের আদূরী আর নেই মা,
আমাকেও আর কেউ চিঠি লিখে পাঠাবে না
ভাইয়া লাল রঙের চুড়ি কিনে আনিস।
মাগো, সময় আমারও বেশি নেই
ভোর হয়ে এলো, ফাঁসির মঞ্চ প্রস্তুত;
এই আমার শেষ সকাল।
©somewhere in net ltd.