| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি তাদের রাস্তা ঠিক করে ফেলেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দলটি এখন সরাসরি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ‘আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত বাতিলের দাবির সঙ্গে একমত নই’ বলে তরিকুল ইসলাম যে মন্তব্য করেছিলেন, এখন মনে হচ্ছে, সেটি দুর্ঘটনা মাত্র। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সারা দেশ যখন উত্তাল, তখনই বিএনপি আগামীকাল সেই যুদ্ধাপরাধীদের দলকে নিয়ে সমাবেশের ডাক দিয়েছে। যে ইস্যুটি জাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে ইস্যুটি নিয়ে সারা দেশ তোলপাড়, সেই ইস্যুতে বিএনপি নীরব, নিষ্ক্রিয় ও ভূমিকাহীন। বিএনপির নেতারা এত দিন বলে আসছিলেন, বিচার স্বচ্ছ ও ন্যায় হতে হবে। কিন্তু সেই স্বচ্ছ ও ন্যায়বিচারের দাবিতে যখন তরুণেরা বিভিন্ন পেশাজীবী-শ্রমজীবীসহ রাস্তায় নেমে আসছেন, তখন বিএনপি একেবারেই লা জবাব। পত্রিকায় দেখলাম, বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা এম কে আনোয়ার তারুণ্যের এই গণজাগরণকে ‘সাজানো প্রতিবাদ’ বলে অভিহিত করেছেন। এ ধরনের নিষ্ঠুর মন্তব্য তাঁরাই করতে পারেন, যাঁরা যুদ্ধাপরাধীদের আগলে রাখতে চান। তারুণ্যের সাহস ও সততার ওপর এই আঘাত তরুণেরা মেনে নেবেন না।
প্রথমে বলে রাখি, এই লেখাটা সোহরাব হাসানের একটি লেখার অংশ। আমি শুধু তুলে ধরলাম।
মন্তব্য- কয়লা ধুলে ময়লা যায় না। জামায়াত কে তো রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি। যুদ্ধাপরাধী রাজাকারদের মন্ত্রী বানিয়েছে বিএনপি। কিভাবে এতো প্রেম হাতছাড়া করা...
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
নিজামুল১৯৭৫ বলেছেন: হেই কথাই আমি কইছি।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই ... ছাগুমুক্ত সামু চাই..
("যখন কেউ বলবে, আমিও রাজাকারের ফাসি চাই, তবে..... তখন বুঝবেন... কি বুঝবেন???????? তখন বুঝবেন সে
ছাগু
")
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
নিজামুল১৯৭৫ বলেছেন: সহমত...
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ইসলাম রফিকুল বলেছেন: চমৎকার পোষ্ট । লেখককে ধন্যবাদ । বিএনপি নেতা এমকে আনোয়ার রাজাকার । রাজাকারদের বিচার হলে তো তার গা জ্বালা করবেই । তবে এই প্রজন্ম যখন জেগেছে রাজাকারদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ্ ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
নিজামুল১৯৭৫ বলেছেন: সহমত...
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
নায়করাজ বলেছেন: বিএনপিই জামাত শিবিরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে।
Click This Link