নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ কথা

আমি একজন পাঠক

নিজামুল১৯৭৫

আমি একজন সাধারণ মানুষ

নিজামুল১৯৭৫ › বিস্তারিত পোস্টঃ

চলো চলো চলো শাহবাগ চলো...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

চলো চলো চলো শাহবাগ চলো...

ইতিহাসের কলংক মুছনের সুযোগ সব সময় আসে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরীরা জীবনবাজি রেখে আমাদের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি লাল-সবুজ পতাকা। পেয়েছি ৫৫ হাজার বর্গ মাইলের একটি স্বাধীন, সার্বভৌম সবুজ ভূখন্ড। আমরা পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যাদের বুকের তাজা রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছিল সেই সূর্য সন্তান, যাদেরকে নির্বিচারে হত্যা করেছিল পাকিস্তানি ঘাতকদের এদেশীয় চর রাজাকার, আলবদর, আলশামস জামায়াত শিবির চক্র। বাঙালীর শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবীদের ঘর থেকে ধরে নিয়ে নৃসংশভাবে হত্যা করেছিল, যারা আমাদের মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছিল নির্বিচারে, সেই গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সাঈদী, সা কা চৌধুরী, আলীম উদ্দীন, কামারুজ্জামান, কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদী, বাচ্চু রাজাকাররা বিগত ৪১ বছর ধরে এদেশের মাটিতে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। যারা মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে অপপ্রচার চালাচ্ছে দশকের পর দশক, যারা এখনো আমাদের সোনার বাংলাকে স্বীকার করে না, যারা রাজনৈতিক সুবিধা নিয়ে মন্ত্রীত্ব পেয়ে বাহাদুরী করেছে- সেই রাজাকার ঘাতক দালালদের নির্মূল করতে আমাদের সামনে সুযোগ এসেছে।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত দেশের তরুণ-যুবকরা আজ একাট্টা। ঐক্যবদ্ধ। নতুন প্রজন্ম আজ জেগেছে দৃপ্ত অঙ্গীকার নিয়ে। রাজপথে নেমেছে ঘাতকদের ফাঁসির দাবি নিয়ে। প্রয়োজনে ঘাতক নির্মূলে স্বাধীনতার ৪১ বছর পর আরেকটা মুক্তিযুদ্ধ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে। এই প্রত্যয় আর ঘাতক-দালাল নির্মূলের আহ্বানে সাড়া দিয়ে সকল মত-পথ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়েছে শাহবাগের প্রজন্ম স্কোয়ারে। তিন দিন ধরে চলছে ফাঁসির দাবির এ আন্দোলন। সবার মুখে একটাই শ্লোগান- ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- কাদের মোল্লার ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- সব রাজাকারের ফাঁসি চাই। ফাঁসি ছাড়া অন্য কোন বিচার নাই, অন্য কোন বিচার মানি না, মানবো না।

এই একটা দাবিতেই আজ রাত পোহালে আন্দোলনের চতুর্থ দিনে শাহবাগে অনুষ্ঠিত হবে মহাসমাবেশ। যেখানে শুধু থাকবেন দেশপ্রেমিক তরুণ-যুবক, নতুন প্রজন্মের লাখো সন্তান, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিক, মজুর, সংস্কৃতিকর্মীসহ নানা পেশার লাখ লাখ নারী-পুরুষ। আসুন শুক্রবার সকাল ৮টার মধ্যে আমরা সবাই এই মহাসমাবেশে যোগ দেই স্বতঃস্ফূর্তভাবে। নিজের ভাই-বোন, স্ত্রী, সন্তান সবাইকে সঙ্গে নিয়ে। ৪০ বছর ধরে যে দায় আমরা মাথায় নিয়ে ঘুরছি সেই দায় থেকে মুক্তির জন্য, আমাদের লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে আসুন আমরা শাহবাগের প্রজন্ম স্কোয়ার থেকে আওয়াজ তুলি- ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- কাদের মোল্লার ফাঁসি চাই, আর কোন দাবি নাই- সব রাজাকারের ফাঁসি চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.