| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হয়েছে। তার ঠিক দুই দিন আগে ১৪ ডিসেম্বর তারিখে আমাদের দেশের সূর্য সন্তানদের তালিকা করে ঘাতক জামায়াত এবং তাদের ছাত্র শাখা ইসলামী ছাত্র সংঘ (আজকের ছাত্রশিবির) এর ঘাতকরা নিমর্মভাবে হত্যা করেছে। জাতিকে মেধা শূণ্য করেছে। এসব হত্যাকান্ডে নেতৃত্ব দিয়েছে কাদের মোল্লা, নিজামী, মুজাহীদ, চৌধুরী মাঈনুদ্দীন, আবদুল খালেক, মীর কাশেম আলীদের মত কুখ্যাত রাজাকাররা। আজ ৪১ বছর পর যখন নতুন প্রজন্ম ৭১ এর কলংকের দায় থেক নিজেদের মুক্ত করার জন্য যুদ্ধাপরাধী এসব ঘাতকদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছে ব্লগের মাধ্যমে গড়ে উঠা আন্দোলনের সূত্র ধরে, ঠিক তখন সেই '৭১ এর চেহারায়ই আবির্ভূত হয়েছে ৭১' এর জানোয়াররা। তারা আন্দোলনকারী তরুণ ব্লগার রাজীব হায়দারকে জবাই করে খুন করেছে। লাশ ফেলে গেছে তার বাসার কাছে। জামায়াত-শিবির কতটা নৃশংস একটু ভাবুন। আর যারা রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয় পড়েছেন তারা এই জানোয়ারদের সম্পর্কে ভালই জানার কথা।
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
আহ্নিক অনমিত্র বলেছেন: একে শহিদ বলে কি, '৭১ এর আত্মত্যাগী মানুষগুলোকে ছোট করলেন ?
'৭১ এ মানুষ জীবন দিয়েছে, দেশের মানুষকে ভালবেসে, এত দেশের ৯৫% মানুষকে দেখতেই পারেনা। তাদের ধর্ম, তাদের আচার নিয়ে এর অনেক সমস্যা দেখলাম।
তাহলে দেশ কে ভালবাসা কি দেশের মানুষকে ভালবাসা না ?
( পুনশ্চঃ আমি রাজাকার, ছাগু, ইত্যাদি অনেক কিছু শুনতে হবে এখন, টাই বলে রাখি আমার দেশের জন্যে আমার ভালবাসা নিয়ে আমার মনে কোন প্রশ্ন নেই, তাই কারো কোন কথায় আমার যায় আসে না )
৩|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
চনদ্র্রমানব বলেছেন: শোনলাম উনি নাকি ইসলাম মানতেন না, তাহলে শহীদ হলেন কেমনে?
কারন শহীদত ইসলামী একটা শব্দ, নাকি?
৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
সংগ্রামী অলস বলেছেন: জামাত যদি হত্যা করে থাকে তাহলে জামাতের বিরুদ্ধে আরো শক্ত জনমত তৈরি হবে। যদি হত্যা না করে থাকে তাহলেও জনমত তাদের বিরুদ্ধেই যাবে। আমার ক্ষুদ্র জানামতে আক্রোশ মেটানোর রাজনীতি জামাত করে না। রাজীব হত্যায় কারা বেশি লাভবান হতে পারে? জামাত নাকি যারা শাহবাগে মঞ্চ দখলে নিতে পারেনি? সময়ই সব বলে দিবে.................
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মোঃ শাব্বির আহমাদ বলেছেন: সেই থাবা বাবার ব্লগের লিঙ্কঃ Click This Link
ঘুরে আসতে পারেন।