নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধ কথা

আমি একজন পাঠক

নিজামুল১৯৭৫

আমি একজন সাধারণ মানুষ

নিজামুল১৯৭৫ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতের আত্মাঘাতী বোমা হামলা পরিকল্পনা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

শাহবাগ, শহীদ মিনার, বায়তুল মোকাররম মসজিদ, জাতীয় প্রেসক্লাব, সচিবালয়ের সংলগ্ন এলাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা আত্মঘাতী বোমা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মাত্র দেড় ঘণ্টা আগে খবর দিয়েছে বিডি নিউজ ২৪ ডটকম। এমনকি দেশের বিভিন্ন স্থানে এই হামলা হতে পারে বলে শংকা প্রকাশ করেছেন গোয়েন্দা কর্মকর্তা। বিষয়টি খুবই গুরুত্ত্বপূর্ণ। খবরে বলা হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই হামলার আশংকা করা হচ্ছে। ধর্ম গেল ধর্ম গেল এই ধ্বনি তুলে গত কয়েকদিন ধরে জামায়াত-শিবিরের নেতৃত্বে ধর্মান্ধগোষ্ঠি নানা অপপ্রচার চালাচ্ছ শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে। আজ শুক্রবার তারা সারা দেশের মসজিদগুলো থেকে মিছিল করার ঘোষণা দিয়েছে। ঠিক এই মুহুর্তে আত্মঘাতী হামলার খবরটি খুবই গুরুত্ত্বপূর্ণ। তাই যে যেখানে থাকুন সজাগ থাকুন, চারপাশে খেয়াল রাখুন। ধর্মকে ব্যবহার করে কেউ যেন '৭১ এর সেই মরণ খেলায় মেতে না উঠে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.